• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /BIG BREAKING: ৪৮ ঘণ্টা আগে তছনছ হয়ে গেল টিম! একসঙ্গে জোড়া নক্ষত্র ছিটকে গেলেন, বুধেই শুরু NZ vs IND ODI সিরিজ

BIG BREAKING: ৪৮ ঘণ্টা আগে তছনছ হয়ে গেল টিম! একসঙ্গে জোড়া নক্ষত্র ছিটকে গেলেন, বুধেই শুরু NZ vs IND ODI সিরিজ

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে নিউ জিল্যান্ড বিরাট ধাক্কা খেল। দল থেকে ছিটকে গিয়েছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র। তাঁদের জায়গায় দলে নেওয়া হয়েছে টিম সেইফার্ট, হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটকে।

Written BySubhapam Saha
Published: Nov 02, 2026, 01:19 PM IST|Updated: Nov 02, 2026, 01:22 PM IST
joinshare
BIG BREAKING: ৪৮ ঘণ্টা আগে তছনছ হয়ে গেল টিম! একসঙ্গে জোড়া নক্ষত্র ছিটকে গেলেন, বুধেই শুরু NZ vs IND ODI সিরিজ

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

2

জাপানি ট্রেনের আগেই ভারতে দৌড়বে দেশিয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেন, উতরে গেল স্কুইজ টেস্টে, জেনে নিন গতি

3

EXPLAINER: ১০ মাসে সোনার মোট দাম কমেছে ৫১০০০: ভোটে ট্রাম্প জিতলে সারা দুনিয়ার সোনার দাম আরও কমবে? বড় খেলা হচ্ছে?

4

মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

5

এবার সবচেয়ে বড় কালী? উচ্চতা জানলে চমকে উঠবেন! কীসের আদলে হচ্ছে এই শ্যামামূর্তি, কোথায়?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ লম্বা সফরেই নিউ জিল্যান্ডে এসেছে ভারত। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে দুই দেশ। ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই দিয়ে সিরিজের শুরু হয়েছিল। যেখানে শ্রেয়স আইয়াররা ৩-২ হারিয়েছে কিউয়িদের। এবার শুরু পাঁচ ম্যাচের ওডিআই। আর এই সিরিজের শেষে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত জোড়া টেস্ট ম্যাচ। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে পাঁচ ম্যাচের ওডিআই সিরজের সূচনা। কিন্তু মাঠে নামার মাত্র ৪৮ ঘণ্টা আগেই অপ্রত্যাশিত ধাক্কা খেল নিউ জিল্যান্ড। একসঙ্গে জোড়া নক্ষত্রকে নিয়ে চলে এল বিরাট আপডেট। সময় মতো চোট সেরে না ওঠায় অভিজ্ঞ ব্যাটার মার্ক চ্যাপম্যান ও স্টার অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ছিটকে গেলেন। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড সোমবার জানিয়েছে যে, চ্যাপম্যানের হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে। অন্যদিকে রাচিনকে এখনও কাঁধের সমস্যা ভোগাচ্ছে। চ্যাপম্যান-রাচিনকে না পাওয়া নিউ জিল্যান্ডে কিন্তু দু'টি বড় শূন্যতা তৈরি হল।

আরও পড়ুন: সাতাশের মহাযুদ্ধে ফের ক্যাপ্টেন রোহিত! 'ও দায়িত্ব নিতে রাজি হয়েছে'... বিরাট আপডেটে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

