• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /প্রাক্তন মন্ত্রীদের টাকা বিনিয়োগের সূত্র? আসানসোলে শিল্পপতির ভাইয়ের বাড়িতে ইডির তল্লাশি

প্রাক্তন মন্ত্রীদের টাকা বিনিয়োগের সূত্র? আসানসোলে শিল্পপতির ভাইয়ের বাড়িতে ইডির তল্লাশি

পাঁচটি গাড়িতে করে আধিকারিকদের একটি দল বাড়িতে পৌঁছে সকাল ৬টা থেকে তল্লাশি শুরু করে। কয়লা ও লোহার কারবারে আর্থিক অনিয়ম এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির অভিযোগের সূত্র ধরে এই অভিযান বলে জানা গিয়েছে।

Written ByDebasmita Das
Published: Oct 30, 2026, 03:45 PM IST|Updated: Oct 30, 2026, 05:33 PM IST
joinshare
প্রাক্তন মন্ত্রীদের টাকা বিনিয়োগের সূত্র? আসানসোলে শিল্পপতির ভাইয়ের বাড়িতে ইডির তল্লাশি

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

2

দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি, ফানুস ওড়াতে লাইসেন্স! কালীপুজো-দীপাবলিতে কড়া সরকার

3

একেবারে ১১ দিন! সরকারি কর্মচারীদের ধামাকাদার ছুটির নভেম্বর! ক্যালেন্ডার দেখে এখনই ছকে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান

4

আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

5

জ্ঞানেশ কুমারের অপসারণ কি এবার চূড়ান্ত? ইন্ডিয়া ব্লকের বড় পদক্ষেপ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় লড়াইয়ের প্রস্তুতি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোলে শিল্পপতি সোনু আগরওয়ালের ভাইয়ের বাড়িতে ইডির হানা, পাঁচটি গাড়িতে আধিকারিকদের দলের আগে সনু আগরওয়ালের বাড়িতে হয়েছিল ইডি ও ও এনআইএ হানা। বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

শুক্রবার ভোরে আসানসোলের বরাকরে হনুমান চড়াই এলাকায় শিল্পপতি তথা জয়শ্রী গ্রুপের মালিক সোনু আগরওয়ালের ভাই অনিল আগরওয়ালের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচটি গাড়িতে করে আধিকারিকদের একটি দল শুক্রবার ভোরে ওই বাড়িতে পৌঁছয়। সকাল ৬টা থেকে  বাড়ির ভিতরে তল্লাশি অভিযান চলে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন, ২৫ বছর পরে খুলবে জে কে নগরের ভারত অ্যালুমিনিয়াম? মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক

সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রীদের টাকা এদের কারবারে লাগানো হয়েছে বলে সূত্র মারবো জানতে পেরেছে ইডি। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি এবং কয়লা লোহা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সূত্র ধরেই এই তদন্তের একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, অবৈধ কয়লা কারবার সংক্রান্ত মামলায় সোনু আগরওয়াল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

তল্লাশি অভিযানে ইডির মহিলা আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। অভিযানের সময় বাড়ির আশপাশে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। জানা গিয়েছে, পাঁচটি গাড়িতে আধিকারিকদের দল বাড়িতে পৌঁছলেও প্রায় এক ঘণ্টা পর দুটি গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। বাকি তিনটি গাড়ি দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে ঠিক কোন নির্দিষ্ট মামলার সূত্রে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং অভিযানে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। ইডির তরফেও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন, পুজো মিটতেই অ্যাকশন মোডে ইসিএল, আসানসোলে  প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News