• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'WhatsApp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! মুখ্য়মন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা?

'WhatsApp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! মুখ্য়মন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা?

Suvendu Adhikari security threat: 'আমার মনে হয় অভিষককে অবিলম্বে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার', বিস্ফোরক অর্জুন সিং।

Written ByTanumoy Ghosal
Published: Oct 30, 2026, 08:08 PM IST|Updated: Oct 30, 2026, 08:21 PM IST
joinshare
'WhatsApp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! মুখ্য়মন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
WATCH: ভারতের প্রথম মহিলা হিসেবে কুস্তিতে বিশ্বজয় মনীষার! আমেরিকার প্রতিযোগীকে হারিয়ে সোনার ইতিহাস

WATCH: ভারতের প্রথম মহিলা হিসেবে কুস্তিতে বিশ্বজয় মনীষার! আমেরিকার প্রতিযোগীকে হারিয়ে সোনার ইতিহাস

2

'WhatsApp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! মুখ্য়মন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা?

3

সোনা ৫১০০০ টাকা সস্তা হল, রুপোর দর কমল ২.৩৩ লক্ষেরও বেশি: ধনতেরসের আগে দামে এই ভূমিকম্প কেন? সামনে কী দিন আসতে চলেছে?

4

ROJA ACTRESS DEATH: 'রোজা'র অভিনেত্রী আর নেই! মাথায় আকাশ ভেঙে পড়ল ইন্ডাস্ট্রির, ভাবতেই পারছেন না কেউ

5

অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি, ৩৫ কোটির কেলেঙ্কারি! ৪৩ লাখ মিটিয়ে PNB-র আশ্বাস, 'সব জমানো টাকা ফেরত মিলবে'

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা? 'Whatsapp গ্রুপ তৈরি করে গতিবিধিতে নজরদারি'! বিস্ফোরক অর্জুন সিং। পরিবহণমন্ত্রী সাফ কথা, 'আমার মনে হয় অভিষককে অবিলম্বে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার'।

আরও পড়ুন: ২৫ বছরের রাজনৈতিক হিংসার 'খতিয়ান'! নিহতদের পরিবারকে সরকারি চাকরি, আর্থিক সাহায্য

অর্জুনের দাবি,  '১৮০ জনের একটা 'Whatsapp গ্রুপ আছে তৃণমূলের। অভিষেক তৈরি করেছে। তারা CM-র গতিবিধি সব খবর রাখছে।কোথায় যাচ্ছেন,  সে হোয়াটস অ্যাপ গ্রুপে কোন কোন জায়গায় যাচ্ছে, কোন কোন জায়গা থেকে বেরোলেন, সবটাই ওদের... . ক্ষতি করার জন্য় করা হচ্ছে'।

মমতাপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, 'মুখ্যমন্ত্রী চোদ্দোটা, পনেরোটা, কুড়িটা গাড়ি নিয়ে ঘুরছেন। সবাই বলছে খরচা বেশি হচ্ছে।  এত নিরাপত্তা নিয়ে ঘোরার পথে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাকে মারবে! এরকম ভিত্তিহীন কথা! অর্জুন সিং কতবার দল পালটেছেন বলুন তো'। তাঁর স্পষ্ট কথা,  'আট-দশবার দল পালেটেছে, তার কথার কোনও ভিত্তি আছে!  এখন নিজেকে প্রাসঙ্গিক করার জন্য়, ভেসে থাকার জন্য এসব আজেবাজে কথা বলছেন'।

আরও পড়ুন:  পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

এর আগে, বিজেপি নেত্রী  নাজিয়া ইলাহি খানের দাবি করেছিলেন, পাকিস্তানের জঙ্গিরা তাঁকে ফোনে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন,  'আমাকে ২১ তারিখে ২০২৬-এ দুপুর বেলায় দিকে ১২.৩৪... সাজ্জাদ ভাট ও  হুনাইন রানা। তারপর পুরো রাত, পুরো দিন আর এখন পর্যন্ত মেসেজ করছে, ভয়েস নোট পাঠাচ্ছে। ভয়ংকর ভিডিয়ো পাঠাচ্ছে। মাথাটা কেটে ফুটবল মতো খেলছে। বলছে, শুধু তোমাকে মারব না, শুধু তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেব। তোমাকে যে যোগী মহারাজজি এত নিরাপত্তা দিয়েছে. যোগী আদিত্যনাথকেও আমরা মৃত্যুদণ্ড দেব। এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, ভারতে যত হিন্দু আছে, তাঁরা কাঁপবে'।

নাজিয়া জানান, 'নিরাপত্তা আধিকারিকরা আমার বাড়িতে এসেছিল। আধ ঘন্টা আমার কথা শুনেছে। কাল রাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে কথা হল। আমার পুরো ডিটেলটা নিলেন। আশ্বাস দিলেন, আমি পশ্চিমবঙ্গে বসে আছি, তুমি নিশ্চিন্তে থাকো'।  বলেন, 'আমার দুটো নম্বর আছে। একটা পশ্চিমবঙ্গের নম্বর আছে, একটি দিল্লি নম্বর আছে। দিল্লির নম্বরে কখনও ওরা ফোন করে না। কলকাতা নম্বরে ফোন করেছে এবং পিওর উর্দুতে পাকিস্তানে লোক যে ভাষায় কথা বলে, মেইল করেছে। লিখিতও বলেছে, ভয়েস নোটও দিয়েছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari