জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ শহরে আর নিরাপদ নয় সারমেয়রা। কুকুরে উপরে এবার যৌন নির্যাতন! অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করলেন স্থানীয় বাসিন্দারা। যদিও শেষপর্যন্ত পালিয়ে যায় সে। থানায় অভিযোগ দায়ের করেছেন পশুপ্রেমীরা।
বেহালার সরশুনা থানা এলাকায় ব্যানার্জি পাড়া। সেখানেই রাস্তায় নাকি কুকুরে উপর নির্যাতন চালাচ্ছিলেন এক যুবক! স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি নজরে পড়ে যায় রাস্তার পাশেই একটি বাড়ির লোকেদের। হাতেনাতে ওই যুবককে পাকড়াও করেন তাঁরা। খবর দেওয়া হয় সরশুনা থানায়। কিন্তু পুলিস আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায় বলে খবর।
এর আগে, বিক্রমগড়ে প্রেমে ধোঁকা খেয়ে যুবকের রাগ হয়ে গিয়ে পড়েছিল লিভ ইন পার্টনার পোষ্য কুকুরদের উপরে! অবলা প্রাণীদের নৃশংসভাবে খুন করেছিল সে। অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিস। পরে অবশ্য জামিন পেয়ে যান তিনি।
বিক্রমগড় এলাকাতেই বহুদিন থাকতেন ওই তরুণী। যে বাড়িতে বর্তমানে তিনি থাকেন, সেখানে মাঝে মধ্যেই আসতেন অভিযুক্ত তরুণ। জানা যাচ্ছে কিছুদিন আগে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রবল ঝামেলা হয়। তার পরেই তিনি প্রেমিককে ছেড়ে চলে যান। তার পরেই ভয়ংকর কাণ্ড করেন তরুণ প্রেমিক। প্রেমিকার দুটি পোষ্যকে মেরে ফেলেন।
স্থানীয়দের বক্তব্য, প্রেমিক তরুণটি কী করেন তা তাদের জানা নেই। তবে ওই তরুণী ডিজে বাজান, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। শোনা যাচ্ছে ওই তরুণী ওই তরুণের কাছ থেকে বেশকিছু টাকা নেন ও তারপর কলকাতা থেকে চলে যান। কিন্তু পোষ্যগুলিকে বাড়িতেই রেখে যান। কীভাবে, কার ভরসায় তিনি পোষ্যদের ঘরে রেখে গেলেন তা বুঝতে পারছেন না অনেকে। জানা যাচ্ছে একাধিক কুকুর, বিড়াল ছিল ওই তরুণীর। কারও মাথা থেঁতলে খুন করা হয়েছে, কাউকে আঘাত করে খুন করা হয়েছে। এমনকি গরম জল ফুটিয়ে কোনও পোষ্যকে মারার পরিকল্পনা করেছিলেন। এটা তিনি নিজেও স্বীকার করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)