• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

Madan Mitra attacks Mamata Banerjee: 'আমার হাতে যদি সোনা থাকে, পরশপাথর থাকে, আমি কেন ধুলোমাখা ইঁট হাতে নেব'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 16, 2026, 19:20 IST|Updated: Nov 16, 2026, 19:34 IST
joinshare
'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

2

'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

3

ইউক্রেনের ১৩৩৬ ড্রোন আছড়ে পড়ল রাশিয়ায়! ১৯ কিমি ব্রিজেও আকাশ থেকে টার্গেট! পুতিনের প্রধান পরিকাঠামোই...

4

'আদালতের ওপরে কেউ নয়': মামলা চলাকালীনই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞপ্তি, এনবিসিসি ও কেন্দ্রকে নোটিস হাইকোর্টের

5

চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান লটারি মতো, আর পতনটা তো চোখের সামনে দেখছেন'! বিস্ফোরক মদন মিত্র। তাঁর কটাক্ষ, 'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না। নামই উঠত না! কে নাম নিত? নেবে কেন? আমার হাতে যদি সোনা থাকে, পরশপাথর থাকে, আমি কেন ধুলোমাখা ইঁট হাতে নেব'।

আরও পড়ুন:  এবার গ্রেফতার অভিষেক? হাইকোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই... বড় আপডেট

একদা মিত্রই এখন 'দুশমন'! মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এখন ঋতশিবিরে মদন। স্রেফ মমতাকেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। কামারহাটির বিধায়কের স্পষ্ট কথা, অভিষেক-টভিষেক দেখছেন, এগুলি পোস্টার গোনার কাজ ছিল মানে থাকত আর কী! তখন তো ছোট ছিল, বড় হয়নি। ওই কত পোস্টার এল, নামিয়ে রাখা, রাতে পোস্টার মারা, এর থেকে বেশি কিছু করতেন না। প্রিয়রঞ্জন দাশমুন্সি মাইক ধরলে, সরস্বতী ভর করতেন। মমতা বন্দ্য়োপাধ্যায় প্যারাসাইট।  প্রিয়-সুব্রত-সোমেন, যতদিন পশ্চিমবঙ্গে কংগ্রেস থাকবে...'

আরও পড়ুন: রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বিরাট আপডেট: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বিচারপতির বড় প্রশ্ন স্পিকারের ভূমিকা নিয়ে?

মদনের বক্তব্য় অবশ্য় নসাত্‍ করে দিয়েছেন সোমেন-পুত্র রোহন মিত্র। তাঁর সাফ কথা, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হত না, মদন মিত্রেরও উত্থান হত না। কোনওদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান নিয়ে কোনও ঈর্ষা ছিল না। তিনি(সোমেন মিত্র) মনে করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই ক্ষমতা ছিল, পরিশ্রম করেছেন। তারজন্যই তিনি সেই জায়গায় পৌঁছেছেন। এবং প্রিয়দাকে তাঁর নেতা হিসেবে মানতেন'। বলেন, আজকে তারা নেই। এসব কথা বলে আমার মনে হয় নিজের রাজনীতি করছে মদন মিত্র। মদন মিত্র আজকে একটা কথা বলবে, কালকে বা দু'মাস পরে উল্টো কথা বলবেন'!

মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান নিজের রাস্তা হয়েছে। এক কে ছিল, কে এক ছিল না, তা নয়। মমতার একটা অসম্ভব ইমেজ তৈরি হয়েছিল। অভিষেকের উপর আক্রমণটা বিজেপি সরকারের তরফে এসেছে, তারও তো বিরুদ্ধে দাঁড়িয়ে অভিষেক লড়ছে। চব্বিশ সালের পর অভিষেক খুব ভালো পারফর্ম করছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Madan Mitra