জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-মার্কিন সম্পর্কে বেশকিছু দিন ধরে সংঘাত চলছে। বিপুল শুল্ক চাপিয়ে ভারতকে খানিকচা বেকায়দায় ফেলেছে আমেরিকা। এরকমই এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো।
ফিলিপাইন সফরের দ্বিতীয় দিনে আজ দেশের প্রাচীনতম গুরুদ্বার ‘খালসা দিওয়ান’ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি ম্যানিলায় আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দেন। পরে কোয়াড নেতাদের সঙ্গেও বৈঠক করেন। যেখানে তাঁর সঙ্গে সাক্ষাত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রায় দুই বছর পর দুই নেতার সাক্ষাত। কোয়াড নেতাদের বৈঠকে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীকে একজন টাফ মানুষ বলে অভিহিত করেন। পাশাপাশি বলেন, আমাদের মধ্য সম্পর্কে খুব ভালো।
মানিলায় কোয়াড বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প বলেন, এইসব নেতা ও ওইসব দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। শুরু থেকেই তা বজায় আছে। আমি বহুদিন ধরে এই তিনজনের সাথেই কাজ করে আসছি এবং তাঁরা সবাই অসাধারণ মানুষ। তাঁরা আমার ভালো বন্ধু। প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত কঠোর মানুষ এবং জাপানের প্রধানমন্ত্রী সম্ভবত আরও বেশি কঠোর, আর আমরাও কোনো অংশে কম নই।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপান রেয়ার আর্থ মেটাল খাতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১০ মাসের মধ্যেই তাদের প্রয়োজনীয় সবকিছু নিজেরাই উৎপাদন করবে। আমরা দারুণ কাজ করছি। এমনভাবে বিরল খনিজ পদার্থ উৎপাদন করছি যা আগে কখনো দেখা যায়নি। আগামী ১০ মাসের মধ্যে আমরা চীনকে ছাড়িয়ে যাব অথবা তাদের সমকক্ষ হয়ে উঠব। আমাদের যা কিছু প্রয়োজন, আগামী ১০ মাসের মধ্যেই আমাদের কাছে থাকবে। আমরা বিশাল পরিসরে বিরল খনিজ উৎপাদন করছি এবং প্রসঙ্গত, তারাও তা করছে। জাপান করছে, ভারত করছে, আমরা সবাই মিলে একসাথে এটি করছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)