• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /'আদালতের ওপরে কেউ নয়': মামলা চলাকালীনই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞপ্তি, এনবিসিসি ও কেন্দ্রকে নোটিস হাইকোর্টের

'আদালতের ওপরে কেউ নয়': মামলা চলাকালীনই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞপ্তি, এনবিসিসি ও কেন্দ্রকে নোটিস হাইকোর্টের

NBCC Sarojini Nagar Flats Case: দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সরোজিনী নগরের এভিনিউ টাওয়ার্সের ৪৯টি লাক্সারি ফ্ল্যাটের পুনর্নিলাম (Re-auction) শুরু করায় রাষ্ট্রায়ত্ত সংস্থা এনবিসিসি-কে (NBCC) কড়া প্রশ্ন করল আদালত।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 16, 2026, 19:08 IST|Updated: Nov 16, 2026, 19:21 IST
joinshare
'আদালতের ওপরে কেউ নয়': মামলা চলাকালীনই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞপ্তি, এনবিসিসি ও কেন্দ্রকে নোটিস হাইকোর্টের
Image Credit: মামলা বিচারাধীন থাকতেই ফের ফ্ল্যাট নিলাম?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?

2

ইউক্রেনের ১৩৩৬ ড্রোন আছড়ে পড়ল রাশিয়ায়! ১৯ কিমি ব্রিজেও আকাশ থেকে টার্গেট! পুতিনের প্রধান পরিকাঠামোই...

3

'আদালতের ওপরে কেউ নয়': মামলা চলাকালীনই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞপ্তি, এনবিসিসি ও কেন্দ্রকে নোটিস হাইকোর্টের

4

চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি

5

'বেঁচে ফিরব না'! জেল থেকে আর্তনাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর, ইমরানের ১৯৩ বিপি! ব্রেন হেমারেজ বা হার্ট অ্যাটাকের বিরাট ঝুঁকি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ দিল্লির অভিজাত সরোজিনী নগর এলাকার বিলাসবহুল আবাসন প্রকল্প 'এভিনিউ টাওয়ার্স'-এর (Avenue Towers) ফ্ল্যাট নিলাম ঘিরে বিরাট আইনি জটিলতায় রাষ্ট্রায়ত্ত সংস্থা এনবিসিসি (NBCC)। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বাতিল হওয়া ৪৯টি ফ্ল্যাটের পুনর্নিলাম (Re-auction) প্রক্রিয়া শুরু করায় এনবিসিসি-র ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে আদালত। এই ঘটনায় এনবিসিসি এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করে জবাব তলব করেছে হাইকোর্ট।

বিতর্কের সূত্রপাত কোথায়?

সরোজিনী নগরের আফ্রিকা এভিনিউ মার্গে অবস্থিত ‘এভিনিউ টাওয়ার্স’ প্রকল্পে প্রতিটি ফোর-বিএইচকে (4-BHK) ফ্ল্যাটের দাম ১৫ কোটি টাকারও বেশি। গত ২৪ অক্টোবর এনবিসিসি এই প্রকল্পের ২৪৫টি ফ্ল্যাটের ই-নিলাম (E-Auction) সম্পন্ন করে এবং সর্বোচ্চ দরদাতাদের (Highest Bidders / H1) নাম ঘোষণা করে। কিন্তু এর ঠিক চার দিন পর, অর্থাৎ ২৮ অক্টোবর, ‘প্রশাসনিক কারণ’ (Administrative Reasons) দেখিয়ে ৪৯টি ফ্ল্যাটের নিলাম আচমকা বাতিল করে দেয় সংস্থাটি। অভিযোগ ওঠে, ওই ৪৯টি ফ্ল্যাটের সর্বোচ্চ দর রিজার্ভ প্রাইসের (Reserve Price) মাত্র ১০ শতাংশের মধ্যে থাকায় বেছে বেছে সেগুলি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: দেশকাঁপানো বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়: ১৭ বছরের কারাবাসের পর কী হবে অপরাধীদের, চমকে গেল দেশ

আদালতে কেন গেলেন ক্রেতারা?

সফল দরদাতা হিসেবে ঘোষিত হওয়ার পরও কোনো সুনির্দিষ্ট কারণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিলাম বাতিল করায় ক্ষুব্ধ ক্রেতারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, এটি ‘স্বাভাবিক ন্যায়বিচারের নীতির’ (Principles of Natural Justice) পরিপন্থী এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী উপযুক্ত কারণ ছাড়া সর্বোচ্চ দর বাতিল করা যায় না। আদালত বিষয়টির গুরুত্ব বুঝে এনবিসিসি-কে নোটিস জারি করে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করে।

পুনর্নিলাম নিয়ে নতুন বিতর্ক 

আদালতে মামলা চলাকালীনই গত ৬ নভেম্বর এনবিসিসি ওই ৪৯টি ফ্ল্যাটসহ মোট ৬৬টি ফ্ল্যাটের জন্য নতুন করে নিলামের বিজ্ঞপ্তি জারি করে, যার ই-নিলাম আগামী ৩০ নভেম্বর হওয়ার কথা। নতুন বিজ্ঞপ্তিতে রিজার্ভ প্রাইস প্রতি বর্গফুটে ৩৭,১৬১ টাকা থেকে প্রায় ১০ শতাংশ বাড়িয়ে ৪০,৮৭৭ টাকা করা হয়েছে। পাশাপাশি, আগের নিলামের সর্বোচ্চ দরদাতাদের এই নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণের অযোগ্য (Ineligible) ঘোষণা করা হয়েছে।

আদালতের প্রশ্ন

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, নতুন নিলামের নথিতে এনবিসিসি দাবি করেছে যে এই সম্পত্তির ওপর কোনও আদালতে কোনও মামলা বিচারাধীন (Pending Litigation) নেই। এই তথ্য সামনে আসতেই দিল্লি হাইকোর্ট এনবিসিসি-র স্বচ্ছতা নিয়ে কড়া প্রশ্ন তুলেছে। আইনজ্ঞদের মতে, বিচারাধীন বিষয় গোপন করে নতুন ক্রেতাদের অন্ধকারে রাখা অত্যন্ত গুরুতর বিষয়।

আরও পড়ুন: 'আপনি অসত্‍, ওই চেয়ারে বসার যোগ্যই নন’, প্রধান বিচারপতি সূর্য কান্তকে সুপ্রিম কোর্টেই বেনজির আক্রমণ, অবসরের আগেই কি পদ ছাড়ছেন CJI?

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi news