পিয়ালি মিত্র ও সন্দীপ প্রামাণিক: "মাকে মুক্তি দিলাম। বাড়ি এসে আমাকেও আর পাবি না।" হাড়হিম করা নোটেই নিজের মাকে নিজে খুন করার স্বীকারোক্তি। খাস কলকাতার বুকে ভয়ংকর ঘটনা। ছেলের হাতে মা খুন! ঘটনা কলকাতার হরিদেবপুরে ১১৩ হাফিজ মহম্মদ ইশাক রোডের। ছেলের বয়স ৬৫, মায়ের বয়স ৮৫। অভিযোগ, বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুন করেন ছেলে সাগর ঘোষ। তারপর নিজেই ১০০ ডায়ালে ফোন করে খুনের কথা জানান।
জানা গিয়েছে, সাগর ঘোষ লকডাউনের সময় স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে সেই যাত্রায় কোনওমতে প্রাণে বেঁচে যান স্ত্রী। কিন্তু, তারপর থেকেই স্ত্রী ও সন্তান আর সাগর ঘোষের সঙ্গে থাকতেন না। পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন সাগর ঘোষ। কিন্তু বিগত কয়েক বছর ধরে কর্মহীন ছিলেন। এরপরই আজ যখন তাঁর বোন বাড়িতে ছিলেন না, তখনই এই কাণ্ড ঘটায় সাগর। গলায় ফাঁস লাগিয়ে খুন করে।তারপর ১০০ ডায়ালে ফোন করেন ছেলে সাগর দত্ত।
পুলিস তদন্তে নেমে ঘর থেকে একটি নোট উদ্ধার করেছে। যেখানে লেখা "মাকে মুক্তি দিলাম। বাড়ি এসে আমাকেও আর পাবি না।" এই নোটটি সাগরের লেখা কিনা তা খতিয়ে দেখছে পুলিস। স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালে তাঁর স্ত্রীকে হাতুড়ি দিয়ে মারার চেষ্টা করেছিলেন সাগর ঘোষ। কোনওভাবে সেই সময় তাঁর স্ত্রী বেঁচে যান। তারপর স্ত্রী কোর্টে কেস করেন। সেই কেস এখনও চলছে। এরপর আজকে সাগর ঘোষ তাঁর ৮৫ বছর বয়সী মা উমা রানি ঘোষকে নিজে গলায় ফাঁস দিয়ে মারেন। ১০০ ডায়েলে ফোন করে খবর দেয় পুলিসকে।
পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ছেলে সাগর ঘোষ মা উমা রানি ঘোষকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। কারণ ঘর থেকে মিলেছে একটি নোট। সেখানে তাঁর বোনকে উদ্দেশ করে লেখা, তোঁর মাকে মুক্তি দিলাম। আমাকেও এসে পাবি না। এই ঘটনার পর বোন বাড়ি ফিরে এসে দেখতে পান, মা বিছানার মধ্যে পড়ে রয়েছে। ইতিমধ্যেই হরিদেবপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)