• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

Crocodile News: যাদব ওই কুমীরের উপস্থিতির কথা বন কর্মকর্তাদের জানালেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 16, 2026, 19:36 IST|Updated: Nov 16, 2026, 19:39 IST
joinshare
বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'
Image Credit: পাকড়াও কুমীর

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

2

'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

3

ইউক্রেনের ১৩৩৬ ড্রোন আছড়ে পড়ল রাশিয়ায়! ১৯ কিমি ব্রিজেও আকাশ থেকে টার্গেট! পুতিনের প্রধান পরিকাঠামোই...

4

'আদালতের ওপরে কেউ নয়': মামলা চলাকালীনই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞপ্তি, এনবিসিসি ও কেন্দ্রকে নোটিস হাইকোর্টের

5

চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন দফতরকে বলে বলে ক্লান্ত। প্রায়ই ঘরে অত্যাচার করে যাচ্ছে কুমীর। খবর দিলেও সেই কুমীরকে ধরতে আসছে না বনকর্মীরা। শেষপর্যন্ত বেই বেয়াদপ কুমীর এসে বাড়ির কাছে চাষের জমির কাছে একটি পুকুরে আস্তানা গেড়ে বসেছিল। কোনও উপায় না দেখে এবার আসরে নামলেন গৃহবধূ। কাঁহাতক বন দফতরকে বলা যায়!

জব্বলপুরের ওই গৃহবধূ নিজেই বানালেন একটি ফাঁদ। তারপর সেই ফাঁদ পাতলেন পুকুরে। আর তাতেই কাজ হল। সাড়ে চার ফুটের কুমীর ধরা পড়ল সেই গৃহবধূর পাতা ফাঁদে। এবার দড়ি দিয়ে সে কুমীরের মুখ ও হাত-পা বেঁধে নিয়ে গেলেন বন দফতরের অফিসে। মহিলাকে দেখে তাজ্জব বনকর্মীরা।

পেশায় কৃষক লাখপত যাদব ও তাঁর স্ত্রী খামারিয়া থানার সুনপুর ঘানা গ্রামের বাসিন্দা। গ্রামের পুকুরে একটি কুমির দেখতে পাওয়ার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাদব ওই কুমীরের উপস্থিতির কথা বন কর্মকর্তাদের জানালেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তাই তিনি ও তাঁর স্ত্রী নিজেদের হাতেই পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন-'এই দেশটা কারও বাবার নাকি!', চার গান নিষিদ্ধ, বোমা হামলার হুমকি! তবু কনসার্ট করলেন দিলজিৎ

যাদব দম্পতি পুকুরে একটি ফাঁদ পাতেন এবং কোনও রকমে কুমিরটিকে ধরে ফেলেন। এরপর লাখপতের স্ত্রী কুমিরটিকে কোলে তুলে নেন এবং বন বিভাগের কর্মীদের কাছে নিয়ে যান।

ওই ঘটনায় বনদফতরের দায় দায়িত্বের দিকে আঙুল তুলেছেন। গ্রামবাসীদের বক্তব্য, খবর দেওয়ার পরও বিভাগ থেকে কোনো দল ঘটনাস্থলে না পাঠানোয় তাঁরা নিজেরাই এই ঝুঁকি নিতে বাধ্য হন। পেশাদার সহায়তা ছাড়াই কুমির ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এই ধরনের উদ্ধার অভিযান কেবল প্রশিক্ষিত দলগুলির দ্বারাই পরিচালনা করা উচিত।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News