• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নজরে আসতেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে উদ্ধার সারমেয়টিকে

গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নজরে আসতেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে উদ্ধার সারমেয়টিকে

Dog Rescued: একটা প্রাণ বাঁচানোর থেকে বড় কি হতে পারে! মন্ত্রীর তৎপরতায় প্রাণ বাঁচল সারমেয়র। স্পিড বোট দিয়ে উদ্ধার করা হয় সেটিকে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বাবুঘাটে গিয়ে সাফাই অভিযানেও সামিল হন। নিজেই ঝাড়ু দিয়ে ঘাট পরিষ্কার করার কাজে নামেন তিনি।

Written BySoumitra Sen
Published: Nov 16, 2026, 02:57 PM IST|Updated: Nov 16, 2026, 03:12 PM IST
joinshare
গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নজরে আসতেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে উদ্ধার সারমেয়টিকে

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
দেশকাঁপানো বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়: ১৭ বছরের কারাবাসের পর কী হবে অপরাধীদের, চমকে গেল দেশ

দেশকাঁপানো বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়: ১৭ বছরের কারাবাসের পর কী হবে অপরাধীদের, চমকে গেল দেশ

2

এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি লতিফ ও তার সহযোগী, ইঞ্চিতে-ইঞ্চিতে কুলগামের বদলা ভারতীয় সেনার

3

গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নজরে আসতেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে উদ্ধার সারমেয়টিকে

4

'পুলিসকে কীভাবে কাজ করাতে হয় জানি', কাদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের?

5

A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+! এক রোগীর জন্য বরাদ্দ রক্ত গেল অন্যের শরীরে, জলপাইগুড়ি মেডিক্যালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নান্টু হাজরা: মন্ত্রীর তৎপরতায় প্রাণ বাঁচল সারমেয়র। গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের নজরে আসতেই স্পিড বোট দিয়ে উদ্ধার করা হয় সেটিকে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কী বলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ? ইন্দ্রনীল খাঁ বলেন, 'একটা প্রাণ বাঁচানোর থেকে বড় কী হতে পারে'! এদিকে, বাবুঘাটে পালিত হচ্ছে ছট পুজো। হাজার হাজার মানুষের সমাগম সেখানে। পুজোর আচার সামগ্রী ঘাটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বাবুঘাট গিয়ে সাফাই অভিযানেও সামিল হন। নিজেই ঝাড়ু দিয়ে ঘাট পরিষ্কার করার কাজে নামেন তিনি।

 

উদীয়মান সূর্যকে অর্ঘ্য

প্রসঙ্গত, আজ সকাল থেকেই উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ছটপুজোর সমাপ্তি রচিত হল! রাজ্য জুড়ে নদী বা জলাশয়ের ঘাটে ঘাটে আজ সকাল থেকেই ছিল ভক্তদের ঢল। দিনের প্রথম সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমসকালে সম্পন্ন হল ছটপুজোর অতি গুরুত্বপূর্ণ ও পবিত্র এই শেষ পর্বটি। আজ, ছটের চতুর্থ দিন-- তিথি হিসেবে এটি সপ্তমী। আজ ভোরের আলো ফুটতেই বিভিন্ন নদী জলাশয়ের ঘাটে ভক্তদের ঢল নেমেছিল। ঘাটে ঘাটে সে এক দারুণ বর্ণিল ছবি। সঙ্গে গীত ও বাদ্য। পুজোর ব্যস্ততা, আচারের নিষ্ঠা। হাতে পুজোর ডালা, সাজানো ফলমূল-সহ নানা নৈবেদ্যের সম্ভার। এসব নিয়ে ঘাটে ঘাটে যথারীতি উপস্থিত ছিলেন ছটব্রতীরা। নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনায় মেতে ওঠেন তাঁরা। শহর কলকাতা থেকে শহরতলি-- সর্বত্র এক ছবি।

আরও পড়ুন: পা পিছলে পড়ে যেতে-যেতে বাঁশের খুঁটি ধরতে যান, কিন্তু

ছটের খুশিতে শোকের ছায়া

তবে, ছটে সবটাই আনন্দের রইল না। ছটপুজোর পবিত্র সকালে আনন্দের বদলে নেমে এল শোকের ছায়া। ঘাটে জল থেকে উঠতে গিয়ে পা পিছলে বিদ্যুতের তার ধরে নেওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ৫৫ বছর বয়সি বিনোদ নোনিয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার গাইঘাটা বস্তিপাড়া ছট ঘাটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরের মতো এবারও গাইঘাটা বস্তিপাড়া ছট ঘাটে ছট পুজোর আয়োজন হয়েছিল। ভোর থেকেই ঘাটে ভক্তদের ভিড় জমতে শুরু করে। মহিলারা উপবাস রেখে ডালা নিয়ে ঘাটে আসছিলেন। পুরুষরাও পুজোর জোগাড়ে ব্যস্ত ছিলেন। সেই সময়ই ঘটে যায় এই দুর্ঘটনাটি। পুজোর জন্য ঘাট থেকে উঠতে যাচ্ছিলেন বিনোদ নোনিয়া। ঘাটের মাটি ভেজা থাকায় হঠাৎই তাঁর পা পিছলে যায়। পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য পাশে থাকা একটি বাঁশের খুঁটি ধরতে যান তিনি। কিন্তু বাঁশটি ধরতে না পেরে তাঁর হাত গিয়ে পড়ে ওই বাঁশেরই পাশ দিয়ে যাওয়া একটি ইলেকট্রিকের তারের উপর। মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। লোকজন তাঁকে উদ্ধার করেন, কিন্তু কিচ্ছু করার ছিল না!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News