• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /দানবীয় রূপ নিচ্ছে 'আখভান'! ১৪৫ কিমি বেগে আছড়ে পড়বে অতি প্রবল ঘূর্ণিঝড়, বাংলায় দুর্যোগের অশনি সংকেত

দানবীয় রূপ নিচ্ছে 'আখভান'! ১৪৫ কিমি বেগে আছড়ে পড়বে অতি প্রবল ঘূর্ণিঝড়, বাংলায় দুর্যোগের অশনি সংকেত

Cyclone Akvan Update: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'আখভান' আগামী ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২০ নভেম্বর শুক্রবার দুপুরে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

Edited BySoumita Khan
Published: Nov 17, 2026, 07:42 IST|Updated: Nov 17, 2026, 07:47 IST
joinshare
দানবীয় রূপ নিচ্ছে 'আখভান'! ১৪৫ কিমি বেগে আছড়ে পড়বে অতি প্রবল ঘূর্ণিঝড়, বাংলায় দুর্যোগের অশনি সংকেত

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতীয় সময় আজ ভোররাতে জন্ম নিল চলতি বছরের তৃতীয় ঘূর্ণিঝড় আখভান। ইরানের দেওয়া এই নাম পারস্য প্রাচীন লোককথার এক অতি শক্তিশালী দৈত্যের নামে। যে দৈত্য মুহূর্তে রূপ বদল করে দানবীয় ঝড়ে পরিণত হতে পারত। আখ ভান অতি প্রবল ঘূর্ণিঝড় (ভেরি সিভিয়ার সাইক্লোন) হয়ে উঠবে বলে জানিয়েছে মৌসম ভবন।

সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম

এই মুহূর্তে আখভান একটি সাধারণ ঘূর্ণিঝড়। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি শক্তিশালী বা প্রবল (সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কাল বুধবার ১৮ নভেম্বর এটি আরও শক্তি বাড়াবে। ১৯ তারিখ এটি অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

গতি ১৪৫ কিলোমিটার

অতি তীব্র ঘূর্ণিঝড় আখভান ২০ নভেম্বর  শুক্রবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার হতে চলেছে। সেই সময় জাস্টিং স্পিড অর্থাৎ ঝোড়ো হাওয়ার গতি ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুন্নির মধ্যবর্তী উপকূলে শুক্রবার আনুমানিক বেলা ১০ টা থেকে ১১ টা নাগাদ এটির ল্যান্ডফলের পূর্বাভাস।

আরও পড়ুন: ৩ বারের তৃণমূল বিধায়ক, তপন দাশগুপ্তর জগদ্ধাত্রী পুজোর এবার বিরাট চমক

আবহাওয়া আমূল বদল

বাংলায় কাল থেকে আবহাওয়া আমূল বদল। তার আগে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। কাল বুধবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু। কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার বৃষ্টি অনেকাংশে বাড়বে। সেদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। সঙ্গে তীব্র বজ্রপাতের সতর্কতা। বৃষ্টি চলাকালীন ৩০ থেকে ৪০ এবং উপকূল এলাকায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

সমস্ত জেলায় বৃষ্টি

শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। শুক্রবারের তুলনায় পরিমাণ সামান্য কম। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং অতিরিক্ত বজ্রপাতের আধিক্য। রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি। যদিও পরিমাণ শুক্র শনিবারের তুলনায় অনেকটা কম।

আরও পড়ুন: চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি

উত্তাল বঙ্গোপসাগর, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

মৎস্যজীবীদের আজ ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গে হালকা বৃষ্টি

উত্তরবঙ্গে আজ মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গে কাল বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update