• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?

প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?

Calcutta High Court: উলুবেড়িয়ায় রূপান্তরকামী জয়শ্রী পালকে পুলিশের অভব্য মন্তব্য ও হেনস্থার অভিযোগে তীব্র ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। ওসিকে তদন্তের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 25, 2026, 17:54 IST|Updated: Nov 25, 2026, 18:31 IST
joinshare
প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?
Image Credit: কলকাতা হাইকোর্টের পুলিসকে কড়া প্রশ্ন

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

2

মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো, আইসিইউতে ভর্তি তৃণমূল কাউন্সিলর! রিপোর্ট তলব আদালতের

3

রাহুল চেয়েছিলেন ১২০ সিট, অখিলেশের অফার ২৬! 'আমরা কি ভিখারি?' রেগে লাল কংগ্রেস সাংসদ

4

প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?

5

ডিজিটাল জালিয়াতির ভয়? এক ক্লিকেই বন্ধ করতে পারবেন টাকা পাঠানো, RBI-এর নতুন প্রস্তাব

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী: বিপদে পড়ে যাঁদের কাছে মানুষ নিরাপত্তা চাইতে যান, সেই পুলিসের বিরুদ্ধেই যদি চূড়ান্ত অমানবিক ও অশালীন আচরণের অভিযোগ ওঠে, তবে সাধারণ মানুষ যাবেন কোথায়? হাওড়ার উলুবেড়িয়া (Uluberia) থানা এলাকার একটি ঘটনায় ঠিক এই প্রশ্নই এখন বড় আকার নিয়েছে। এক রূপান্তরকামী (Transgender) নাগরিককে নিরাপত্তা দেওয়ার বদলে পুলিসকর্মীরা তাঁকে ‘প্যান্ট খোল, তুই ছেলে না মেয়ে দেখব’ বলে চূড়ান্ত হেনস্থা ও ঠাট্টা-তামাশা করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় পুলিসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

ঠিক কী ঘটেছিল উলুবেড়িয়ায়?

আদালত সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া থানা এলাকায় দুই রূপান্তরকামী প্রাপ্তবয়স্ক নিজেদের সম্মতিতেই (Consenting Adults) একসঙ্গে থাকেন। কিন্তু গত ১৬ জুলাই আচমকাই তাঁদের একজনের পরিবারের লোকজন সেখানে চড়াও হয়ে ঝামেলা শুরু করেন।

আরও পড়ুন: কলকাতার পুরভোট কবে? ওয়ার্ড পুনর্বিন্যাস বিতর্কে এবার আরও পিছিয়ে যাবে ভোট? সুপ্রিম কোর্টের বিরাট আপডেট

এরপর আইনি জট আরও জটিল হয়। গত ১১ অগাস্ট আবেদনকারী জয়শ্রী পালের (Jayashree Pal) মা জয়শ্রীর সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি ছিল, ওই সঙ্গী জয়শ্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে। পাল্টা ১৬ সেপ্টেম্বর মায়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানান জয়শ্রী। কিন্তু অভিযোগ, পুলিস কোনও আইনি পদক্ষেপ বা সুরক্ষা তো দেয়ইনি, উল্টে ঘটনাস্থলে গিয়ে জয়শ্রীর সঙ্গে চূড়ান্ত অভব্যতা করে। তাঁর লিঙ্গপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন পুলিসকর্মীরা।

কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ

পুলিসের এই আচরণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা। মামলার শুনানিতে পুলিসের ভূমিকা দেখে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Saugata Bhattacharyya)। তিনি স্পষ্ট দুটি নির্দেশ দিয়েছেন:

  • ১. উলুবেড়িয়া থানার ওসিকে (Officer-in-Charge) গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত (Investigation) করতে হবে।
  • ২. নিরাপত্তা দেওয়ার নামে যে পুলিসকর্মীরা এমন অভব্য আচরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে আবেদনকারীরা যেন পুলিসের উচ্চতর আধিকারিকের (Higher Police Authorities) কাছে লিখিত অভিযোগ জানান।

দেশের আইন ও সংবিধান কী বলছে?

উলুবেড়িয়ার এই অভিযোগ সত্যি হলে তা কেবল অমানবিক নয়, সরাসরি দেশের আইন ও সংবিধানের চরম লঙ্ঘন। কারণ--

সুপ্রিম কোর্টের নালসা রায় (NALSA Judgment, 2014): ভারতের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও মানুষের লিঙ্গপরিচয় (Gender Identity) একান্তই তাঁর ব্যক্তিগত ও আত্ম-নির্ধারিত। কাউকে শারীরিক পরীক্ষা বা অপমানজনক উপায়ে লিঙ্গ প্রমাণ করতে বাধ্য করা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের (Article 21) অধীনে মর্যাদা ও গোপনীয়তার অধিকারের (Right to Dignity & Privacy) ঘোর বিরোধী।

রূপান্তরকামী সুরক্ষা আইন (Transgender Persons Act, 2019): এই আইনের ১৮ নম্বর ধারায় (Section 18) স্পষ্ট বলা হয়েছে, কোনও রূপান্তরকামী ব্যক্তিকে মৌখিক, মানসিক, শারীরিক বা যৌন হেনস্থা (Verbal, Emotional or Physical Abuse) করা দণ্ডনীয় অপরাধ।

একসঙ্গে থাকার অধিকার: সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দুই প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে একসঙ্গে থাকলে পরিবার বা পুলিস কেউই তাতে হস্তক্ষেপ বা হেনস্থা করতে পারে না।

আরও পড়ুন: কবে হবে পুরভোট? ‘অযৌক্তিকভাবে নির্বাচন স্থগিত রাখার পক্ষপাতী নই’, মন্তব্য সুপ্রিম কোর্টের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে বারবার পুলিসকর্মীদের সংবেদনশীল করার (Police Sensitization) নির্দেশ দেওয়া হলেও, বাস্তবের ছবি যে আজও বদলায়নি, উলুবেড়িয়ার এই অভিযোগ তারই প্রমাণ। এখন দেখার, হাইকোর্টের কড়া নির্দেশের পর অভিযুক্ত পুলিসকর্মীদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Calcutta High Court