SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'চন্দননগরে ঢুকতে দিতেন না আমাকে, রাজনৈতিক ইন্দ্রনীল...', বোমা ফাটালেন সাংসদ রচনা

Rachna Banerjee: "ইন্দ্রনীলের অনুমতি ছাড়া চন্দননগরে ঢুকতে পারতাম না!" প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির পর বিস্ফোরক দাবি করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 31, 2026, 11:35 AM IST | Updated: Oct 31, 2026, 11:47 AM IST
Join

বিধান সরকার: হুগলি সাংসদ এলাকার মধ্যে হলেও চন্দননগর বিধানসভায় যখন তখন ঢুকতে পারতেন না সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল সেনের অনুমতি ছাড়া চন্দনগরে প্রবেশে নিষেধ ছিল। এককালের 'সহকর্মী'র বিরুদ্ধে বোমা ফাটালেন বর্তমানে NCPI সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। একই দলের বিধায়ক-সাংসদ হলেও সেই কারণে অতীতে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি বলে আক্ষেপের সুরে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

গায়ক ইন্দ্রনীল ভালো, রাজনৈতিক ইন্দ্রনীল

নির্বাচনে দাঁড়ানোর আগে ব্যক্তিগতভাবে ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর কোনও পরিচয় ছিল না বলে দাবি করেন রচনা। শিল্পী ইন্দ্রনীল ভালো নাম করেছিলেন কিন্তু রাজনীতিবিদ হিসাবে নন। চন্দননগর পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চুঁচুড়া পুলিশ লাইনে আসেন রচনা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিজয়া সম্মেলনীতে যোগ দিয়ে সাংসদ রচনা বলেন, এই প্রথমবার আমার রাজনৈতিক জীবনে এমন একটি অনুষ্ঠানে প্রথমবার যোগদান করে ভালো লাগল।

রচনার বিস্ফোরক মন্তব্য়

এরপরই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে হুগলির সাংসদ বলেন, "আমার লোকসভার মধ্যে তিনি বিধায়ক হলেও তাঁর সঙ্গে সেইভাবে কাজ করা হয়ে ওঠেনি। এমনকি তাঁর বিধানসভায় কোনও অনুষ্ঠানে যেতে হলে তাঁর অনুমতি নিয়েই যেতে হত।" চন্দননগরে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে গেলে, তাঁর অনুমতি নিয়ে ও তাঁর আমন্ত্রণ ছাড়া যেতে পারতেন না বলে অভিযোগ করেন সাংসদ রচনা।

আরও বলেন, তাদের দলের কর্মীরাই এই বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। রচনার কথায়, আমি এখন অন্য দলের সংসদ। তাই আগের দলের বিধায়ক নিয়ে আমি সেইভাবে কোনও মন্তব্য করতে চাই না। গ্রেফতার হয়েছেন। আইন আদালতের রায় চূড়ান্ত। তাঁর স্পষ্ট মন্তব্য, "শিল্পী হিসেবে ইন্দ্রনীল সেন যখন গায়ক ছিলেন, তখন তাঁর অনেক ক্যাসেট বিক্রি হয়েছে। শিল্পী ইন্দ্রনীল সেন গায়ক হিসেবে ভালো ছিলেন। তবে রাজনৈতিক ব্যক্তি হিসেবে না।"

আরও পড়ুন, ‘চোর ধরো জেলে ভরো’! ইন্দ্রনীল সেনের ছবিতে জুতোর মালা, বাগানবাড়ি মোহর-এ...

আরও পড়ুন, প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES