নান্টু হাজরা: কানে ব্লুটুথ হেডফোন, পাশে ফোন। বাগানবাড়িতে পাওয়া গেল যুবকের ঝুলন্ত দেহ! ফোনে কারও সঙ্গে কথা বলতেই বলতে আত্মহত্য়া নাকি অন্যকিছু? খতিয়ে দেখছে পুলিস। চাঞ্চল্য রাজারহাটে।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম বর্ষণ জানা। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। রাজারহাটে কালিকাপুরের আটঘরা এলাকায় একটি বাগানবাড়িতে ভাড়া থাকতেন তিনি। দিন দুয়েক আগে এক বন্ধু এসেছিলেন। রাতে একঘরে শুয়েছিল দু'জন। ওই বন্ধুর দাবি, সকালে উঠে তিনি দেখেন বর্ষণ ঘরে নেই। দরজা বাইরে থেকে বন্ধ। এরপর পাশেই একজন ফোন করেন তিনি। ওই ব্যক্তিকে বাগান বাড়িতে ঢোকার সময়ে বর্ষণের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় রাজারহাট থানায়। পুলিস এসে দরজা খুলে মৃতের বন্ধুকে ঘর থেকে বের করে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। কীভাবে মৃত্যু? বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ঘটনাস্থল থেকে যে ফোনটি উদ্ধার হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)