• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?

জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?

Kolkata Biriyani outlet controversy: বিল্ডিং প্ল্যান খতিয়ে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে পুরসভা। সূত্রের খবর তেমনই

Written ByTanumoy Ghosal
Published: Nov 16, 2026, 23:50 IST|Updated: Nov 16, 2026, 23:55 IST
joinshare
জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?

জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?

2

'ফি আমরা তুলে দেব, ফি নেব না', সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

3

'মমতা তৃণমূল রিপোর্ট করে বন্ধ করল', সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট!

4

এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

5

৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: 'কোনও জমি দখল করেনি। কর্মীদের চলাচলের কেবলমাত্র অস্থায়ী পথ তৈরি করা হয়েছিল'। মন্দির-বিতর্কে কলকাতা পুরসভার শোকজে জবাব দিল টেগোর পার্কে সেই  নামী বিরিয়ানি আউটলেট কর্তৃপক্ষ। দাবি,  'রেস্তোরাঁর পাশের অব্যবহৃত সেচ দফতরের জমির একাংশে তারা কিছু অস্থায়ী ছাউনি লাগিয়েছিল। ওই খালি জায়গাটি কেউ ব্যবহার করে না, তাই তারা ব্যবহার করেছিল। তবে পুরসভার পরিদর্শনের পর জায়গাটি খালি করে দেওয়া হয়েছে'। বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে পুরসভা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে খবর।

আরও পড়ুন:  "মাকে মুক্তি দিলাম..." মাকে খুন করে ১০০ ডায়াল 'ইঞ্জিনিয়ার' ছেলের! তদন্তে মিলল হাড়হিম তথ্য

টেগোর পার্কে মন্দিরের জায়গা দখল করে গোডাউন,  রান্নাঘরের পরিসর বৃদ্ধি! টেগোর পার্কে নামী বিরিয়ানি আউটলেটের বিরুদ্ধে  কসবা থানা ও কলকাতা পুরসভার স্থানীয় বোরো অফিসে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মন্দিরের জমি দখল করে গোডাউন বড় করা হয়েছে। মন্দিরের দেওয়াল ভেঙে রান্নাঘর সম্প্রসারণ করা হয়েছে।

সোশ্য়াল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই পোস্টের ভিত্তিতেই এই অভিযোগ। অভিযোগকারীর দাবি, মন্দিরের পাশেই আনন্দপুর খাল। খালের ধারের যাতায়াতের রাস্তার বড় অংশে রেস্তোরাঁর সামগ্রী ও উপকরণ রাখা। ফলে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এর আগে এপ্রিল ও মে মাসে কলকাতার পার্ক স্ট্রিটে একটি রেস্তোরাঁতেও বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। তখন কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এরপর টেগোর পার্কে  নামী বিরিয়ানি আউটলেট শোকজ করে পুরসভা। শোকজের জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয় ৪৮ ঘন্টা।

আরও পড়ুন:  গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নজরে আসতেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে উদ্ধার সারমেয়টিকে

বিরিয়ানি আউটলেটেরম্যানেজার বাপি চক্রবর্তী অবশ্য আগেই জানিয়েছিলেন, 'এখানে কোনওদিন মন্দির ছিল না। এই জমির মালিক আমরা নয়। জমিটি লিজে নেওয়া। এই আউটলেট যিনি চালান তিনি মন্দিরের আদলে একটি ঘর ২০১৫ সালে রেস্তোরাঁ তৈরির সময় থেকেই বানিয়ে রেখেছেন। এখানে বিগ্রহ কোনওদিনই ছিল না। এটি আদৌ মন্দির নয়। মন্দিরের আদলে গড়া একটি স্ট্রাকচার। যে স্ট্রাকচার পরবর্তী সময় টেক আওয়ে বা অন্য কিছু করার কথা উনি হয়তো ভেবেছিলেন। উনি হিন্দু। এখানে স্টাফেরা সিংহভাগ হিন্দু। ৩ দিন ধরে দেখছি কিছু লোক আসছে। ভিডিও করছে। দাবি করছে এটা মন্দির। এই দাবি ভিত্তিহীন।"
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source