• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /এবার সবচেয়ে বড় কালী? উচ্চতা জানলে চমকে উঠবেন! কীসের আদলে হচ্ছে এই শ্যামামূর্তি, কোথায়?

এবার সবচেয়ে বড় কালী? উচ্চতা জানলে চমকে উঠবেন! কীসের আদলে হচ্ছে এই শ্যামামূর্তি, কোথায়?

Kali Puja: দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি হচ্ছে এ বছরের মণ্ডপ। এ বারের মূল আকর্ষণ নৈহাটির বিখ্যাত ‘বড়মা’-র আদলে নির্মিত ৫১ ফুট উচ্চতার বিশালাকার কালীর প্রতিমা। ঐতিহ্য ও সাড়ম্বরের মেলবন্ধনে পুজো প্রাঙ্গণকে অনন্য রূপ দিতে জোরকদমে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ।

Written BySoumitra Sen
Published: Nov 02, 2026, 01:28 PM IST|Updated: Nov 02, 2026, 01:34 PM IST
joinshare
এবার সবচেয়ে বড় কালী? উচ্চতা জানলে চমকে উঠবেন! কীসের আদলে হচ্ছে এই শ্যামামূর্তি, কোথায়?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

TV ACTOR DEATH: ঘুমের মধ্যেই খিঁচুনি, আর ওঠা হল না! মাত্র ৩৩ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় অভিনেতার, আকস্মিকতায় শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

2

জাপানি ট্রেনের আগেই ভারতে দৌড়বে দেশিয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেন, উতরে গেল স্কুইজ টেস্টে, জেনে নিন গতি

3

EXPLAINER: ১০ মাসে সোনার মোট দাম কমেছে ৫১০০০: ভোটে ট্রাম্প জিতলে সারা দুনিয়ার সোনার দাম আরও কমবে? বড় খেলা হচ্ছে?

4

মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

5

এবার সবচেয়ে বড় কালী? উচ্চতা জানলে চমকে উঠবেন! কীসের আদলে হচ্ছে এই শ্যামামূর্তি, কোথায়?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অশোক মান্না: সত্যিই! জেলার সবচেয়ে বড় কালী এটাই! উচ্চতা জানলে ভিরমি খাবেন, না দেখলে কি বড় মিস? কলকাতার দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গার কথা এখনও হয়তো অনেকের মনে আছে। যে দুর্গা দেখতে এতই ভিড় জমেছিল যে, প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় দেবীদর্শন। সবচেয়ে বড় সেই দুর্গার ঢেকে দেওয়া হয় মুখ। এ বার কি কালী নিয়ে সেরকমই কোনও চমক তৈরি হতে চলেছে?

সবচেয়ে বড় কালী মূর্তি

জানা গিয়েছে, ৫১ ফুটের সবচেয়ে বড় কালী মূর্তি তৈরি করে শ্যামা পুজোয় চমক দিতে চলেছে সুমনা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিশ্ব হিন্দু পরিষদ। ৫১ শক্তি পীঠের কথা মাথায় রেখে সেই ভাবনা থেকেই ৫১ ফুটের কালী প্রতিমা তৈরি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বাটানগর নিউল্যান্ড পুরাতন চাতাল ঐতিহাসিক তুলসী মঞ্চের মাঠে।

আরও পড়ুন: ধনুর কর্মব্যস্ততা, মকরের স্ট্রেস, মীনের আধ্যাত্মিকতা! 

দক্ষিণেশ্বরের কালীমন্দিরের আদলে

দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি হচ্ছে এ বছরের মণ্ডপ। এ বারের মূল আকর্ষণ নৈহাটির বিখ্যাত ‘বড়মা’-র আদলে নির্মিত ৫১ ফুট উচ্চতার বিশালাকার কালীর প্রতিমা। ঐতিহ্য ও সাড়ম্বরের মেলবন্ধনে পুজো প্রাঙ্গণকে অনন্য রূপ দিতে জোরকদমে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ।

কালীপুজোর তিথি-নক্ষত্র

শুক্রবার ২০ কার্তিকে পালিত হতে চলেছে ধনতেরাস। সোনা-রুপো বা নতুন বাসনপত্র কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে। ২১ কার্তিক ভূত চতুর্দশী। ২২ কার্তিক ৮ নভেম্বর রবিবার কালীপুজো। কার্তিক অমাবস্যা তিথি সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হলেও কালীপুজোর মূল নিশীথ প্রহর বা পূজার শুভ সময় শুরু হবে রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। এদিনই সন্ধে লগ্নে কোথাও কোথাও আবার হবে দীপান্বিতা লক্ষ্মীপুজো। সব মিলিয়ে ভক্তি আর আরধনার অপূর্ব মেলবন্ধনের শুভ লগ্ন আসন্ন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
kali puja