• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

West Bengal BJP: 'দলে অবাঞ্জিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে। SIR-র প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে, তাঁরা মনে করে'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 17, 2026, 22:41 IST|Updated: Nov 17, 2026, 22:48 IST
joinshare
'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'জয় বাংলা ছেড়ে জয় শ্রীরাম বলছে'! দলের অন্দরেই ঝাড়াই বাছাইয়ের পক্ষে সওয়াল বিজেপি নেতা প্রলয় পালের। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট।

আরও পড়ুন:  ট্রলার কেনা-বাড়ি তৈরির ঋণ ফুলেফেঁপে বিশাল, নন্দীগ্রামে শেখ সুফিয়ানের দরজায় ব্যাংকের রিকভারি সেল

বিজেপির সাধারণ নেতা বা কর্মী নন, 'তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয়। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, চোরে কনভার্ট হচ্ছে-জয় বাংলা ছেড়ে জয় শ্রীরামে।  দ্রুত SIR প্রয়োজন দলেই'। কেন এমন পোস্ট? প্রলয়ের স্পষ্ট কথা,  'যেখানে আমার দলে বিধায়ক বলছেন, বিধায়িকা বলছেন যে, না জিতলেই ভালো হত। আমাদের মতো কর্মীরা হতাশাগ্রস্ত। আমরা মনে করেছি, এর মূল কারণ হচ্ছে দলের অবাঞ্জিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে।  SIR-র প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাঁরা মনে করে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি'।

এই প্রথম নয়। রাজ্যে পালাবদলের পর একাধিক দলের বিভিন্ন বিষয় নিয়ে সরব হন প্রলয়। আবার একুশের বিধানসভা ভোটের এই প্রলয়ের সঙ্গে রাজ্যের তত্‍কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ফোনে কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়।

আরও পড়ুন:  'ধর্ম পালন করতে গেল কেন কোর্টে যেতে হবে?', বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমের অনুষ্ঠানে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী

মমতাপন্থী তৃণমূল নেতা, বিধায়ক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'হয়তো ঠিকই বলছেন। কারণ, কিছু সুবিধাভোগী শ্রেণী ভোটের পরপরই তৃণমূল থেকে ওদিকে চলে যাচ্ছে বা সিপিএম থেকে চলে আসছে বিজেপিতে। ক্ষমতার কাছাকাছি থাকতে হবে, মধুভাণ্ড! যাদের কাছে রাজনীতি বা নীতির থেকে মধুভান্ড বা নিজেদের পাপ ঢাকার জন্য চেষ্টা। সেটা বিজেপির মধ্য থেকে প্রলয়বাবুরা যেকেউ বলতে পারেন। তারা সতর্কবার্তা দিতে পারেন। কিন্তু তাদের হাতে তো থাকছে না। ঠেকাতে পারছে না'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
BJP