• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

Malda Politics News: ইংরেজবাজারের পর এবার কি পুরাতন মালদা পুরসভাও হাতছাড়া তৃণমূলের? ১৩ কাউন্সিলর নিয়ে দলবদলের ইঙ্গিত চেয়ারম্যানের। অন্যদিকে রতুয়া-২ ব্লকে ঈসা খান ও মৌসম নুরের হাত ধরে কংগ্রেসে যোগদান।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 25, 2026, 18:48 IST|Updated: Nov 25, 2026, 19:11 IST
joinshare
বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?
Image Credit: মালদার রাজনীতিতে বড় পালাবদল

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

2

মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো, আইসিইউতে ভর্তি তৃণমূল কাউন্সিলর! রিপোর্ট তলব আদালতের

3

রাহুল চেয়েছিলেন ১২০ সিট, অখিলেশের অফার ২৬! 'আমরা কি ভিখারি?' রেগে লাল কংগ্রেস সাংসদ

4

প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?

5

ডিজিটাল জালিয়াতির ভয়? এক ক্লিকেই বন্ধ করতে পারবেন টাকা পাঠানো, RBI-এর নতুন প্রস্তাব

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: রাজ্যে রাজনৈতিক পালাবদলের (Political Shift) পর থেকেই মালদা (Malda) জেলায় তৃণমূলের সংগঠন একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ভোটের হারের পর থেকেই ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি মমতা-অভিষেকের উপর বিষোদগার করে খবরে। বিজেপিতে যোগদান করার জন্য তলায় তলায় তিনি যোগাযোগ রাখছেন বলেও রাজনৈতিক মহলের খবর। একদিকে গ্রামাঞ্চলে পুরনো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস (Congress), অন্যদিকে শহরাঞ্চলের পুরসভাগুলোতে (Municipalities) শুরু হয়েছে বড় দলবদলের (Defection) হাওয়া। মালদা জেলা পরিষদ ও ইংরেজবাজার পুরসভা (English Bazar Municipality) হাতছাড়া হওয়ার পর, এবার কি পুরাতন মালদা পুরসভার (Old Malda Municipality) বোর্ডও বদলে যেতে চলেছে? আর রতুয়া-২ ব্লকেই বা হঠাৎ কেন বাড়ল কংগ্রেসের দাপট? সহজ ভাষায় মালদার এই নতুন রাজনৈতিক অঙ্কটা বুঝে নিন...

রতুয়া-২ ব্লকে কংগ্রেসের কামব্যাক

  • মালদার রতুয়া-২ ব্লকে (Ratua-2 Block) 

    নতুন করে প্রাণ ফিরে পেয়েছে হাত শিবির। ব্লক কংগ্রেসের এক কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বহু নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী (Isha Khan Choudhury), প্রাক্তন সাংসদ ও জেলা কংগ্রেস নেত্রী মৌসম নুর (Mausam Noor) এবং ব্লক সভাপতি নিমাই বিশ্বাস।

  • চলতি বছরের শুরুতেই তৃণমূল ছেড়ে ঘরে ফিরেছিলেন মৌসম নুর 

    এবার ঈসা খান ও মৌসমের যৌথ নেতৃত্বে গনি খান চৌধুরীর পুরনো গড়ে সংগঠন চাঙা করতে নেমেছে কংগ্রেস। শুধু যোগদান মেলাতেই থেমে থাকেনি দল, সাধারণ মানুষের সমস্যা ও এলাকার উন্নয়নের দাবিতে এ দিন পুখুরিয়া থানা ঘেরাও (Police Station Gherao) এবং রতুয়া-২ বিডিও অফিসে ডেপুটেশন (Deputation) জমা দেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। রাজনৈতিক মহলের মতে, এই সক্রিয়তা রতুয়ায় তৃণমূলের ভোটব্যাংকে বড় ধাক্কা দেবে।

    আরও পড়ুন: প্যান্ট খোল, তোরটা চেক করব: রূপান্তরকামীর সঙ্গে পুলিসের কদর্য অসভ্যতায় ক্ষুব্ধ হাইকোর্ট, আইন কী বলে?

ইংরেজবাজারের পর এবার কি পুরাতন মালদা পুরসভা?

রতুয়ায় যখন কংগ্রেস শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই বড়সড় ধস নামার ইঙ্গিত মিলেছে ২০ ওয়ার্ডের পুরাতন মালদা পুরসভায়। গত অক্টোবর মাসেই ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদলের জেরে ইংরেজবাজার পুরসভা দখল করেছে বিজেপি (BJP)। এবার সেই একই ছায়া পুরাতন মালদাতেও!

তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ (Bibhuti Bhushan Ghosh) সরাসরি ১৩ জন কাউন্সিলরকে নিয়ে দলবদলের ইঙ্গিত দিয়েছেন। ২০ আসনের পুরসভায় ১৭ জন কাউন্সিলর তৃণমূলের হলেও, ১৩ জন একসঙ্গে সরে গেলে বোর্ড ধরে রাখা অসম্ভব। 

তবে তিনি বিজেপি নাকি পুরনো দল কংগ্রেসে যোগ দেবেন, তা এখনও খোলসা করেননি। তাঁর বিস্ফোরক দাবি, জেলায় তৃণমূলের সাংগঠনিক নেতৃত্ব (Organizational Leadership) এখন দুর্বল এবং দল কার্যত দুই ভাগে বিভক্ত (Factionalism)। আগামী ডিসেম্বরে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিরাট ভাঙন মমতা তৃণমূলে: একঘরে বিধায়ক, দল ভেঙে NCPI তে যোগ ১৯ জনের, একাকী নেত্রীর এবার হাতছাড়া পঞ্চায়েত সমিতিও? হাতেগরম রাজনৈতিক ব্রেক

মালদায় তৃণমূলের এই রক্তক্ষরণের আসল কারণ কী?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালদার এই অস্থিরতার নেপথ্যে তিনটি বড় কারণ কাজ করছে:

  • ১. ক্ষমতার সমীকরণ বদল (Power Dynamics): ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার পটপরিবর্তন হয়েছে। ফলে ২০২৭ সালের পুরভোটের (Civic Polls 2027) আগে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
  • ২. চরম গোষ্ঠীদ্বন্দ্ব (Internal Rift): মালদা জেলায় তৃণমূলের অন্দরের কোন্দল নতুন নয়। খোদ পুরপ্রধানের মুখে ‘দল দুই ভাগে বিভক্ত’ মন্তব্য সেই ফাটলকেই প্রকাশ্যে এনেছে।
  • ৩. বিরোধীদের আগ্রাসী কৌশল: একদিকে শাসক বিজেপি শহরের পুরসভাগুলোতে চাপ বাড়াচ্ছে, অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোতে (যেমন রতুয়া) হারানো জমি পুনরুদ্ধার করছে কংগ্রেস।


রতুয়ায় কর্মীদের দলবদল আর পুরাতন মালদায় ১৩ কাউন্সিলরের বিদ্রোহের ইঙ্গিত-- সব মিলিয়ে মালদায় এখন প্রবল চাপে তৃণমূল। আগামী ডিসেম্বর মাসেই স্পষ্ট হয়ে যাবে, পুরাতন মালদা পুরসভায় গেরুয়া পতাকা উড়বে, নাকি হাত শিবিরের চমক দেখবে জেলাবাসী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC
BJP