• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ধর্মকর্ম
  • /কালীপুজো কবে? ৮, না, ৯ নভেম্বর? ধনতেরাস কবে? ভূত চতুর্দশী? জেনে নিন নিশীথমুহূর্ত-সহ দীপাবলির নিখুঁত নির্ঘণ্ট

কালীপুজো কবে? ৮, না, ৯ নভেম্বর? ধনতেরাস কবে? ভূত চতুর্দশী? জেনে নিন নিশীথমুহূর্ত-সহ দীপাবলির নিখুঁত নির্ঘণ্ট

Kali Puja 2026: ৬ নভেম্বর, শুক্রবার ধনতেরাস। ধাতু কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত শুভ সময়। ৭ নভেম্বর, শনিবার ভূত চতুর্দশী। এর পরেই বহু প্রতীক্ষিত দীপাবলী। ৮ নভেম্বর, রবিবার। দেশ জুড়ে পালিত হবে দীপাবলি ও শ্যামাপুজো। কালীপুজোর মূল নিশীথ প্রহর বা পুজোর শুভ সময় কখন শুরু হবে? ভাইফোঁটা কবে?

Written BySoumitra Sen
Published: Nov 04, 2026, 08:51 PM IST|Updated: Nov 04, 2026, 08:55 PM IST
joinshare
কালীপুজো কবে? ৮, না, ৯ নভেম্বর? ধনতেরাস কবে? ভূত চতুর্দশী? জেনে নিন নিশীথমুহূর্ত-সহ দীপাবলির নিখুঁত নির্ঘণ্ট

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
এবার সহজেই কেনা যাবে বাইক! সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুযোগ, জারি বিজ্ঞপ্তি

এবার সহজেই কেনা যাবে বাইক! সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুযোগ, জারি বিজ্ঞপ্তি

2

রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে পাবেন অগ্রিম বেতন: ৫০% মাইনে আগে নিতে পারবেন-- নবান্নের নতুন নিয়মে কার কত লাভ? কবে থেকে চালু?

3

কালীপুজো কবে? ৮, না, ৯ নভেম্বর? ধনতেরাস কবে? ভূত চতুর্দশী? জেনে নিন নিশীথমুহূর্ত-সহ দীপাবলির নিখুঁত নির্ঘণ্ট

4

দিওয়ালিতে রাজ্যের এই সব সরকারি কর্মীরা পাচ্ছেন ৩০ দিনের বোনাস, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? কবে পাবেন?

5

প্রেমিককে নিয়ে পালাল তরুণী! শোকেই মৃত্যু মায়ের! প্রচণ্ড রাগে মেয়েরই পিণ্ডদান বাবার! মানলেন ১৩ দিনের অশৌচ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজোর পরে কালীপুজোর দিকেই চোখ থাকে সকলের। কবে কালীপুজো? ৮ নভেম্বর, রবিবার না, ৯ নভেম্বর সোমবার? তাহলে ধনতেরাস কবে? ভূত চতুর্দশীই-বা কবে পালিত হবে? কালীপুজোর নিশিমুহূর্ত কবে-কখন?

আরও পড়ুন: শনির বিপুল আশীর্বাদে আগামী ১০০ দিনে স্বর্গীয় সৌভাগ্যের মধ্যে দিয়ে হাঁটবেন যে ৫ রাশির 

আরও পড়ুন:  বছরের শেষ দু'টি মাসে ৫ রাশি উঠবেন সৌভাগ্যের এভারেস্টে! আসবে বিপুল টাকা, চলবে গোল্ডেন টাইম

ধনতেরাস

৬ নভেম্বর শুক্রবার ধনতেরাস বা ধনত্রয়োদশী। কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী। পঞ্জিকামতে, এই বছর ৬ নভেম্বর, শুক্রবার ২০ কার্তিক ধনতেরাস পড়ছে। সোনা-রুপোর গয়না থেকে নতুন বাসনপত্র বা ধাতু কেনার বিশেষ শুভ সময় বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। বিশ্বাস, এদিন কেনাকাটা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

ভূত চতুর্দশী

পরদিন, ৭ নভেম্বর ২১ কার্তিক শনিবার ভূত চতুর্দশী। কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীকে নরক চতুর্দশীও বলা হয়। চতুর্দশী তিথির শুরু ৭ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে। তিথি শেষ হবে পরদিন, ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে। ঠিক এই সময়েই লাগবে অমাবস্যা, যা আসলে কালীপুজোর তিথি।

১৪ শাক আর ১৪ প্রদীপ

ভূত চতুর্দশীর দিন, অর্থাৎ ৭ নভেম্বর, নিয়ম মেনে দুপুরে ১৪ রকম শাক খাওয়ার রীতি রয়েছে, যা এবারেও পালিত হবে। সন্ধেবেলা বাড়ির চারপাশে জ্বালাতে হয় ১৪ প্রদীপ। বহু বাড়িতে আজও নিষ্ঠার সঙ্গে এই প্রথা মানা হয়।

কালীপুজো

এরপর আসছে বহু প্রতীক্ষিত কালীপুজো। ৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি। এদিন যথারীতি মহানিশায় অনুষ্ঠিত হবে শ্যামাপুজো। কার্তিক মাসের অমাবস্যা তিথি ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে শুরু। তার মানে, কালীপুজোর দিন সকাল থেকেই অমাবস্যার আবহ মিলবে। অমাবস্যা তিথি শেষ হবে পরদিন ৯ নভেম্বর দুপুর ১২টা ৩১ মিনিটে। তিথি দু'দিন জুড়ে পড়লেও কালীপুজো হবে ৮ নভেম্বর রাতেই।

পুজোর শুভ সময়

কালীপুজো নিশীথমুহূর্ত খুবই জরুরি। কালীপুজোর মহানিশা খুব ঈপ্সিত একটা ব্যাপার। বোঝাই যাচ্ছে, ৮ নভেম্বর রাতেই কালীপুজোর শুভ সময় পড়েছে। কখন? কালীপুজোর নিশীথকাল বা মহানিশার লগ্ন পড়ছে রাত ১১টা ৩৯ মিনিটে, তা থাকছে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। স্থায়িত্ব মোট ৫৩ মিনিট।

ভাইফোঁটা

১০ নভেম্বরে হবে অন্নকূট। পরদিন ১১ নভেম্বরে ভাইফোঁটা। মঙ্গলবার অন্নকূট উৎসবের পাশাপাশি কোনও কোনও জায়গায় পালিত হবে ভাইফোঁটা, তবে বেশির ভাগ মানুষ ভ্রাতৃদ্বিতীয়া পালন করবেন ১১ নভেম্বর বুধবার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
kali puja