• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

Himachal Pradesh Cabinet Family Yojana: হিমাচল প্রদেশ ক্যাবিনেট ‘মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনা’ অনুমোদন করেছে। এর আওতায় ১৮-৫৯ বছর বয়সী ৩.৫ লক্ষ মহিলা মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা ও পরিবারগুলি ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ পাবে।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 16, 2026, 20:52 IST|Updated: Nov 16, 2026, 21:02 IST
joinshare
এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?
Image Credit: মহিলাদের হাতে এবার আরও টাকা?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

2

৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

3

'১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

4

ভারতীয়দের বিদেশে পড়ার স্বপ্নে ইতি? যাওয়ার আগে শেষ কামড়: 'ক্ষ্য়াপা' ট্রাম্পের ভিসার কোপে ভারতীয়দের দরজা বন্ধ আমেরিকায়

5

বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের 'অন্নপূর্ণা যোজনার'-এর ধাঁচে এবার রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের (Economic Empowerment) লক্ষ্যে বড় পদক্ষেপ হিমাচল প্রদেশ সরকারের। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর (Chief Minister Sukhvinder Singh Sukhu) সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) 'মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনা' (Mukhya Mantri Apna Parivar Sukhi Parivar Yojana) অনুমোদিত হয়েছে। এই নতুন প্রকল্পের আওতায় রাজ্যের ৩.৫ লক্ষ যোগ্য মহিলাকে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা (Monthly Financial Assistance) দেওয়া হবে। শুধু তাই নয়, উপভোক্তা পরিবারগুলোকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

আরও পড়ুন: 'আপনি অসত্‍, ওই চেয়ারে বসার যোগ্যই নন’, প্রধান বিচারপতি সূর্য কান্তকে সুপ্রিম কোর্টেই বেনজির আক্রমণ, অবসরের আগেই কি পদ ছাড়ছেন CJI?

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? (Eligibility Criteria)

সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট শর্তাবলি রাখা হয়েছে:

  • বয়সসীমা: আবেদনকারী মহিলাদের বয়স অবশ্যই ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। (উল্লেখ্য, ৬০ বছরের বেশি বয়সী মহিলারা ইতিমধ্যেই রাজ্যের সামাজিক সুরক্ষা পেনশনের আওতায় মাসে ১,৫০০ টাকা করে পান)।
  • স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই হিমাচল প্রদেশের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।
  • অতিরিক্ত সুবিধা: চিহ্নিত ৩.৫ লক্ষ উপভোক্তা মহিলার পরিবারগুলি মাসিক নগদ ভাতার পাশাপাশি প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পরিষেবা পাবেন।
  • কারা বাদ পড়বেন: যে সমস্ত পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।

কেন এই নতুন প্রকল্প ও রাজকোষে কতটা চাপ পড়বে?
 

২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) রাজ্যের প্রাপ্তবয়স্ক মহিলাদের মাসে ১,৫০০ টাকা এবং প্রতিটি পরিবারকে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে সেই নির্বাচনী গ্যারান্টি পূরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ‘ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ-সম্মান নিধি যোজনা’ চালু হলেও প্রথম বছরে মাত্র ৩০ হাজারের কিছু বেশি মহিলা এর সুবিধা পেয়েছিলেন।

আরও পড়ুন: দেশকাঁপানো বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়: ১৭ বছরের কারাবাসের পর কী হবে অপরাধীদের, চমকে গেল দেশ

নতুন এই প্রকল্পে ৩.৫ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করায় রাজ্যের কোষাগারে প্রতি মাসে প্রায় ৫২.৫ কোটি টাকা অর্থাৎ বছরে প্রায় ৬৩০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে (বিদ্যুৎ ভর্তুকির খরচ বাদ দিয়ে)। রাজ্যের আর্থিক ঘাটতি ও ঋণের বোঝা থাকা সত্ত্বেও প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি দিতেই এই জোড়া উপহারের পথে হাঁটল সুখু সরকার। এছাড়াও, পাসপোর্ট সেবা কেন্দ্রের ধাঁচে রাজ্যের সাব-রেজিস্ট্রার অফিসগুলিকে আধুনিক করতে ‘রেজিস্ট্রেশন সেবা কেন্দ্র প্রজেক্ট’ (Registration Sewa Kendra Project)-ও অনুমোদন করেছে হিমাচল ক্যাবিনেট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
National News