• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

'রাজ্য মন্ত্রিসভায় এত রাজবংশী সমাজের প্রতিনিধি বিগত দিনে সিপিএম বা তৃণমূল কংগ্রেস কোনওদিন দেয়নি। রাসমেলার উদ্বোধনে কোচবিহারে মুখ্যমন্ত্রী কখনও এসেছেন, আমার অন্তত জানা নেই'।

Written ByZee 24 Ghanta Digital Desk
Published: Nov 25, 2026, 19:08 IST|Updated: Nov 25, 2026, 20:08 IST
joinshare
বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

About the Author

Zee 24 Ghanta Digital Desk

Zee 24 Ghanta Digital Desk

জি ২৪ ঘণ্টা- বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। খবরের জগতে দর্শক-পাঠকদের প্রথম পছন্দ জি ২৪ ঘণ্টা। সত্যি খবরের প্রতি দায়বদ্ধ আমরা। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। নির্ভুল, পক্ষপাতহীন সংবাদ পরিবেশনের এই ধারাবাহিকতায় সামিল আপনিও। সব খবর সবার আগে জানতে, পড়তে থাকুন জি ২৪ ঘণ্টা ডট কম। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

2

বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

3

মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো, আইসিইউতে ভর্তি তৃণমূল কাউন্সিলর! রিপোর্ট তলব আদালতের

4

রাহুল চেয়েছিলেন ১২০ সিট, অখিলেশের অফার ২৬! 'আমরা কি ভিখারি?' রেগে লাল কংগ্রেস সাংসদ

5

প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবজ্যোতি কাহালি: দাবি দীর্ঘদিনের। বদলে বাংলায় এবার রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা, 'রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তকরণ- সহ সংকল্পপত্রে যা যা আছে..  নাম নিয়ে অনেকরকম পরামর্শ এসেছে। আমরা ভারত সরকারকে সেটা পাঠাব, চূড়ান্ত  করবে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯ তারিখ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমার দিল্লিতে বৈঠক ছিল। সেখানে এটা ত্বরাণ্বিত করার বিষয়ে বক্তব্য আমরা রেখেছি'।

আরও পড়ুন: প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

কোচবিহারে রাস উত্‍সবে উদ্বোধন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই রাজবংশী সমাজের বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি রাজবংশী সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ব, লেখক, ডাক্তার, বুদ্ধিজীবী, যাঁরা বিভিন্ন সময়ে যাঁরা আন্দোলন করেছেন অধিকারের প্রশ্নে, সেই নেতৃত্ব এবং সর্বোপরি জনপ্রতিনিধি এবং আমাদের রাজনৈতিক সহকর্মী, যারা ওই সমাজ থেকে উঠে এসেছে, তাদের সঙ্গে একটা বৈঠক উত্তরকন্যায় করেছিলাম।বলেছিলাম, আপনাদের সঙ্গে চা খাব'।

মুখ্যমন্ত্রী জানান,  'এই রুমে প্রায় তিনশোর জনের মতো বসে চেয়েছিলেন। ক্ষমাপ্রার্থী, ব্যবস্থা ছিল না। ১৩১ জনের সঙ্গে কথা বলেছি।  ৫ জন বলতে চেয়েছিলেন,  ৪ জনের বক্তব্য় শুনেছি। আমি নিজে কিছুটা উত্তর দিয়েছি। যে বিষয় নিয়ে কিছুটা উদ্বিগ্ন, কিছুটা আশাবাদী'। বলেন, 'আমার পরিষ্কার বক্তব্য়, সমস্ত রাষ্ট্রবাদীদের সঙ্গে রাজবংশী সমাজ  ২০১৯ থেকে দু'হাত ভরে.. নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখে চলেছেন। তাঁদের ভাষা, তাঁদের সংস্কৃতি, তাঁদের আর্থিক সুরক্ষা, তাঁদের রাজনৈতিক অংশীদারি, সবক্ষেত্রেই আমরা অত্যন্ত যত্নবান। রাজ্য মন্ত্রিসভায় এত রাজবংশী প্রতিনিধি, বিগত দিনে সিপিএম, তৃণমূল কোনওদিন দেয়নি।  রাসমেলার উদ্বোধনে কোচবিহারে মুখ্যমন্ত্রী কখনও এসেছেন, আমার অন্তত জানা নেই'।

আরও পড়ুন: কবে হবে পুরভোট? ‘অযৌক্তিকভাবে নির্বাচন স্থগিত রাখার পক্ষপাতী নই’, মন্তব্য সুপ্রিম কোর্টের

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'এখানে কিছু বিষয় উঠে এসেথে , ২৯ প্রাচীন আস্থার কেন্দ্র,  হেরিটেজ কেন্দ্র এবং উন্নয়নের বিষয় আছে। তাদের যে স্কুলগুলি রয়েছে, পরিকাঠামো উন্নয়নের অর্থ বরাদ্দের প্রশ্ন রয়েছে। প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক রয়েছে। তাদের বাড়ি ফিরিয়ে এনে কীভাবে কাজ দেওয়া যায়, সেটা রয়েছে। তাঁরা দুঃখ করছিলেন,  জমির মালিক আমরা ছিলাম। অধিকাংশ জমি বেহাত হয়েছে'। তাঁর কথায়, 'এরজন্য রজন্য মূলত সিপিএম দায়ী। বর্গা এনে জমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে, মূলবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের হাতে বিপুল জমি তুলে দেওয়ার কাজ সিপিএম করেছে। আমি তো সেগুলি কিছু করতে পারব না। আমার দ্বারা যা যা সম্ভব, সেগুলি আমি করব। আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা, সবাই ছিলেন। জেলা সভাপতিরা ছিলেন, তাঁরা দায়িত্ব নিয়েছেন'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari