• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /৪ বছর ধরে ‘ববিতা রায়’ পরিচয়ে বসবাস! পেতেন অন্নপূর্ণা ভাণ্ডার-আবাস যোজনার সুবিধা, বাংলাদেশি সেলিনার কথায় চোখ কপালে পুলিসের

৪ বছর ধরে ‘ববিতা রায়’ পরিচয়ে বসবাস! পেতেন অন্নপূর্ণা ভাণ্ডার-আবাস যোজনার সুবিধা, বাংলাদেশি সেলিনার কথায় চোখ কপালে পুলিসের

নাম ববিতা রায়, পরিচয়ও তেমনই। কিন্তু পুলিসের জেরায় সামনে এল অন্য তথ্য। অভিযোগ, বাংলাদেশের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্রে সীমান্ত পেরিয়ে ভারতে এসে ভারতীয় পরিচয়ে বসবাস শুরু করেন তিনি। আধার, প্যান-সহ বিভিন্ন নথি তৈরি এবং সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগও উঠেছে।

Written ByDebasmita Das
Published: Nov 25, 2026, 12:29 IST|Updated: Nov 25, 2026, 12:40 IST
joinshare
৪ বছর ধরে ‘ববিতা রায়’ পরিচয়ে বসবাস! পেতেন অন্নপূর্ণা ভাণ্ডার-আবাস যোজনার সুবিধা, বাংলাদেশি সেলিনার কথায় চোখ কপালে পুলিসের

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

প্রাক-প্রাথমিক থেকেই লটারি, প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর! নির্দেশিকায় আর কী জানাল শিক্ষা দফতর?

2

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

3

রাজারহাটে রহস্যমৃত্যু! কানে ব্লুটুথ হেডফোন, পাশে ফোন, কথা বলতে বলতেই ঝুলে পড়লেন যুবক...

4

Shocking: উনিশ বছরেই মা হবি? গর্ভবতী মেয়েকে পিটিয়ে, ৩০টা ঘুমের ওষুধ খাইয়ে, গলা টিপে মেরে দিল বাবা-মা-- রক্তাক্ত ‘অনার কিলিং’

5

দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রীকান্ত ঠাকুর: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে নিজের নাম পরিচয় এমনকি ধর্ম লুকিয়ে হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন ববিতা রায় নামে। বাংলাদেশী নাগরিক হওয়া সত্ত্বেও জুটিয়ে নিয়েছেন ভারতের আধার কার্ড প্যান কার্ড-সহ যাবতীয় ডকুমেন্ট। এমনকি পেয়ে গিয়েছেন সরকারি সমস্ত সুযোগ-সুবিধা যেমন- অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনার ঘর এবং নিয়মিত রেশনও পেতেন বলে স্থানীয়দের অভিযোগ। কিন্তু একটু তত্ত্ব তলাশ করতেই জানা যায় ববিতা রায়ের আসল বাড়ি বাংলাদেশে এবং সেখানে তার নাম সেলিনা খাতুন। 

গত রবিবার তাকে হিলি থানার পুলিস আটক করে নিয়ে গিয়েছে এবং ধৃত স্বীকার করে নিয়েছে সে বাংলাদেশী নাগরিক। কিন্তু প্রশ্ন উঠছে ভোটের আগে বিজেপির তোলা অভিযোগ তাহলে কি সত্যি? বাংলাদেশের নাগরিকরা ভারতবর্ষে এসে জায়গা কিনে সেখানে সরকারি কাগজপত্র পেলেন এবং সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা পেলেন কি করে? এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

আরও পড়ুন, দেশে ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, পালিয়ে এসে ৭ বছর পর হিলিতে পাকড়াও ৩ 

হিলির ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট গ্রামে বাড়িতে একাই থাকতেন এই মহিলা। বছর চারেক আগে এই বাড়িটা তৈরি করে দেন বাংলাদেশেরই এক নাগরিক অরুণ রায়। বাংলাদেশে বিবাহবহির্ভূত সম্পর্কের টানে এই মুসলিম মহিলার সঙ্গে জড়িয়ে যান। ভারতে অনুপ্রবেশ করিয়ে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ভারতীয় ভিসায় মাঝে মধ্যে ভারতে এসে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থেকে দেশে ফিরে যেতেন। গত চার বছরে বেশ কয়েকবার বাংলাদেশী ওই ব্যক্তিকে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। কিন্তু রবিবার পুলিসের জালে ধরা পরেন ওই অনুপ্রবেশকারী মহিলা। রবিবার সন্ধ্যায় ওই মহিলাকে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিস।

হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট হরিবাসর পাড়া এলাকায় একটি বাড়িতে একাই বসবাস করছিলেন ববিতা রায় (৩৮) নামে মহিলা। রবিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই মহিলা বাড়িতে হানা দেয় হিলি থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ববিতা রায় আসলে সেলিনা খাতুন। বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ থানার রহমতপুরের দক্ষিণ মনসুরপুর প্রামাণিক পাড়া এলাকার বাসিন্দা। 

বাংলাদেশে ডক্টর অরুণ রায় নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরে বছর চারেক আগে ওই ব্যক্তি সেলিনাকে কুমারগঞ্জ থানার মোল্লাদিঘী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায়। সেখান থেকে হিলি থানার চাপাহাট হরিবাসর পাড়া এলাকার বাড়িতে রাখেন। ওই বাড়িতে থেকে সেলিনা খাতুন থেকে ববিতা রায় নামে ভারতীয় নথি তৈরি করেন।

এদিকে অরুণ রায় বাংলাদেশের নাগরিক হওয়ায় ভিসার মাধ্যমে ভারতে এসে দ্বিতীয় স্ত্রী-র কাছে থাকতেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিলই। অভিযোগ, সেভাবে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করত না ববিতা। বরং সবার থেকে আলাদা থাকতে চাই তো সে। এমনকী সে এই গ্রামে আসার পর থেকেই দ্রুত সরকারি কাগজপত্র হাতে পেয়ে যান এবং সমস্ত রকম সুযোগ-সুবিধা পেতে শুরু করেন। 

আরও পড়ুন, প্রতীক্ষার অবসান, আগামিকাল ফরাক্কার নতুন সেতুর সম্পূর্ণ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা

গ্রামবাসীদের সন্দেহ তার সঙ্গে প্রশাসনিক মহলের ভালো যোগাযোগ ছিল। যে কারণে ভিনদেশের নাগরিক হয়েও ভারতে এসে দ্রুত সে সরকারি কাগজ থেকে শুরু করে সুযোগ-সুবিধা সবকিছুই পেতে শুরু করে আর এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের অভিযোগ, এটা শুধু একটা সেলিনা খাতুন নয় এরকম প্রচুর বাংলাদেশী নাগরিক ঢুকে রয়েছে। স্থানীয় নেতারা টাকার বিনিময়ে এই কাজ করেছে। অবশ্য তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bangladesh