• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি

প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি

Asansol lynching: পরকীয়ার জেরে মর্মান্তিক পরিণতি! দিল্লি থেকে এসে পরকীয়া প্রেম, হাতেনাতে ধরা পড়ায় চরম মারধর! যুবককে বেধড়ক পিটিয়ে খুনের অভিযোগ আসানসোলের সালানপুরে। সালানপুরে যুবক খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। আটক প্রেমিকা, গ্রেফতার ২।

Written BySudeshna Paul Saha
Published: Oct 30, 2026, 04:20 PM IST|Updated: Oct 30, 2026, 04:27 PM IST
joinshare
প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি
Image Credit: মৃত অশোক কুমার সিং ওরফে ভিকি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
সন্দীপের পর এবার সুমন, আরজি কর দুর্নীতি মামলায় ফের জামিন

সন্দীপের পর এবার সুমন, আরজি কর দুর্নীতি মামলায় ফের জামিন

2

ACTOR DEATH: আচমকাই প্রয়াত কিংবদন্তি অভিনেতা! পুজোর পরেই ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া

3

প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি

4

বদ্রীনাথ এবং জোশীমঠের মাঝে নিখোঁজ হেলিকপ্টার! তারপরই মিলল দেহ! কীভাবে মৃত্যু?

5

IPL 2027: ভাঙা সংসার রাতারাতি জুড়তে দলে পঞ্চপাণ্ডব! উথাপ্পাকে ফিরিয়ে চারের বদলে চার! মুম্বইয়ে সব মহারথীরাই কোচ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্য়ায়: পরকীয়া সন্দেহে পিটিয়ে খুন প্রেমিককে। আসানসোলের সালানপুরের হিন্দুস্তান কেবলসে চাঞ্চল্য। আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলসের ওল্ড কলোনিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে বেধড়ক মারধর করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে ভিকি। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ভিকি সিংয়ের পুরো পরিবার দিল্লিতে থাকে। তাঁর স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। ভিকি মাঝে মধ্যেই হিন্দুস্তান কেবলসে এসে এখানকার একটি কোয়ার্টারে থাকতেন। স্থানীয় সুত্রে জানা যায়, গত কাল সন্ধ্যায় অশোক কুমার সিং ওরফে ভিকি পাশের বাড়ির মন্টু যাদবের বাড়িতে যান। অভিযোগ, মন্টুর স্ত্রীর সঙ্গে ভিকির দীর্ঘদিন ধরে একটি অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। এদিকে, ভিকি বাড়িতে আসার খবর পেয়ে কাজ থেকে আচমকাই বাড়িতে চলে আসেন মন্টু যাদব। এরপরেই দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।

অভিযোগ, মন্টু যাদব সহ প্রায় বেশ কয়েকজন মিলে ভিকি সিংকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। ভিকির পিসির অভিযোগ, ওই মহিলার সঙ্গে সম্পর্কের জেরে ভিকিকে গতকাল পরিকল্পনা করে বাড়িতে ডেকে বেঁধে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মারধরের পর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ভিকিকে উদ্ধার করে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। ধৃত দুজন সুরেন্দ্র যাদব ও দীপক যাদব। বাকি অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। ধৃত দুজকেই আসানসোল আদালতে পেশ করে হেফাজতে নেবে পুলিশ। যে মহিলার সঙ্গে ভিকির প্রেমের সম্পর্ক ছিল, সেই মন্টু যাদবের স্ত্রীকেও পুলিশ আটক করে রেখেছে।

আরও পড়ুন, আইনের ছাত্রীকে প্রেমে ফুসলিয়ে সহবাস, মুখ বন্ধ রাখতে ৩০ লাখ! GST ইন্সপেক্টর দীপায়নের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News
Crime News