রণজয় সিংহ: ২০ এপ্রিল ১৯৮০ সাল। গৌড় এক্সপ্রেস ট্রেনের সূচনা করে মালদা থেকে কলকাতার রেল পরিসেবা চালু করেছিলেন প্রয়াত কংগ্রস নেতা তথা তৎকালীন রেলমন্ত্রী এবি গণি খান চৌধুরী। ১৯৮২ সাল থেকে এই ট্রেন মালদাবাসীর জন্য প্রতিদিনই চলতে শুরু করে। সেই সময় থেকেই এই ট্রেনটি মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। সম্প্রতি জেলার ঐতিহ্যবাহী গৌড় এক্সপ্রেস ট্রেনটির প্ল্যাটফর্ম বদল করার সিদ্ধা্ত নিয়েছেন মালদা ডিভিশন। আর যা ঘিরে তৈরি হয়েছে মালদাবাসীর ক্ষোভ।
আজ এই ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার দাবি নিয়ে মালদা ডিভিশনের ডিআরএমের কাছে ডেপুটেশন দিল জেলা কংগ্রেস। শুধু তাই নয় এই ট্রেনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও ক্ষোভ জানান কংগ্রেস প্রতিনিধিদল। কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর বলেন, মালদাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রেন এই গৌড় এক্সপ্রেস। ঐতিহ্যশালী এই ট্রেনটি নিয়ে আবেগ জড়িয়ে রয়েছে। দীর্ঘ দশক ধরে ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। সম্প্রতি ট্রেনটির প্ল্যাটফর্ম বদল করা হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সমস্যা বেশি। তাই ট্রেনটিকে পুনরায় ১ নম্বর প্ল্যাটফর্মে ফেরানোর দাবি জানানো হয়েছে।
পাশাপাশি ট্রেন যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত নয় এই ট্রেনে। মোবাইল ফোন থেকে যাত্রী মূল্যবান সামগ্রী চুরি ঘটনা ঘটছে। সেই বিষয়টিও বলা হয়েছে। রেল দপ্তর বিষয়টি নিয়ে যদি কোনও পদক্ষেপ না করে, তবে আন্দোলন করবে কংগ্রেস। অন্যদিকে বিজেপির মালদা দক্ষিনের সাংগঠনিক সাধারণ সম্পাদক নীরাঞ্জন দাস জানান, যাত্রী সুরাক্ষার জন্য ১ নম্বর রেলট্র্যাকে কাজ চলছে। তাই সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। আর গত ৬ মাসে গৌড় এক্সপ্রেস ট্রেনে কোনও চুরি বা ছিনতাই ঘটেনি। আসলে তৃণমূলের চোরদের সাথে থেকে কংগ্রেসে সদ্য ঢুকেছন। তাই চোর, চুরি, ছিনতাইয়ের কথা ভুলতে পারছেন না। তাই এমন অভিযোগ করে হাওয়া গরম করছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)