• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

২০২৭ শিক্ষাবর্ষে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে ভর্তির নিয়মে বড় কোনও বদল আনল না স্কুল শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে বয়সের ভিত্তিতে।

Written ByDebasmita Das
Published: Nov 25, 2026, 16:35 IST|Updated: Nov 25, 2026, 16:50 IST
joinshare
প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

2

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

3

রাজারহাটে রহস্যমৃত্যু! কানে ব্লুটুথ হেডফোন, পাশে ফোন, কথা বলতে বলতেই ঝুলে পড়লেন যুবক...

4

Shocking: উনিশ বছরেই মা হবি? গর্ভবতী মেয়েকে পিটিয়ে, ৩০টা ঘুমের ওষুধ খাইয়ে, গলা টিপে মেরে দিল বাবা-মা-- রক্তাক্ত ‘অনার কিলিং’

5

দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির নিয়মে কোনও বড়সড় বদল আনছে না রাজ্য সরকার। আগের মতোই লটারির মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। প্রাক-প্রাথমিক স্তর থেকেই চালু থাকবে এই পদ্ধতি। সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ভর্তির জন্য নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষার অধিকার আইন বা RTE Act, 2009 মেনেই চলবে ভর্তি প্রক্রিয়া।

নির্দেশিকা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে শিশুর বয়স গুরুত্বপূর্ণ। বয়স হিসাব করা হবে ১ জানুয়ারি, ২০২৭ তারিখের ভিত্তিতে। প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স হতে হবে ৫ বছর বা তার বেশি, তবে ৬ বছরের কম। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ৬ বছর বা তার বেশি, কিন্তু ৭ বছরের কম। দ্বিতীয় শ্রেণিতে ৭ থেকে ৮ বছর, তৃতীয় শ্রেণিতে ৮ থেকে ৯ বছর এবং চতুর্থ শ্রেণিতে ৯ থেকে ১০ বছর বয়স হতে হবে।

আরও পড়ুন, কবে হবে পুরভোট? ‘অযৌক্তিকভাবে নির্বাচন স্থগিত রাখার পক্ষপাতী নই’, মন্তব্য সুপ্রিম

একইভাবে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য বয়স ১০ থেকে ১১ বছর, ষষ্ঠ শ্রেণিতে ১১ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১২ থেকে ১৩ বছর এবং অষ্টম শ্রেণিতে ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে। ইচ্ছেমতো বয়সের আগেই শিশুকে পরের শ্রেণিতে ভর্তি করানো যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা উপযুক্ত কারণ থাকলে বয়সের নিয়মে সর্বোচ্চ চার মাস পর্যন্ত ছাড় দিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

ভর্তির ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা বা স্ক্রিনিং প্রক্রিয়া রাখা যাবে না। কোনও শ্রেণিতে যত আসন রয়েছে, তার তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে পড়ুয়া বাছাই করা হবে। প্রথমে সাধারণ আসনের জন্য লটারি হবে। এরপর নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনগুলির জন্য আলাদা করে লটারি করা হবে।

তবে একই স্কুলের ভবন বা চত্বরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল থাকলে কিছু ক্ষেত্রে সরাসরি ভর্তির সুযোগ থাকবে। ওই স্কুলের পড়ুয়ারা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তাদের ভর্তির পর আসন খালি থাকলে বাকি আসনগুলিতে লটারি করা হবে।

শিক্ষার অধিকার আইন অনুযায়ী, ৬ থেকে ১৪ বছর বয়সি সমস্ত শিশুর বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ বছর পর্যন্ত। কোনও পড়ুয়াকে ভর্তি প্রক্রিয়ার কারণে স্কুলছুট করা যাবে না। যে শিশুরা এখনও স্কুলে ভর্তি হতে পারেনি, তাদেরও শিক্ষার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, ৪ বছর ধরে ‘ববিতা রায়’ পরিচয়ে বসবাস! পেতেন অন্নপূর্ণা ভাণ্ডার-আবাস যোজনার সুবিধা

লটারিতে সুযোগ না পেলে অভিভাবকরা সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকের (DI) কাছে আবেদন জানাতে পারবেন। পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত বিষয়ে স্কুল সাব-ইন্সপেক্টরদের ৩১ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ, ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রেও বয়সের নিয়ম মেনে লটারির মাধ্যমেই পড়ুয়া বাছাই হবে। কোনও শিশু যাতে ভর্তি থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
School Syllabus
West Bengal