জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনির নক্ষত্র পরিবর্তন! আগামী ১০০ দিন ৫ রাশির দারুণ কাটবে। জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়বিচার ও কর্মফলদাতা মনে করা হয়। মনে করা হয়, শনি মানুষকে তার ভালো বা মন্দ কাজের ভিত্তিতে ফল দেন। সেই কারণে শনির নক্ষত্রের পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির উপরেই পড়ে।
২০২৬ অক্টোবর থেকে ২০২৭ ফেব্রুয়ারি
উল্লেখ্য যে, অক্টোবরের শুরুতে শনি উত্তরভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই নক্ষত্রেই অবস্থান করবেন। এই সময়ে শনি বক্রী চালেও রয়েছেন। এই অবস্থায় শনির কারণে কিছু রাশির জাতক-জাতিকারা জারুণ ভাবে লাভবান হতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক এই সময়ে কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হওয়ার পথে রয়েছেন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী সময়টি তাঁদের কেরিয়ার বা কাজের দিক থেকে দুর্দান্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি মিলবে। নতুন দায়িত্ব পাবেন এঁরা, যা আপনি খুব ভালোভাবে পালন করতে পারবেন। আগামী দিনে আপনার প্রচেষ্টা ভালো ফলাফল এনে দিতে পারে। সাফল্যের নতুন পথ উন্মুক্ত হতে পারে এঁদের। দীর্ঘকাল ধরে আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হবে।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী ১০০ দিন অত্যন্ত স্বস্তির ও সুখের হতে চলেছে। ব্যক্তিগত জীবনে দীর্ঘকাল ধরে চলা সমস্যাগুলি দূর হবে। চাকরিজীবীদের পক্ষে সময়টি দারুণ শুভ। কর্মক্ষেত্রে এঁরা এঁদের পরিশ্রমের ফসল তুলতে পারবেন এবার। এই সময়ে এঁরা কোনো ভালো খবরও পেতে পারেন। সবচেয়ে বড় কথা, এই সময়টায় এঁদের আর্থিক প্রাপ্তিও ঘটতে পারে।
তুলা রাশি (Libra)
শনি তাঁর বিরল কৃপায় তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুলে দেবেন উন্নতির নতুন পথ। এঁরা সর্বত্র এঁদের কাজের প্রশংসা পাবেন। চাকরিজীবীদের জন্য পদোন্নতি ও পদ পরিবর্তনের যোগ। আর্থিক অবস্থা আগের চেয়ে মজবুত হবে। সমস্ত কাজে আত্মবিশ্বাস বাড়বে, ফলে, সাফল্য আসবে।
মকর রাশি (Capricorn)
আগামী ১০০ দিন মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অভাবনীয় হতে চলেছে। পরিশ্রমের ফল পাবেন এঁরা। চাকরিজীবীদের জন্য ভালো। নতুন দায়িত্ব পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে এঁদের কর্মে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি ভালো হবে।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী ১০০ দিন হতে চলেছে স্বস্তির অন্য নাম। সময়টা এঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। সমস্যাগুলি কমবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের পক্ষে ভালো সময়। বিপুল আর্থিক উন্নতি ঘটবে। পরিশ্রমের ও চেষ্টার ফললাভ।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)