• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

Tapan Dasgupta: সুবীর নাগ বলেন, তপন দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক কাকা-ভাইপোর মতো। এই সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 16, 2026, 20:44 IST|Updated: Nov 16, 2026, 20:48 IST
joinshare
৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক
Image Credit: তপন দাসগুপ্তর পুজো

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

এবার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে আরও ১,৫০০ টাকা? ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিরাট ঘোষণা রাজ্য সরকারের-- কী যোগ্যতা? কী ভাবে আবেদন?

2

৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

3

'১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

4

ভারতীয়দের বিদেশে পড়ার স্বপ্নে ইতি? যাওয়ার আগে শেষ কামড়: 'ক্ষ্য়াপা' ট্রাম্পের ভিসার কোপে ভারতীয়দের দরজা বন্ধ আমেরিকায়

5

বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিধান সরকার: দল হারার পরই তৃণমূল সঙ্গ ত্যাগ করেছিলেন। এবার তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক সুবীর নাগ। রাজনৈতিক জল্পনা উড়িয়ে তপনের জবাব, “কে কী বলল,তাতে আমার বয়েই গেছে!”

রাজনৈতিক পরিচয় আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক যে তার ঊর্ধ্বে, সেই বার্তাই যেন উঠে এল চুঁচুড়ার বড়বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে। হুগলির চুঁচুড়া বিধানসভার বড়বাজারের চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো, প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তর পুজো বলেই পরিচিত। জগদ্ধাত্রী পুজোর ৩৩তম বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্তমান চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ ও আশ্রমের মহারাজ এবং মহন্তরাও।

একদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক,অন্যদিকে বর্তমান বিজেপি বিধায়ক—দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের প্রতিনিধির এই মেলবন্ধন ঘিরে স্বাভাবিকভাবেই শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সুবীর নাগ বলেন, তপন দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক কাকা-ভাইপোর মতো। এই সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এমনকি যেদিন তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে টিকিট পেয়েছিলেন, সেদিনও তপন দাশগুপ্ত তাঁকে আশীর্বাদ করেছিলেন বলে জানান সুবীর। তাঁর কথায়,রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা বরাবরই অটুট।

আরও পড়ুন-রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বিরাট আপডেট: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বিচারপতির বড় প্রশ্ন স্পিকারের ভূমিকা নিয়ে?

অন্যদিকে, তপন দাশগুপ্তও সুবীর নাগের প্রশংসা করতে পিছপা হননি। তিনি বলেন, “সুবীর খুব ভালো ছেলে। সারাদিন মানুষের জন্য কাজ করে। আমি চাই ও আরও কাজ করুক। আমাদের সম্পর্ক অটুট থাকবে।”

সুবীর নাগকে দিয়ে পুজোর উদ্বোধন করানো নিয়ে কে কী বলছেন, তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ তপন দাশগুপ্ত। এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, “কে কী বলল, তাতে আমার বয়েই গেছে! আমি সৎ পথে চলি, মানুষের কাজ করি। মানুষ আমাকে ভালোবাসে।”

প্রসঙ্গত সপ্তগ্রাম থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন মমতার আস্থাভাজন তপন। দীর্ঘদিন তৃণমূলের হুগলি জেলা সভাপতি ছিলেন। দল যদিও তাকে ২০২৬ সালে টিকিট দেয়নি।

তা নিয়ে মান অভিমান থাকলেও প্রকাশ্যে কিছু বলেননি অসিত মজুমদারের মত।

দলের পরাজয়ের কিছুদিন পর সাংবাদিক বৈঠক ডেকে তৃনমূল ছাড়ার ঘোষণা করেন।তারপর থেকে অবশ্য চুপচাপই রয়েছেন তপন দাশগুপ্ত।

আগামিকাল তার পুজোয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মদন মিত্র সহ কয়েকজন গণতান্ত্রিক তৃনমূলের বিধায়ক আসার কথা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
jagadhatri puja