• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মমতা-অভিষেক-তৃণমূল রাজনৈতিকভাবে মৃত, ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না: সুকান্ত

মমতা-অভিষেক-তৃণমূল রাজনৈতিকভাবে মৃত, ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না: সুকান্ত

Sukanta Majumdar: ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসুর সম্পর্কে যে একাধিক অভিযোগ উঠেছে সেই সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, ওনারা খুব রঙিন ব্যক্তি

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 07, 2026, 06:52 PM IST|Updated: Nov 07, 2026, 06:55 PM IST
joinshare
মমতা-অভিষেক-তৃণমূল রাজনৈতিকভাবে মৃত, ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না: সুকান্ত
Image Credit: সুকান্ত মজুমদার

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

2

'দেশকে আরও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে হবে', দীপাবলিতে দেশবাসীর জন্য আরও কী কামনা করলেন প্রধানমন্ত্রী?

3

Virat Kohli Record: আর কি কোনও রেকর্ড অক্ষত রাখবেন তিনি? এবার পন্টিংয়ের নাম মুছে ইতিহাস লিখলেন বিরাট!

4

বলি প্রথা থাকলেও পেয়ারা পছন্দ মায়ের, আগামী জৈষ্ঠ্যে দু'শো বছর পূর্ণ হবে নিস্তারিণী কালীর

5

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিধান সরকার: রাস্তা আটকে জন্মদিন পালনের অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল এনিয়ে একদফা অভিষেকের সমর্থক ও বিজেপি সমর্থদের মধ্যেধস্তাধস্তি হয়। শনিবার দুপুরেও এনিয়ে উত্তেজনা তৈরি হয়। শেষপর্যন্ত আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

শনিবার সুকান্ত মজুমদারকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জন্মদিন পালন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যে ভাবে যা করতেন এখনও তাই করার চেষ্টা করছেন। জন্মদিন পালনের ইচ্ছা থাকলে ব্রিগেড প্যারেড করুন, নেতাজী ইনডোর স্টেডিয়াম ভাড়া করুন, ফুটপাত কেন দখল করবেন! ফুটপাত দখল করে আসর বসাবেন সেটা মানুষ মেনে নেবে না।

অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে খুনের চক্রান্ত করা হচ্ছে, এরকম অভিযোগ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। কিন্তু আমরা ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই তিনটে একটি বৃত্ত। এই তিনটি এখন রাজনৈতিকভাবে মৃত। মরার উপরে খাঁড়ার ঘা দেওয়ার আমাদের কোনও ইচ্ছা নেই। ওনারা  এমনি মৃত হয়ে গেছে। চুরি করলে সবাইকে সাজা দেওয়া হবে,কাউকে ছাড়া হবে না। জনগনের টাকা যারা খেয়েছে গলা টিপে তাদের টাকা বার করা হবে।

আরও পড়ুন-বর্ধমানের বীরহাটার 'বড় মা' কালীর পুজো ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে, মায়ের ঝুলিতে থাকে স্মার্টফোন ও স্মার্টওয়াচও!

মেড ইন ইন্ডিয়া স্লোগান, দেশীয় আলো ব্যবহারের এর জন্য মুখ্যমন্ত্রীর বার্তার পর সিপিএমের স্পেশাল মিডিয়া পেজে যে ভাষা ব্যবহার করে বিজেপিকে আক্রমণ করা হয়েছে সেই প্রসঙ্গে সুকান্ত বলেন.
সিপিএমের কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সিপিএম ওটাই করবে কারণ ওদের পার্টিটা হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়। সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি আছে ভারতে যেটা আছে সেটা একটা ফ্রাঙ্চাইজি। মার্কস,লেনিনের অবৈধ সন্তানের কাছ থেকে আমরা এর থেকে বেশি আশা করি না।

ইন্দ্রনীল সেন, ব্রাত্য  বসুর সম্পর্কে যে একাধিক অভিযোগ উঠেছে সেই সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, ওনারা খুব রঙিন ব্যক্তি। ‌ এক মন্ত্রীর গাড়িতে নানা রঙের রঙিন বোতল থাকত খোঁজ নিন।

অভিষেকের বাড়িতে আক্রমণের ঘটনায় কুনাল ঘোষের  বক্ত্যব প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, অভিষেক সম্পর্কে কুনাল ঘোষের একটা চাপা রাগ আছে। উনি হচ্ছেন মহাভারতের শকুনির মতো। ছিলেন কৌরব পক্ষে কিন্তু কাজ করেছেন পাণ্ডবদের পক্ষে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Mamata Banerjee