• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

PM Kisan 24th instalment: দিওয়ালি উপহার! পিএম কিষানের ১৮,৬৮০ কোটি টাকা বণ্টন শুরু। দিওয়ালির আগেই পিএম কিষানের ২৪তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী মোদী! ৯.৩৪ কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে ২,০০০ টাকা। ঘরে বসে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, জেনে নিন।

Written BySudeshna Paul Saha
Published: Oct 30, 2026, 05:00 PM IST|Updated: Oct 30, 2026, 05:07 PM IST
joinshare
আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

2

জ্ঞানেশ কুমারের অপসারণ কি এবার চূড়ান্ত? ইন্ডিয়া ব্লকের বড় পদক্ষেপ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় লড়াইয়ের প্রস্তুতি

3

সন্দীপের পর এবার সুমন, আরজি কর দুর্নীতি মামলায় ফের জামিন

4

ACTOR DEATH: আচমকাই প্রয়াত কিংবদন্তি অভিনেতা! পুজোর পরেই ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া

5

প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিওয়ালির আগেই দিওয়ালির উপহার! আজ পিএম কিষান নিধির ২৪ তম কিস্তি সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা করে পাঠানো হবে। এই ২৪তম কিস্তিতে দেশের মোট ৯.৩৪ কোটি কৃষককে সরকার মোট ১৮,৬৮০ কোটি টাকা বিতরণ করবে।

কী এই পিএম কিষান নিধি?

পিএম কিষান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সমান তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। টাকা পাওয়ার জন্য কৃষকদের জন্য ই-কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা জরুরি। ডিবিটি লিংক থাকতে হবে। জমির রেকর্ড অনলাইনে সঠিকভাবে সিডিং বা যাচাই করা থাকতে হবে।

কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

কৃষকরা ঘরে বসেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৪তম কিস্তির স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এজন্য প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে (pmkisan.gov.in) যেতে হবে। এরপর হোমপেজের ‘Farmers Corner’-এ গিয়ে ‘Know Your Status’ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।

এজন্য একটি ওটিপি লাগবে। যে ওটিপি আপনার ফোনে আসবে। সেই ওটিপি আপনাকে যথাস্থানে দিয়ে দিতে হবে। সবশেষে আপনার পেমেন্টের স্ট্যাটাস, ব্যাংকের নাম, ইউটিআর (UTR) নম্বর, পেমেন্টের মোড এবং কিস্তি জমা হওয়ার তারিখ- সব বিশদে দেখতে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন, রাতের ট্রেনে নয়া নিয়ম! এখন থেকে ১১টা বাজলেই আর মিলবে না এই সুবিধা, না মানলেই বিপদে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Narendra Modi
Diwali