জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলমান খানের পর এবার মাফিয়া ডনের হুমকি বচ্চন পরিবারকে। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকি দিয়েছে গ্যাংস্টার গোল্ডি ধিঁলো।
সম্প্রতি দিল্লি পুলিস ২ শ্যুটারকে গ্রেফতার করেছে। তাদের পরিকল্পনা ছিল মুম্বইয়ে জলসার বাইরে থেকে বিগ বি-র উপরে হামলা চালানো। ওই দুজনকে ধরা গেলেও সোশ্যাল মিডিয়ায় দুই বচ্চনকে হুমকির বিষয়টি হালকাভাবে নিচ্ছে না পুলিস।
अमिताभ और अभिषेक बच्चन को फिर मिली धमकी, गैंगस्टर गोल्डी ढिल्लों ने दी धमकी, सोशल मीडिया पर पोस्ट कर दी धमकी #AmitabhBachchan #AbhishekBachchan #GoldyDhillon #BachchanFamily #Threat #Bollywood #Mumbai @Tyagiji0744 @AnjeetLive https://t.co/5GHYlime7M
— Zee News (@ZeeNews) November 16, 2026
সংবাদমাধ্যমের খবর, গ্যাংস্টার গোল্ডি ধিঁলো ফেসবুকে অমিতাভ ও অভিষেকের উপরে হামলার হুমকি গিয়েছে। গোল্ডি ধিঁলো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তার দুই সঙ্গী বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেফতারির কথা উল্লেখ করে ওই হুমকি দেওয়া হয়েছে।

গোল্ডি ধিঁলো তার পোস্টে লিখেছে, বিকাশ ও দীপকের গ্রেফতারিতে তার কিছু এসে যায় না। তার গ্যাংয়ের অপারেশন ঠিকঠাকই চলবে। বর্তমানে তার গ্যাংয়ের ২০০ ছেলে মুম্বইয়ে রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছে ধিঁলো?
গোল্ডি লিখেছে, 'আমি গোল্ডি ধিঁলো। আমার দলের যে দুই ভাইকে (বিকাশ ঠাকুর এবং দীপক সিং) মুম্বাই থেকে দিল্লি পুলিসের স্পেশাল সেল গ্রেপ্তার করেছে। তাদের অন্য কোনো গ্যাংয়ের সাথে জড়ানো ঠিক নয়। আমাদের এই দুই ভাই এমন কোনও অন্যায় করেনি যার জন্য তাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের আরও ২০০ ভাই তৈরি রয়েছে। ১৯৮৪ সালের গণহত্যার জন্য যারা দায়ী, তাদের কোনও ক্ষমা নেই। তারা যেই হোক বা যে দেশেই বসবাস করুক না কেন। তাদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। যে কেউ শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলবে, সে-ই আমাদের শত্রু। তারা কে, তা আমরা পরোয়া করি না।
দ্রষ্টব্য: যত খুশি বুলেটপ্রুফ কেবিন থাকতে পারে বা যে কোনও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারে। আমরা বাবা এবং ছেলে (অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন) দুজনকেই তাদের বুলেটপ্রুফ সুরক্ষার ভেতরেই হত্যা করব।”
Gangster Goldy Dhillon claimed that Delhi Police Special Cell arrested his associates Vikas Thakur and Deepak Singh in Mumbai. In a social media post, he also issued threats against those speaking against the Sikh community and made threatening remarks directed at actors Amitabh Bachchan and Abhishek Bachchan
— IANS (@ians_india) November 16, 2026
গোল্ডি তার পোস্টে ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসার কথা উল্লেখ করেছে। দাবি করেছে যে অমিতাভ ওই হিংসা নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। গোল্ডি হুঁশিয়ারি দিয়েছে যে এর জন্য যারা দায়ী তাদের ক্ষমা করা হবে না। তবে অমিতাভের মন্তব্য সম্পর্কিত এই অভিযোগটি ভিত্তিহীন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)