অয়ন শর্মা: নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু... খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়! নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কী দেখা গেল? জি ২৪ ঘণ্টায় চাঞ্চল্যকর রিপোর্ট।
স্রেফ এ রাজ্যে নয়, গোটা দেশে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ইউজিসি। তালিকায় নাম রয়েছে কলকাতার ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিনের। ঠিকানা, বউবাজারে ১৫ শ্রী গোপাল মল্লিক লেন। সেই ঠিকানায় পৌঁছে গিয়েছিল জি ২৪ ঘণ্টা।
কী দেখা গেল?
বউবাজারের ওই ঠিকানায় 'ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন' নামে কোনও বিশ্ববিদ্য়ালয় অস্তিত্ব-ই নেই। ছোট ঘরে চলছে 'সেন্টাল ক্যালকাটা মেডিক্যাল অ্যান্ড টেকনোলজিক্য়াল রিসার্চ ইস্টিটিউট'! সংস্থার এক কর্মী জানালেন, 'ওই প্রতিষ্ঠানের প্যারা মেডিক্যাল কোর্স পড়ানো হয়'। তাহলে 'ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন'? দুটি সংস্থার কী যোগ আছে? ওই কর্মীর স্পষ্ট কথা, বলতে পারব না। যেটা আছে সেই চলছে'।
স্থানীয় বাসিন্দারাও বলছেন, ওই ঠিকানায় কস্মিনকালেও কোনও বিশ্ববিদ্যালয় ছিল বলে শোনেননি। সেন্ট্রাল ক্যালকাটা মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজ্য সরকারের নথিভুক্ত একটি সংস্থা। কর্মীদের দাবি, প্রায় কুড়ি বছর ধরে চলছে সংস্থাটি। কিন্তু অল্টারনেটিভ মেডিসিন নামে তাদের কোন সহযোগী শাখা বা সংস্থা নেই। বিষয়টি সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এমনকী পুলিসেও অভিযোগ দায়ের করা হতে পারে।
ছোট এক কামরার অফিস
ছোট একটি কামরার অফিস। দুজন ক্লার্ক, একজন দারোয়ান। এটিই সেন্টাল ক্যালকাটা মেডিক্যাল অ্যান্ড টেকনোলজিক্য়াল রিসার্চ ইস্টিটিউটে'র প্রধান অফিস। কবে এখানে পঠনপাঠন হয়। পড়ুয়াদের ক্লাসে হয় অন্য় জায়গায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)