• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়েও সংকটে নেতানিয়াহু, সংখ্যালঘুরা একজোট হতেই কোণঠাসা 'বিবি'?

ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়েও সংকটে নেতানিয়াহু, সংখ্যালঘুরা একজোট হতেই কোণঠাসা 'বিবি'?

Israel Election: ইজরায়লের অন্তত ২০ শতাংশ সংখ্যালঘু আরব। এদের অনেকেই জায়নবাদের বিরোধী

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 29, 2026, 02:26 PM IST|Updated: Oct 29, 2026, 02:31 PM IST
joinshare
ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়েও সংকটে নেতানিয়াহু, সংখ্যালঘুরা একজোট হতেই কোণঠাসা 'বিবি'?
Image Credit: ইজরায়েলের নির্বাচন

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
মার্চে অবশ্যম্ভাবী মৃত্যুসুনামি ভারতে! ৫৫০০০ প্রাণ নেবে সুপার এল নিনো, ৬ মাসে আরও ৩৭৩০০০! দেশ কাঁপিয়ে ভয়াল ভবিষ্যদ্বাণী

মার্চে অবশ্যম্ভাবী মৃত্যুসুনামি ভারতে! ৫৫০০০ প্রাণ নেবে সুপার এল নিনো, ৬ মাসে আরও ৩৭৩০০০! দেশ কাঁপিয়ে ভয়াল ভবিষ্যদ্বাণী

2

ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়েও সংকটে নেতানিয়াহু, সংখ্যালঘুরা একজোট হতেই কোণঠাসা 'বিবি'?

3

'কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে!' ঘুম ভাঙতেই ইনবক্সে ছাঁটাইয়ের লেটার, ভোরের ইমেইলেই ২৫০ কর্মীকে ছাঁটাই অ্যামাজনের

4

অর্ণবের হিংস্র থাবা! বিপদসীমার উপর দিয়ে বইছে নদী, ক্রমশ অবনতি ঘটছে বন্যা-পরিস্থিতির

5

১২০০০০ ডলারে বিক্রি হয়ে গেলেন ক্যাপ্টেনই! কোচিতে কয়েক ঘণ্টায় শেষ নিলাম, ভাগ্য নির্ধারণ হল ২৫ ক্রিকেটারের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন ঘোর বিপাকে। ইজরায়েলের সংসদ নির্বাচনে তাঁর লিকুদ পার্টি জোট ৫৩ আসনেই আটকে গিয়েছে। ৯০ শতাংশ গণনা হয়ে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে গেলে তাঁর প্রয়োজন ৬১ আসন। এদিকে, তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধী ইয়াসার পার্টি জোট। পাশাপাশি মারাত্মক বিষফোঁড়ার মতো উঠে এসেছে আরব দলগুলি। এমতাবস্থায় ইজরায়েলের ভবিষ্যত এখন ঝুলেই রইল বলা যায়।

ইজরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে ম্যাজিক ফিগার ৬১। সেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির জোটের বিরুদ্ধে গাদি আইসেনকটের জোট পেয়েছে ৪৮ আসন। ফলে সমুহ বিপদ হয়ে দাঁড়িয়েছেন আইসেনকট। অন্যদিকে সংখ্যালঘু আরব দলগুলি একজোটে পেয়েছে ১৯ আসন। ইজরায়েলের জনসংখ্যার ২০ শতাংশ আরব বংশোদ্ভূত। এখন এরকম এক পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে একটি মাত্র রাস্তা খোলা রয়েছে। সেটি হল ওই আরব দলগুলির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের প্রস্তাব দেওয়া। বাস্তাবিকই সেটা সম্ভব নয়। অন্যদিকে, বিরোধী ইয়াসার পার্টিও আরব দলগুলির সঙ্গে সমঝোতায় যেতে চায় না বলে খবর।

এখন সরকার গঠনের কী হবে?

ইজরায়েলের সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী দেশের ভোটাররা ভোট দেন পার্টিকে, কোনও নেতাকে সরাসরি ভোট দেন না। এক্ষেত্রে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে তারাই সরকার গঠন করে। প্রাথমিক ভোট গণনায় নেতেনিয়াহুর লিকুদ পার্টিই এখনও একক বৃহত্তম দল হিসেবে এগিয়ে রয়েছে। তবে আসল ধাক্কাটি হল তাঁর জোটের যে সংখ্যাগরিষ্ঠতা আগে ছিল তা এখন নেই।

আরও পড়ুন-ঝুঁকি জেনেও ফিরেছিলেন দেশে! ৫ বছরের জেল ইরানি পরিচালক জাফর পানাহির, বাজেয়াপ্ত সম্পত্তিও

কী করবেন প্রেসিডেন্ট

ভোটের এই ফলাফলে এখন প্রচারের আলোয় চলে এসেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই তিনি সরকার গঠনের জন্য কে সবচেয়ে ভালো জায়গায় রয়েছেন তাকে ডাকতে পারেন। কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়াকর অর্থ এই নয় যে দায়িত্ব পেয়ে যাবে। হারজোগ ইতোমধ্যেই আবেদন করেছেন নতুন করে নির্বাচন এড়ানোর কীভাবে যায়।

দেশের এই পরিস্থিতিতেই চলে আসছে আরব-নেতৃত্বাধীন দলগুলোর মনমতি। তাদের হাতে এখন ১৯ আসন।  ইসরায়েলের জনসংখ্যার প্রায় পাঁচভাগের একভাগই আরব। আইজেনকট নিজেকে একজন 'জায়নবাদী বিরোধী জোটের' প্রধান হিসেবে তুলে ধরেছেন, তাই তাঁর জোট আরব দলগুলোর সাথে মিলে কাজ করতে পারবে কি না, সেটাই এখন দেখার। আরব পরিবারের কাছে এই নির্বাচনটি নেসেটের সামান্য কিছু আসনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের দাবি তাদের কাছে সুস্পষ্ট কিছু দাবিদাওয়াও রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Israel Election