একাধিক বদল আনল নিউ জিল্যান্ডে

চ্যাপম্যানের সর্বশেষ এমআরআই স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে যে, মাঠে ফেরার আগে তাঁর বাঁ-হ্যামস্ট্রিংয়ের জন্য আরও দু'সপ্তাহের রিহ্যাব প্রয়োজন। অন্যদিকে, রাচিনের ডান কাঁধের সমস্যা পুরোপুরি না সারায় তিনি পূর্ণ সক্ষমতায় ফিল্ডিং করতেই পারছেন না। কিউয়ি ক্রিকেট বোর্ড লিখেছে, 'সাম্প্রতিক এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে, চ্যাপম্যানের বাঁ- হ্যামস্ট্রিং পুরোপুরি সেরে উঠতে আরও দু' সপ্তাহ রিহ্যাব প্রয়োজন। আর রবীন্দ্রর ডান কাঁধের অবস্থার উন্নতির জন্য আরও সময় দরকার, যাতে তিনি পূর্ণ সক্ষমতায় ফিল্ডিং করতে পারেন।' খেলোয়াড়দের অনুপস্থিতি সামাল দিতে নির্বাচকরা দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন। টিম সেইফার্ট, যাঁকে শুরুতে কেবল চতুর্থ ও পঞ্চম ওডিআইয়ের জন্য নেওয়া হয়েছিল, তাঁকে এখন পুরো সিরিজের জন্যই দলে নেওয়া হয়েছে। হেনরি নিকোলস প্রথম তিনটি ওডিআইয়ের জন্য দলের অংশ হবেন। আর ডিন ফক্সক্রফটকে রাখা হয়েছে শেষ দু'টি ম্যাচের জন্য। এছাড়া ম্যাট হেনরিকে নিয়েও অনিশ্চয়তা। এই ফাস্ট বোলারের এদিন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে; এরপর টিম ম্যানেজমেন্ট তাঁর খেলার প্রস্তুতির বিষয়টি মূল্যায়ন করবে। ম্যাট ফিশার, যাঁকে মূলত চতুর্থ ও পঞ্চম ওডিআইয়ের জন্য নির্বাচন করা হয়েছিল, তিনি অতিরিক্ত বোলিং বিকল্প হিসেবে পুরো সিরিজেই এখন দলের সঙ্গে থাকবেন।

আরও পড়ুন:  ভাঙা সংসার রাতারাতি জুড়তে দলে পঞ্চপাণ্ডব! উথাপ্পাকে ফিরিয়ে চারের বদলে চার! মুম্বইয়ে সব মহারথীরাই কোচ

কী বলছেন নিউ জিল্যান্ডের কোচ

নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার স্বীকার করেছেন যে, চ্যাপম্যান ও রাচিনকে দলে না পাওয়াটা হতাশাজনক। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই দুই খেলোয়াড়কে নিয়ে দল কোনও অনাবশ্যক ঝুঁকি নেবে না। ওয়াল্টার জানান, চ্যাপম্যান সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। অন্যদিকে, রাচিনের কাঁধের সমস্যার তেমন উন্নতি হয়নি, যার ফলে সাদা বলের ক্রিকেটের শারীরিক চাহিদাগুলি সামলানোর মতো অবস্থায় তিনি নেই। ওয়াল্টার বলেন, 'গত সপ্তাহে মার্কের সঙ্গে আমার কথা হয়েছে। সে হতাশ হলেও মাঠে ফেরার কঠোর পরিশ্রম করছে। রাচিনের কাঁধের অবস্থা এখনও এমন পর্যায়ে আসেনি যে সে স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করতে পারবে। যেহেতু এই মাসের শেষের দিকে টেস্ট সিরিজ রয়েছে, তাই আমরা কোনও অনাকাঙ্ক্ষিত ঝুঁকি নিতে চাই না।' কোচ দলের নতুন সংযোজনগুলি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে নিকোলসের দলের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফক্সক্রফটের সাম্প্রতিক ওডিআই খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। কোচ আরও বলেন, 'হেনরিকে দলে পেয়ে আমরা আনন্দিত, সে এই দলে নতুন কেউ নয়। এছাড়া ডিনও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেছে।' বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ওডিআই ম্যাচের আগে দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি নিউ জিল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ। এখন ভারতের মুখোমুখি হওয়ার আগে তাদের ব্যাটিং কম্বিনেশন নতুন করে সাজাতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
India vs New Zealand