বাগানবাড়ির সামনে ইন্দ্রনীল সেনের ছবিতে জুতো ঝুলিয়ে এবং কোমরে দড়ি বাঁধা প্রতীকী ছবি সাজিয়ে প্রতিবাদ জানান তাঁরা। দুর্গাপুজোর পাস বিক্রিতে ইউনেস্কোর নাম ব্যবহারের অভিযোগ তুলে আর্থিক অনিয়মের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
1/6
গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল সেন
বিধান সরকার: গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল সেন। সিঙ্গুরে তার বাগান বাড়ি মোহর-এর সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। কোমরে দড়ি বেঁধে ইন্দ্রনীল সেন সাজিয়ে চোর ধরা পরেছে লিখে জুতো ঝুলিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর ছবিতে।
2/6
দুর্গাপুজোর পাস বিক্রিতে প্রতারণা
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপূজায় পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন বলে অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।
3/6
ইন্দ্রনীলের বাগান বাড়ি মোহর
সেই টাকা দিয়েই বিলাস বহুল বাগান বাড়ি তৈরি করেছেন ইন্দ্রনীল, দুর্নীতির টাকা বিভিন্ন খাতে লাগানো হয়েছে। এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী।
4/6
আমোদ প্রমোদ হত
সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোর গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্দ্রনীলের বাগানবাড়িতে আমোদ প্রমোদ হত বলে অভিযোগ বাসিন্দাদের।
5/6
পঞ্চায়েতের টাকায় নিয়ম বহির্ভূত ভাবে রাস্তা তৈরি
এই বাগান বাড়ি তৈরীর ক্ষেত্রে নিকাশি বন্ধ করে পঞ্চায়েতের টাকায় নিয়ম বহির্ভূত ভাবে রাস্তা তৈরি করে দেওয়া হয় বলে অভিযোগ।
6/6
বেচারাম মান্নার ঘনিষ্ঠ
বাগানবাড়ির জায়গা নেওয়ার ক্ষেত্রে সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাহায্য করেছিলেন বলে দাবী।