• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /জীবনযাপন
  • /একেবারে ১১ দিন! সরকারি কর্মচারীদের ধামাকাদার ছুটির নভেম্বর! ক্যালেন্ডার দেখে এখনই ছকে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান

একেবারে ১১ দিন! সরকারি কর্মচারীদের ধামাকাদার ছুটির নভেম্বর! ক্যালেন্ডার দেখে এখনই ছকে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান

WB Government Holidays: অক্টোবর শেষ হতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! নভেম্বরে কালীপুজো, ভাইফোঁটা ও ছট মিলিয়ে মিলবে টানা ১১ দিন ছুটি। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

Written BySudeshna Paul Saha
Published: Oct 30, 2026, 05:56 PM IST|Updated: Oct 30, 2026, 06:27 PM IST
joinshare
একেবারে ১১ দিন! সরকারি কর্মচারীদের ধামাকাদার ছুটির নভেম্বর! ক্যালেন্ডার দেখে এখনই ছকে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান
Image Credit: নভেম্বরে ১১ দিন ছুটি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

2

দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি, ফানুস ওড়াতে লাইসেন্স! কালীপুজো-দীপাবলিতে কড়া সরকার

3

একেবারে ১১ দিন! সরকারি কর্মচারীদের ধামাকাদার ছুটির নভেম্বর! ক্যালেন্ডার দেখে এখনই ছকে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান

4

আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

5

জ্ঞানেশ কুমারের অপসারণ কি এবার চূড়ান্ত? ইন্ডিয়া ব্লকের বড় পদক্ষেপ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় লড়াইয়ের প্রস্তুতি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরশুম এখনই শেষ নয়। অক্টোবর শেষ হতেই ফের ছুটির আমেজ! কালীপুজো থেকে ছট— নভেম্বরে ছুটির ছড়াছড়ি! টানা ছুটি উপভোগের দুর্দান্ত সুযোগ। অক্টোবরের উৎসবের মরশুম শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ফের ছুটির সুখবর নিয়ে এল নভেম্বর মাস। রাজ্য সরকারের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বরেও একাধিক উৎসব ও ছুটির দিন রয়েছে। ফলে ছুটির আনন্দ উপভোগ করতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার জন্য একেবারে আদর্শ সময়। চলুন জেনে নেওয়া যাক- নভেম্বর মাসে কোন কোন দিন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ছুটি?

কবে কবে ছুটি?

নভেম্বর মাসের শুরু থেকেই উৎসবের আমেজ। রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছটপুজোর মতো উৎসব। সঙ্গে গুরু নানক জয়ন্তী। সেইসঙ্গে শনি, রবিবারের ছুটি। সব মিলিয়ে চলতি বছরের নভেম্বর মাসে প্রায় ১১ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের ছুটির তালিকাটি বেশ আকর্ষণীয়। মাসের দ্বিতীয় সপ্তাহেই রয়েছে কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে দীর্ঘ ছুটি। ৮ নভেম্বর কালীপুজো, ১১ নভেম্বর ভাইফোঁটা। কালীপুজো রবিবার পড়লেও, সেই উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর ছুটি রয়েছে। তার আগে ৭ নভেম্বরও শনিবার। সেদিন অর্ধদিবস। ফলে সপ্তাহান্তে রবিবার থেকে  শুরু করে ভাইফোঁটা অবধি টানা ছুটি।

নভেম্বরে ১১ দিন ছুটি

এরপর ১৫ ও ১৬ নভেম্বর রয়েছে ছটপুজোর ছুটি। যদিও ১৫ নভেম্বর রবিবার। কিন্তু ১৬ নভেম্বর ছটপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে। এছাড়াও, মাসের শেষে ২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে রবিবারগুলির সঙ্গে পর পর উৎসবের এই ছুটি যুক্ত হয়ে নভেম্বর মাসে মোট ১১ দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। যা স্বস্তিদায়ক তো বটেই। সঙ্গে ভ্রমণপ্রিয় বাঙালির জন্য ঘোরার সুবর্ণ সুযোগও বটে। তাই ছুটির তালিকা সামনে আসতেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই উৎসাহ শুরু করে ফেলেছেন অনেকে।

আরও পড়ুন, 'জলের দরে' এবার ক্যানসারের ওষুধ? ৯০% পর্যন্ত দাম কমল ৫৪৩ জীবনদায়ী ওষুধের! রোগীদের জন্য বিরাট স্বস্তি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal Govt Employee