• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

সরকারি প্রকল্পে এবার বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক, পাহাড়ের ক্ষেত্রে তা নেপালি ভাষায়। চলে এল নবান্ন থেকে নির্দেশিকা

Written BySubhapam Saha
Published: Nov 07, 2026, 06:54 PM IST|Updated: Nov 07, 2026, 07:01 PM IST
joinshare
বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

2

'দেশকে আরও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে হবে', দীপাবলিতে দেশবাসীর জন্য আরও কী কামনা করলেন প্রধানমন্ত্রী?

3

Virat Kohli Record: আর কি কোনও রেকর্ড অক্ষত রাখবেন তিনি? এবার পন্টিংয়ের নাম মুছে ইতিহাস লিখলেন বিরাট!

4

বলি প্রথা থাকলেও পেয়ারা পছন্দ মায়ের, আগামী জৈষ্ঠ্যে দু'শো বছর পূর্ণ হবে নিস্তারিণী কালীর

5

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.


অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: রাজ্যের সমস্ত সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের তথ্যফলক বা সাইনবোর্ডে এবার থেকে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল রাজ্য সরকার। পাহাড়ি অঞ্চলে এই তথ্য নেপালি ভাষায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি বহু জায়গায় শুধুমাত্র ইংরেজিতে সাইনবোর্ড থাকায় সাধারণ মানুষের নজরদারি ও তথ্যের অধিকার ব্যাহত হচ্ছে। এই বিষয়টি নজরে আসার পরই রাজ্য সরকারের তরফে এই কড়া নির্দেশিকা জারি করা হল। এই নির্দেশিকায় সমস্ত সরকারি দফতর, পুরসভা, পঞ্চায়েত ও জেলা প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রকল্পের নাম, কাজের বিবরণ, আনুমানিক খরচ, তহবিলের উৎস, কাজ শুরুর ও শেষ হওয়ার তারিখ এবং রূপায়ণকারী সংস্থার যোগাযোগের বিবরণ— সমস্ত তথ্য বাংলা ভাষায় সাইনবোর্ড বা হোর্ডিংয়ে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: মমতা-অভিষেক-তৃণমূল রাজনৈতিকভাবে মৃত, ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না: সুকান্ত

৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে

দার্জিলিং, কালিম্পং এবং জিটিএ অন্তর্ভুক্ত পাহাড়ি এলাকায় সাইনবোর্ড নেপালি ভাষায় হওয়া বাধ্যতামূলক, প্রয়োজনে সেখানে বাংলা ভাষাও যোগ করা যাবে। কেন্দ্র সরকারের কোনও প্রকল্পে যদি ইংরেজি বা হিন্দি রাখা বাধ্যতামূলক হয়, তবে সেক্ষেত্রেও প্রধান বা শীর্ষ স্থানটিতে বাংলা (বা পাহাড়ে নেপালি) রাখতে হবে; তার পাশাপাশি ইংরেজি বা হিন্দি ব্যবহার করা যেতে পারে। যেখানে এখনও তথ্যফলক লাগানো হয়নি কিংবা নিয়ম অনুযায়ী ফলক নেই, সেখানে আগামী ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে নতুন নিয়ম মেনে সাইনবোর্ড বসাতে ও সংশোধন করতে হবে। স্বচ্ছতা বাড়াতে প্রতিটি বোর্ডে একটি বিশেষ কিউআর কোড থাকবে। সেই কোড স্ক্যান করলেই সাধারণ মানুষ সরকারি প্রকল্পের অনুমোদন, আর্থিক ও কাজের অগ্রগতি এবং জিও-ট্যাগিং সংক্রান্ত সমস্ত তথ্য সরাসরি দেখতে পাবেন। সমস্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও-দের নিয়মিত ফিল্ড ভিজিট করে এই নির্দেশ কার্যকর হচ্ছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নবান্ন।

আরও পড়ুন: ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে SIR? কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal