• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

Rohan Mitra on Abhishek Banerjee: 'হেলিকপ্টারে থেকে নেমে যেদিন সত্য়িকারে মাঠে-ময়দানে রাজনীতি করবেন, তারপরে যদি ১০ বছর টিকে থাকতে পারেন, তাহলে ভাবব'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 17, 2026, 21:53 IST|Updated: Nov 17, 2026, 22:17 IST
joinshare
'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো:  'সঙ্গে হাঁটা যায় না'। রোহন মিত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক বন্দ্য়োপাধ্যায়! সোমেনপুত্রের স্পষ্ট কথা, 'শোভনদেব চট্টোপাধ্যায় নিয়ে কিছু বলার নেই। মহুয়া মৈত্রকে নিয়ে কিছু বলার নেই। কারণ, তারা খুব কঠিন জায়গা থেকে রাজনীতি  করেছেন। অভিষেকবাবু সেই কঠিন জায়গাটা পাননি'।

আরও পড়ুন:  ১৫ দিনের মধ্যে অভিষেককে... নোটিস জারি হাইকোর্টের! মামলা ফেরায় সুপ্রিম কোর্টও

জ্ঞানেশ কুমার ইস্যুতে দিল্লিতে জোট বেঁধেছে বিরোধীরা। রামলীলা ময়দানের সভায় সোনিয়া গান্ধীকে সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বাংলায় পুরভোটে কংগ্রেস-তৃণমূল জোট? জল্পনা যখন তুঙ্গে, তখন নিজের অবস্থান জানিয়ে দিলেন রোহন। অভিষেকে 'না' আর শোভনদেব-মহুয়া 'হ্য়াঁ'। জোট হলেও অভিষেকের সঙ্গে প্রচারে আপত্তি তাঁর।

কেন? জি ২৪ ঘন্টাকে রোহন বললেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু ঠিক মনে হয়নি, সেগুলি সময়ের সঙ্গে বলব। আমাদের তো হেঁটেই যেতে হত। অভিষেকবাবু তো হেলিকপ্টারে নামতেন, হেলিকপ্টারে উঠে চলে আসতেন'। জানিয়ে দিলেন, 'হেলিকপ্টারে থেকে নেমে যেদিন সত্য়িকারে মাঠে-ময়দানে রাজনীতি করবেন, তারপরে যদি ১০ বছর টিকে থাকতে পারেন, তাহলে ভাবব। তৃণমূলের কাছে যে টাকার রাজনীতি করার সুযোগ ছিল, কংগ্রেসের ঘরানায় নেই। আগামী দিনে সেটা যদি আবার প্রথমসারিতে চলে আসে, আমার মনে হয় সেটা ঠিক নয়'।

এদিকে রোহনের বক্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ঋতশিবিরের নেতা ঋজু দত্ত। তিনি বলেন, 'রোহন আমার বন্ধুস্থানীয়। রোহন কী বলল না বলল, তাতে কিছু যায় আসে না। গতকাল সোনিয়া গান্ধীর একটি অনুষ্ঠান ছিল দিল্লিতে,  তাঁর বইকে কেন্দ্র করে। সেখানে আমরা দেখলাম, সোনিয়া গান্ধী স্টেজে ওঠে যাওয়ার পরে ওনার চেয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে, তার পাশে অখিলেশ যাদব বসে এবং কংগ্রেসে দুই মুখ্যমন্ত্রী, তারা প্রথমসারিতে, আর রোহন মিত্রের নেতা অধীর চৌধুরী পঞ্চম সারিতে। কংগ্রেস ও গত হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের একটাই নিয়ম যারা মালিকের কাছের, তারা নেতা হবে। রোহন মিত্র কী বলল, অধীর চৌধুরী কী বলল! শুভঙ্কর সরকার কী বলল, কংগ্রেসের কিছু যায় আসে না'। সঙ্গে কটাক্ষ, 'গান্ধী পরিবার থেকে যদি অর্ডার আসে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কাল থেকে বাবা বলে ডাকতে হবে, তাহলে ওরা বাবা বলে ডাকবে, না ওরাও কংগ্রেস করতে পারবে না'।

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত্‍ সরকারের প্রতিক্রিয়া, 'রোহন মিত্রের কংগ্রেসে কী অবস্থান, আমি ঠিক জানি না।  সুতরাং তাঁর মতামতের কী গুরুত্ব কংগ্রেস দেবে, তাও আমি জানি না। এই মুহূ্র্তে পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টিটার যা অবস্থা, তাতে এই মতামতের কোনও রাজনৈতিক গুরুত্ব আছে বলে মনে করছি না। কারণ, ওদের যে সাইনবোর্ডটা, তাতে যতগুলি অক্ষর আছে, ওদের কোনও রাজ্য নেতা এমনকী সভাপতির সঙ্গেও এত লোক থাকে না। একটা ক্ষয়িষ্ণু শক্তি, হারিয়ে যাওয়া শক্তি, মানুষের কাছে কংগ্রেস পরীক্ষিত ও পরিত্যক্ত বিষয়। ওঁরা হাঁটুন না, মমতার সঙ্গে হাঁটুন বা অন্য কারও সঙ্গে হাঁটুন। হেঁটে বেড়ান'।

আরও পড়ুন:  'অনেক কিছুই হবে, সবে শুরু হয়েছে...'! পানিহাটি কাণ্ডে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের প্রশ্ন, 'যেখানে সোনিয়া গান্ধী ডায়াস শেয়ার করছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে। ও  যদি বলে ডায়াস শেয়ার করব না, একথা কি যায়'? বলেন, ও কোথায় আর ওরা কোথায়! কাউকে ছোট-বড় করতে চাই না। ও যা বলেছেন, হয়তো পরিণত নন, সবেমাত্র রাজনীতিতে এসেছেন। ওর বাবা-মা রাজনীতি ছিলেন, ও তো সেভাবে রাজনীতি করেননি। বলাটা সমীচীন নয় বলেই মনে করি'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Abhishek Banerjee