• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /'১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

'১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

বেলজিয়ামের হয়ে ১৬ বছর খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোমেলু লুকাকু। ১৩৫ ম্যাচে ৯৪ গোল করে তিনি নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন! তিনি চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন।

Written BySubhapam Saha
Published: Nov 16, 2026, 20:22 IST|Updated: Nov 16, 2026, 20:29 IST
joinshare
'১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

2

৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

3

'১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

4

ভারতীয়দের বিদেশে পড়ার স্বপ্নে ইতি? যাওয়ার আগে শেষ কামড়: 'ক্ষ্য়াপা' ট্রাম্পের ভিসার কোপে ভারতীয়দের দরজা বন্ধ আমেরিকায়

5

বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরে বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে সব অসাধারণ ফুটবলারের আন্তর্জাতিক অধ্যায়। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, ম্যানুয়েল নয়্যার, রিয়াদ মাহরেজ, গিয়ের্মো ওচোয়ার পর এবার রোমেলু লুকাকুও বেলজিয়ামকে বললেন গুডবাই! ১৬ বছরের বর্ণময় দুর্দান্ত আন্তর্জাতিক কেরিয়ারে টানলেন ইতি। ৩৩ বছরের স্ট্রাইকার সোমবার অর্থাত্‍ ১৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় আবেগি পোস্টে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি ছবিও। ১৩৫ ম্যাচে ৯৪ গোল রয়েছে লুকাকুর। বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে কেরিয়ারে ইতি টানলেন। চারটি ফিফা বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন লুকাকু। বেলজিয়াম ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। কেভিন ডি ব্রুইন, থিবো কোর্তোয়া, ইডেন অ্যাজার ও ভিনসেন্ট কোম্পানির সেই অসাধারণ দলের সদস্য় ছিলেন লুকাকু।

বিদায়বেলায় কী লিখলেন লুকাকু

এই ১৬ বছর জাতীয় দলের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আমি নানা ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সব কোচকে, যারা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং দলের প্রয়োজনে আমার উপর আস্থা রেখেছেন। এক দারুণ যাত্রার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ, আমাদের দলের প্রতি আপনারা যে সমর্থন জুগিয়েছেন তার জন্য। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলি আমি কখনোই ভুলব না। এখানেই থেমে যাওয়ার সিদ্ধান্তে আমি মানসিকভাবে তৃপ্ত। অভিজ্ঞতা ছিল চমৎকার, দারুণ উপভোগ্য। আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।'

আরও পড়ুন:  ১৩ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ১৩৫! অবিশ্বাস্য! অকল্পনীয়! রুদ্ধশ্বাস রজতের বিধ্বংসী প্রলয়ে তছনছ সব রেকর্ড

বেলজিয়াম ফেডারেশন কী বলছে

বেলজিয়াম ফুটবল ফেডারেশন লুকাকুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নেতৃত্বগুণ, নিষ্ঠা এবং জাতীয় দলের সঙ্গে গভীর সম্পর্কের প্রশংসা করেছে। ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, 'লুকাকুর ব্যক্তিত্ব, নেতৃত্ব, নিষ্ঠা এবং জাতীয় দলের সঙ্গে শক্তিশালী বন্ধনের মাধ্যমে তিনি বেলজিয়ান রেড ডেভিলসের ইতিহাসে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।' এছাড়া কিশোর বয়সে অভিষেক হওয়া থেকে শুরু করে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে নিয়মিতহয়ে ওঠার যে যাত্রা তিনি পাড়ি দিয়েছেন, তা বেলজিয়ামের হয়ে খেলার স্বপ্ন দেখা বহু তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মত ফেডারেশনের। 


রেকর্ড গড়া কেরিয়ার লুকাকুর

লুকাকু ৯৪টি আন্তর্জাতিক গোল করেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন, যা তাঁকে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচে বসিয়েছে। কেবল রোনাল্ডো (১৪৬), মেসি (১২৬), আলি দাই (১০৮) এবং ভারতের সুনীল ছেত্রী (৯৫) তার চেয়ে বেশি গোল করেছেন। তার ১৩৫ ম্যাচ খেলার পরিসংখ্যান বেলজিয়াম জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘস্থায়ী অবদানেরই প্রমাণ দেয়। মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হওয়া থেকে শুরু করে বেলজিয়ামের আক্রমণের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠা পর্যন্ত লুকাকু নিজেকে দেশের অন্যতম পরিচিত ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন:  বিয়ের চারদিনের মধ্যেই মাথায় আকাশ ভেঙে পড়ল কাব্যর! প্রাক্তন তারকা মুখ খুলতেই অপ্রত্যাশিত জোড়া ধাক্কায় সব তছনছ

ক্লাব কেরিয়ার থাকবে অব্যাহত

লুকাকু আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেও ফুটবল থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না। এই দুর্দান্ত স্ট্রাইকার তাঁর ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। বর্তমানে তিনি খেলছেন তুর্কিয়ের ক্লাব ফেনেরবাখে। যেখানে তিনি গত গ্রীষ্মে নাপোলি থেকে যোগ দিয়েছেন। তাঁর এই অবসর বেলজিয়াম ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তিই নির্দেশ করে। আন্তর্জাতিক ফুটবলে ৯৪ গোল, চারটি বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে, রেকর্ড গোলদাতা এবং অন্যতম সফল খেলোয়াড় হিসেবে তিনি জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন।

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Football