• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আকাশ কালো করে ধেয়ে আসছে মহাপ্রলয়: বৃহস্পতিবার থেকেই তাণ্ডব? ১৪৫ কিমি আখবানে লন্ডভন্ড হবে কলকাতা? ভয়ংকর ঝড়বৃষ্টির আভাস

আকাশ কালো করে ধেয়ে আসছে মহাপ্রলয়: বৃহস্পতিবার থেকেই তাণ্ডব? ১৪৫ কিমি আখবানে লন্ডভন্ড হবে কলকাতা? ভয়ংকর ঝড়বৃষ্টির আভাস

Cyclone Akvan Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 16, 2026, 18:22 IST|Updated: Nov 16, 2026, 18:45 IST
joinshare
আকাশ কালো করে ধেয়ে আসছে মহাপ্রলয়: বৃহস্পতিবার থেকেই তাণ্ডব? ১৪৫ কিমি আখবানে লন্ডভন্ড হবে কলকাতা? ভয়ংকর ঝড়বৃষ্টির আভাস
Image Credit: সাইক্লোন আখবান কি ভয়ংকর তাণ্ডব করবে বাংলায়?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি

চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি

2

'বেঁচে ফিরব না'! জেল থেকে আর্তনাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর, ইমরানের ১৯৩ বিপি! ব্রেন হেমোরেজ বা হার্ট অ্যাটাকের বিরাট ঝুঁকি

3

'যতই বুলেটপ্রুফ কেবিন বানাও....', অমিতাভ-অভিষেককে হাড়হিম হুমকি গ্যাংস্টার গোল্ডির

4

আকাশ কালো করে ধেয়ে আসছে মহাপ্রলয়: বৃহস্পতিবার থেকেই তাণ্ডব? ১৪৫ কিমি আখবানে লন্ডভন্ড হবে কলকাতা? ভয়ংকর ঝড়বৃষ্টির আভাস

5

এবার গ্রেফতার অভিষেক? হাইকোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই... বড় আপডেট

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ গায়ে মাখার বদলে ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ (Deep Depression) শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আখবান’ (Cyclone Akvan)-এ পরিণত হতে চলেছে। ভারতের মৌসম ভবন (IMD) এবং আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আগামী ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বিরাট আপডেট: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বিচারপতির বড় প্রশ্ন স্পিকারের ভূমিকা নিয়ে?

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আখবান’? গতিবেগ কত থাকবে?
 

আবহাওয়া দফতরের শেষ বুলেটিনে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে এই সিস্টেম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) পরিণত হতে পারে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের (Andhra Pradesh Coast) নেল্লোর ও তুনির মাঝামাঝি এলাকা দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার (Landfall) প্রবল সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে, দমকা হাওয়ার আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উল্লেখ্য, ‘অর্ণব’ এবং ‘মুরাসু’-র পর গত তিন সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে এটি তৃতীয় ঘূর্ণিঝড়।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা?
 

ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আছড়ে না পড়লেও এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে। ১৮ নভেম্বর থেকেই উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি শুরু হতে পারে। তবে ১৯ থেকে ২১ নভেম্বরের মধ্যে বৃষ্টির তীব্রতা বাড়বে:

ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert): দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া: কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমে শীতের অনুভূতি বাড়বে।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ১.৫ লক্ষ টাকা দিচ্ছে নবান্ন: কেন? কারা পাবেন? কী ভাবে আবেদন করবেন? অর্থ দফতরের বড় খবর

মৎস্যজীবী ও সাধারণ মানুষের জন্য কী সতর্কতা জারি হয়েছে?
 

উত্তাল সমুদ্রের কথা মাথায় রেখে আগামী ১৯ এবং ২০ নভেম্বর মৎস্যজীবীদের (Fishermen) গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা আকাশের নিচে, গাছের তলায় বা বিদ্যুতের খুঁটির কাছে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। এছাড়া ওড়িশার পুরী, গঞ্জাম ও গজপতি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম ভবন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update