• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /এত টাকা তুলেছে! মনেই নেই কোথায় রেখে দিয়েছি, ডেইলি রোজগার ছিল: মুখ্যমন্ত্রী

এত টাকা তুলেছে! মনেই নেই কোথায় রেখে দিয়েছি, ডেইলি রোজগার ছিল: মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: 'এদের যিনি মাথা, কিংপিন তার এক ঘণ্টার রোজগার বলা যেতে পারে। ভারত এর বাইরে পাঠিয়েছে, এখানে অনেক কোম্পানিতে টাকা খাটছে'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 04, 2026, 10:41 PM IST|Updated: Nov 04, 2026, 10:50 PM IST
joinshare
এত টাকা তুলেছে! মনেই নেই কোথায় রেখে দিয়েছি, ডেইলি রোজগার ছিল: মুখ্যমন্ত্রী

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
এত টাকা তুলেছে! মনেই নেই কোথায় রেখে দিয়েছি, ডেইলি রোজগার ছিল: মুখ্যমন্ত্রী

এত টাকা তুলেছে! মনেই নেই কোথায় রেখে দিয়েছি, ডেইলি রোজগার ছিল: মুখ্যমন্ত্রী

2

এবার সহজেই কেনা যাবে বাইক! সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুযোগ, জারি বিজ্ঞপ্তি

3

রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে পাবেন অগ্রিম বেতন: ৫০% মাইনে আগে নিতে পারবেন-- নবান্নের নতুন নিয়মে কার কত লাভ? কবে থেকে চালু?

4

কালীপুজো কবে? ৮, না, ৯ নভেম্বর? ধনতেরাস কবে? ভূত চতুর্দশী? জেনে নিন নিশীথমুহূর্ত-সহ দীপাবলির নিখুঁত নির্ঘণ্ট

5

দিওয়ালিতে রাজ্যের এই সব সরকারি কর্মীরা পাচ্ছেন ৩০ দিনের বোনাস, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? কবে পাবেন?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো  তৃণমূলের পার্টি অফিসে টাকার পাহাড়! 'দক্ষিণ ২৪ পরগনা এরা কারা, সবাই জানে', স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বললেন, 'এরা এই টাকাগুলি, মানে এত টাকা তুলেছে, অনলিমিটেড টাকা। সব টাকা তো, মনেই নেই কোথায় রেখে দিয়েছি, মনে থাকার কথা নয়। এদের কাছে এগুলি নস্যি! ডেইলি রোজগার ছিল। এদের যিনি মাথা, কিংপিন তার এক ঘণ্টার রোজগার বলা যেতে পারে। ভারত এর বাইরে পাঠিয়েছে, এখানে অনেক কোম্পানিতে টাকা খাটছে'।

আরও পড়ুন:  নজরে পঞ্চায়েত, 'ঠিকমতো কাজ না করলে বন্ধ হয়ে যাবে বেতন'! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

'যে টাকা উদ্ধার ওটা কিছুই নয়'

মুখ্যমন্ত্রী বলেন, 'পয়লা এপ্রিল ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫ রাজস্ব আদায় হয়েছে ৩৩ হাজার ৭৮৮ কোটি। সেটা এখন কয়েক গুণ বৃদ্ধি হয়েছে।  ৩৫০০ হাজার কোটি টাকার বেশি আদায় হয়েছে শেষ ৬ মাসে। ১২ মাসের হিসাব দিলে সেটা ৭ থেকে ৮ হাজার টাকা বেশি হবে'। তাঁর কথায়, 'তাহলে এই টাকা আগেও উঠেছে। সরকারের কোষাগারে আসেনি। ওই টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের যিনি কালেকশনের দায়িত্বে ছিলেন তাদের কাছে গিয়েছে। যে টাকা উদ্ধার ওটা কিছুই নয়। বেনামে জমি কিনেছে । রিয়েল এস্টেট কোম্পানিতে খাটছে, আমরা বার করেছি। আমফান দুর্নীতি, সেবাশ্রয় দুর্নীতি,অবৈধ ঘাট ,তোলাবাজি,এই সংক্রান্ত মামলায় এরা সব যুক্ত। ওই বাড়িটি ল্যান্ড লর্ডকে হ্যান্ড ওভার করেছেন! সেগুলো কোর্টে বলবেন। তৃণমূল কংগ্রেস বলে কোন পার্টি নেই। একটা মমতা গরুর গাড়ির হেডলাইট,আরেকটার অবস্থা আরও খারাপ। ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়ার জন্যই ভোট দিয়েছে। আমাদের পুলিসই তো উদ্ধার করছে'।

আরও পড়ুন:  বদলের বাংলায় কাটল নিয়োগ-জট! সমবায় দফতরে চাকরি পেলেন..., বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ঘটনাটি ঠিক কী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ে আপ্ত সহায়ক সুমিত রায় এখন পুলিসের হেফাজতে। তাঁকে জেরা করেই ভাইপোর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিসে পাওয়া গিয়েছে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার! সব পাঁচশো টাকার নোট। এখনও পর্যন্ত যা খবর, অত্যন্ত গোপনে এই বিপুল পরিমাণ টাকা রাখা ছিল পার্টি অফিসে। কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা? উত্‍সটা কী? তা খতিয়ে দেখছে পুলিস।

গ্রেফতার ইন্দ্রনীলের শাগরেদ

এদিকে দুর্গাপুজো পাস বিক্রি কাণ্ডে গ্রেফতার FIR-এ নাম থাকা আরও এক অভিযুক্ত। পুলিসের জালে ইন্দ্রনীল সেনের শাগরেদ শুভ ওরফে ধ্রুবজ্যোতি বসু। মাস আর্টের কর্ণধার ছিলেন তিনি। মুখ্য়মন্ত্রী বলেন, 'এমন জায়গা নেই যেখানে থেকে খায়নি। নিকৃষ্ট চোর, বড় টা ডাকাত। আমরা লেগে আছি। আগের মুখ্যমন্ত্রী চাইতেন তাই পেতেন'।

নবান্নে সজ্জন জিন্দাল

বাংলায় বিনিয়োগের জোয়ার! আজ, বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিল্পপতি সজ্জন জিন্দাল। কী কথা হল? মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারিতে দ্বিতীয় পাওয়ার প্ল্যান্ট ইউনিটের ভূমি পুজো। কথা হয়েছে। মেদিনীপুর হাসপাতালের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। সামাজিক ভাবে নিয়ে পরিকাঠামো উন্নয়ন করবেন। একাধিক মন্দির ও সংস্কার করতে আগ্রহী' ।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari