• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /আসানসোল
  • /মুখোশ পরে পরপর তিন ফ্ল্যাটে হানা! নিরাপত্তারক্ষী পৌঁছতেই দুঃসাহসিক চুরির পর্দাফাঁস

মুখোশ পরে পরপর তিন ফ্ল্যাটে হানা! নিরাপত্তারক্ষী পৌঁছতেই দুঃসাহসিক চুরির পর্দাফাঁস

Asansol theft: ধনতেরাসের রাতেই আসানসোলের রানিগঞ্জের কমলা ধাম আবাসনে পরপর তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি! মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডবে খোয়া গেল বিপুল সোনাদানা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Written BySudeshna Paul Saha
Published: Nov 07, 2026, 02:52 PM IST|Updated: Nov 07, 2026, 02:59 PM IST
joinshare
মুখোশ পরে পরপর তিন ফ্ল্যাটে হানা! নিরাপত্তারক্ষী পৌঁছতেই দুঃসাহসিক চুরির পর্দাফাঁস
Image Credit: সিসিটিভি ফুটেজে মুখোশ পরা আততায়ী

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

2

'দেশকে আরও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে হবে', দীপাবলিতে দেশবাসীর জন্য আরও কী কামনা করলেন প্রধানমন্ত্রী?

3

Virat Kohli Record: আর কি কোনও রেকর্ড অক্ষত রাখবেন তিনি? এবার পন্টিংয়ের নাম মুছে ইতিহাস লিখলেন বিরাট!

4

বলি প্রথা থাকলেও পেয়ারা পছন্দ মায়ের, আগামী জৈষ্ঠ্যে দু'শো বছর পূর্ণ হবে নিস্তারিণী কালীর

5

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বাসুদেব চট্টোপাধ্য়ায়: ধনতেরাসের রাতে কমলা ধামে দুঃসাহসিক চুরি! মুখোশ পরে পরপর তিন ফ্ল্যাটে হানা। সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের ছবি। ধনতেরাসের রাতেও নিরাপদ নয় আবাসন। আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত জিরাডাঙা এলাকার কমলা ধাম সোসাইটিতে পরপর তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, ৪ থেকে ৫ জন মুখোশধারী দুষ্কৃতী রাতের অন্ধকারে আবাসনে ঢুকে প্রথম ও দ্বিতীয় তলের তিনটি ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকে সোনা-দানা-সহ বিপুল পরিমাণ গয়না নিয়ে চম্পট দেয় তারা। আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মুখোশধারী দুষ্কৃতীদের গতিবিধির ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরির সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে এক বাসিন্দার। বিষয়টি তিনি অন্য বাসিন্দাদের জানান। এরপর কয়েকজন আবাসিক নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তখনই সামনে আসে পরপর তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা।

অভিযোগ, ফ্ল্যাটের ভিতরে থাকা বাসিন্দারা চিৎকার করে সাহায্য চাইলেও দীর্ঘক্ষণ নিরাপত্তারক্ষীদের দেখা মেলেনি। সেই সুযোগেই দুষ্কৃতীরা একের পর এক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মূল্যবান গয়না ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফ্ল্যাটের মালিকেরা। তাঁদের প্রশ্ন, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে একসঙ্গে তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটল? বিপদের সময় নিরাপত্তারক্ষীদের ভূমিকা কী ছিল?

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে আবাসনের ভিতরে ঘোরাফেরা করছে। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন, ছিপি খুলে তার ভিতরে... সরকারি মদের দোকানেই জাল মদের কারবার! আবগারি দফতর হানা দিতেই জোর চাঞ্চল্য

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Asansol News
Crime News