• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ধর্মকর্ম
  • /আগামী বছরের দুর্গাপুজোয় বিরাট চমক! ২০২৭ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ সূচি জানেন?

আগামী বছরের দুর্গাপুজোয় বিরাট চমক! ২০২৭ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ সূচি জানেন?

Durga Puja in 2027: পঞ্জিকা বলছে, ২০২৭ সালে মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে যথারীতি দেবীপক্ষের সূচনা হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তার পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি। কিন্তু চমকটা কী?

Written BySoumitra Sen
Published: Oct 21, 2026, 08:43 PM IST|Updated: Oct 21, 2026, 08:53 PM IST
joinshare
আগামী বছরের দুর্গাপুজোয় বিরাট চমক! ২০২৭ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ সূচি জানেন?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও পুজো পুরোপুরি মেটেনি। আজ, দশমী ঠিকই, এবং ভাসানও চলছে; তবে, এখনও পুজোর আবেশের মধ্যেই ডুবে আছে বাঙালি। তার মনে এখনও যেন শরতের শিউলির গন্ধ লেগে। আসুন, এই সময়েই জেনে নেওয়া যাক, পরের বছরে দুর্গাপুজোর সূচি। এ বছর শারদোৎসবে ছিল জোড়া সপ্তমী। আগামী বছর কি আছে এমন কোনও চমক? আসুন, জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: দশেরায় অশুভ শক্তির বিনাশ, অসত্যের উপর সত্যের বিজয়! রাবণদহনে বাংলা, বিহার

আরও পড়ুন: বিদায়লগ্নেই আবাহন! বড় গোস্বামী বাড়ির কাত্যায়নীর বিসর্জনের সঙ্গেই সূচনা

২০২৭ সালের চমক

পঞ্জিকার নির্ঘণ্ট বলছে, আগামী বছর, ২০২৭ সালের দুর্গাপুজোতেও আছে দারুণ চমক। কী করকম? জানা গিয়েছে, আগামী বছর দু’দিন অষ্টমী থাকতে পারে। মানে, পরের বছরেও পুজোয় মিলতে পারে বাড়তি একটি দিন। ফলে, আগামী বছরের দুর্গাপুজোর দিনক্ষণ ঘিরে এখন থেকেই তৈরি হচ্ছে কৌতূহল। আসলে এটা খুব স্বাভাবিকই। প্রত্যেকবারই দশমীতেই বাঙালি জেনে নিতে চায় পরের বছরে মায়ের আগমনের তিথিনক্ষত্র!

দু'টি অষ্টমী

পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে মহালয়া ২৯ সেপ্টেম্বর। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু দুর্গাপুজো। ষষ্ঠী পড়েছে  ৫ অক্টোবর, মঙ্গলবার। ৬ অক্টোবর বুধবার সপ্তমী। ৭ অক্টোবর, বৃহস্পতিবার অষ্টমী। পুজোর নির্ঘণ্টে ৮ অক্টোবর, শুক্রবারও অষ্টমী। এই দ্বিতীয় অষ্টমীতেই সন্ধিপুজোর পর্ব থাকছে। ফলে ৭ ও ৮ অক্টোবর-- দু'দিনই আপাতত অষ্টমী। যা নিয়ে উৎসবপ্রেমী বাঙালির বড় অংশ এখনই আনন্দে নেচে উঠছে।
৯ অক্টোবর, শনিবার নবমী। পরের দিন ১০ অক্টোবর রবিবার দশমী। সপ্তাহান্তে সিঁদুরখেলা এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে শারদীয়ার সমাপন। তবে দুর্গাপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই ১৪ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে কোজাগরী লক্ষ্মীপুজো।

সম্পূর্ণ সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত, বেণীমাধব শীল এবং গুপ্ত প্রেসের মতো বিভিন্ন পঞ্জিকায় তিথি গণনা ও নির্ঘণ্টে পার্থক্য থাকতেই পারে। তবে, অষ্টমী, সন্ধিপুজো এবং নবমী তিথি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্জিকার নির্দেশই চূড়ান্ত গণ্য হবে। যে যেটি মেনে পুজো করে তার পক্ষে সেটি গুরুত্বপূর্ণ।

মহালয়া ২৯ সেপ্টেম্বর বুধবার

মহাষষ্ঠী ৫ অক্টোবর মঙ্গলবার
মহাসপ্তমী ৬ অক্টোবর বুধবার
মহাষ্টমী ৭ অক্টোবর বৃহস্পতিবার
মহাষ্টমী ৮ অক্টোবর শুক্রবার
মহানবমী ৯ অক্টোবর শনিবার
বিজয়া দশমী ১০ অক্টোবর রবিবার

কোজাগরী লক্ষ্মীপুজো ১৪ অক্টোবর বৃহস্পতিবার

২০২৭-র ছুটির প্ল্যান

তাহলে আর কী! জানা যখন হয়েই গেল আগামী বছরের পুজোর সময়সূচি তখন এখনই ছুটিছাটা, ভ্রমণসূচি কিংবা পারিবারিক গেট টুগেদারের পরিকল্পনা শুরু করে দিন। তাতে আপনি কিছুটা হলেও তো অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja