• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /IPL 2027 BIG UPDATE: এবার পাক নক্ষত্র খেলবেন আইপিএল! গোয়ার নিলামে তুলছেন নাম, সাতাশের যুদ্ধে কোন ফ্র্যাঞ্চাইজিতে? এল চমকে দেওয়া আপডেট

IPL 2027 BIG UPDATE: এবার পাক নক্ষত্র খেলবেন আইপিএল! গোয়ার নিলামে তুলছেন নাম, সাতাশের যুদ্ধে কোন ফ্র্যাঞ্চাইজিতে? এল চমকে দেওয়া আপডেট

এবার পাক নক্ষত্র নাকি খেলবেন আইপিএল! আগামী মাসে গোয়ার নিলামেই তুলছেন নাম, সাতাশের যুদ্ধে কোন ফ্র্যাঞ্চাইজিতে? এল চমকে দেওয়া আপডেট

Written BySubhapam Saha
Published: Nov 02, 2026, 05:45 PM IST|Updated: Nov 02, 2026, 05:54 PM IST
joinshare
IPL 2027 BIG UPDATE: এবার পাক নক্ষত্র খেলবেন আইপিএল! গোয়ার নিলামে তুলছেন নাম, সাতাশের যুদ্ধে কোন ফ্র্যাঞ্চাইজিতে? এল চমকে দেওয়া আপডেট

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
৮ থেকে ১১ নভেম্বর স্তব্ধ হতে পারে কলকাতার একাধিক রাস্তা! কালীপুজোয় শহরজুড়ে ট্রাফিকের কড়া কড়াকড়ি

৮ থেকে ১১ নভেম্বর স্তব্ধ হতে পারে কলকাতার একাধিক রাস্তা! কালীপুজোয় শহরজুড়ে ট্রাফিকের কড়া কড়াকড়ি

2

'দিগামী নকশাল-জামাতিদের উপড়ে ফেলুন', বিজেপির মহামিছিল থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

3

অপরাধের মালদা! জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে খুন, দিনেদুপুরে আক্রান্ত ব্যবসায়ী-চুরি, জোর চাঞ্চল্য-হইচই

4

বাংলার নবম-দ্বাদশের সব ছাত্রছাত্রীর জন্য এবার এই ট্রেনিং বাধ্যতামূলক করল সরকার: স্বাস্থ্য দফতরের বড় উদ্যোগ

5

IPL 2027 BIG UPDATE: এবার পাক নক্ষত্র খেলবেন আইপিএল! গোয়ার নিলামে তুলছেন নাম, সাতাশের যুদ্ধে কোন ফ্র্যাঞ্চাইজিতে? এল চমকে দেওয়া আপডেট

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ! ২০০৮ সালে লিগের প্রথম মরসুমে যদিও ১১ জন পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলেছিলেন। কিন্তু তারপরে মুম্বইয়ে জঙ্গি হামলার পরেই ভারত সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয় যে, ২০০৯ সাল থেকে আটারির ওপারের কোন ক্রিকেটারকেই আর অনুমতি দেওয়া হবে না আইপিএল খেলার। তবে ব্যতিক্রমী ঘটনাও কিন্তু রয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত আজহার মেহমুদ কিন্তু ২০১২-২০১৫ সাল পর্যন্ত চুটিয়ে আইপিএল খেলেছেন। কারণ তিনি তাঁর আগেই ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ফেলেছিলেন আইপিএলে খেলেছিলেন, কারণ তখন তাঁর পরিচয় হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবেই। আর ঠিক এরকমই আরেক ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে। একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে পাকিস্তানের প্রাক্তন নক্ষত্র পেসার মহম্মদ আমিরকে আগামী বছর আইপিএলে দেখা যেতে পারে। আগামী মাসে গোয়ায় হতে চলা আইপিএল নিলামে সম্ভবত নাম নথিভুক্ত করাতে পারেন আমির।

আরও পড়ুন: ১০০০ ছুঁতে আর কত গোল লাগবে মেসির? রোনাল্ডোকেই ফেলে দিলেন চাপে! ম্যাসাচুসেটসে জাদুকরের ম্যাজিক শো

আমির কীভাবে আইপিএল নিলামে?

আমির এখন আর পাকিস্তানের নাগরিক নন। তিনি ব্রিটিশ নাগরিক, ইতিমধ্যেই ব্রিটেনের খেলোয়াড় হিসেবে বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি এপিএল (আফগানিস্তান প্রিমিয়র লিগ) ড্রাফটে ব্রিটেনের খেলোয়াড় হিসেবে নাম নথিভুক্ত করেছেন। টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলেছেন। আমির আইপিএল নিলামে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে তাঁর নাগরিকত্বের এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যের রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সালের পর থেকে কোনও পাকিস্তানি খেলোয়াড় আইপিএলে খেলার সুযোগ পাননি। তবে আমিরের ব্রিটিশ নাগরিকত্ব তাঁকে ভিন্ন একটি যোগ্যতার শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে পারে। যদিও এখন বিষয়টি আইপিএলের নিয়ম এবং ছাড়পত্রের শর্তাবলির উপর নির্ভর করবে। ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর আজহার মেহমুদ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন, যা প্রমাণ করে যে পাকিস্তানের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা ভিন্ন নাগরিকত্বের ভিত্তিতে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন। মজার বিষয় আমির কিন্তু আবার পাকিস্তান সুপার লিগেও ফিরে আসার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী বছর যদি তিনি এই প্রতিযোগিতায় ফিরে আসেন, তবে তিনি স্থানীয় পাকিস্তানি খেলোয়াড় হিসেবে নয়, বরং একজন বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেবেন। আমির যদি আইপিএল খেলেন, তাহলে তাঁকে নিতে কিন্তু দলগুলি ঝাঁপাবেই। কারণ তিনি এখনও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বেশ কার্যকরী

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা আগে তছনছ হয়ে গেল টিম! একসঙ্গে জোড়া নক্ষত্র ছিটকে গেলেন, বুধেই শুরু NZ vs IND ODI সিরিজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL