• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /BIG BREAKING: সাতাশের মহাযুদ্ধে ফের ক্যাপ্টেন রোহিত! 'ও দায়িত্ব নিতে রাজি হয়েছে'... বিরাট আপডেটে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

BIG BREAKING: সাতাশের মহাযুদ্ধে ফের ক্যাপ্টেন রোহিত! 'ও দায়িত্ব নিতে রাজি হয়েছে'... বিরাট আপডেটে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

পরপর কয়েকটি মরসুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ধুঁকতে থাকার পর, ফ্র্যাঞ্চাইজি পরের মরসুমের আগে দলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য তাদের সেই সফল অধিনায়কের শরণাপন্ন হয়েছে।

Written BySubhapam Saha
Published: Nov 01, 2026, 04:34 PM IST|Updated: Nov 01, 2026, 04:52 PM IST
joinshare
BIG BREAKING: সাতাশের মহাযুদ্ধে ফের ক্যাপ্টেন রোহিত!  'ও দায়িত্ব নিতে রাজি হয়েছে'... বিরাট আপডেটে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

2

হাওড়ায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ! হাতেনাতে পাকড়াও এক ব্য়ক্তি

3

পুরভোটের আগে প্রাক্তন মেয়র শোভনের পাশে কুণাল! সঙ্গে... প্রকাশ্যে ছবি

4

'ওদেরও বাঁচার অধিকার আছে', পুজো মিটলেও প্য়ান্ডেল খুলতে নারাজ উদ্যোক্তারা!

5

দামোদরে নেমে মুহূর্তে চোরাবালিতে তলিয়ে গেল তরতাজা যুবক, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধুর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স! কিন্তু কে বলবে তারা যুগ্ম সর্বোচ্চ শিরোপাজয়ী! বিগত কয়েক বছর নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি রীতিমতো ধুঁকছে চলতি বছর আইপিএলেও ৯ নম্বরে শেষ করেছে হার্দিক পাণ্ডিয়ার টিম। মুম্বই এবার অতীতের গরিমা ফেরাতে মরিয়া। পুরো কোচিং স্টাফেদেরই শেষ এক সপ্তাহে বদলে ফেলেছ  আরব সাগরের তীরের হেভিওয়েট দল। এবার শোনা যাচ্ছে যে, ফের একবার রোহিত শর্মার হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছে মুম্বই। এমনই রিপোর্ট এক সর্বভারতীয় মিডিয়ার। জানা যাচ্ছে, গত আইপিএলের মাঝামাঝি সময়ে মুম্বই যখন বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল হার্দিকের বদলে রোহিতকেই ফের অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ফ্র্যাঞ্চাইজি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তবে প্রশ্ন ছিল যে, তাহলে পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে। হার্দিকের নেতৃত্বে হতশ্রী মুম্বই! দলে সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকায় নতুন কাউকে অধিনায়ক করার সুযোগও ছিল। এমনকী তিলক ভার্মাকেও ভাবা হচ্ছিল। কারণ তাঁকে ভবিষ্যতের শক্তিশালী নেতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। অধিনায়ক করার বিকল্প হাতেই ছিল। যদি ফ্র্যাঞ্চাইজি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোতে চাইত। তবে শেষ পর্যন্ত তারা রোহিত শর্মার উপরই আস্থা রেখেছে! যার নেতৃত্বে দল পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে, যা এমএস ধোনির রেকর্ডের সমান।

আরও পড়ুন: দীপাবলিতে মোহনবাগান সমর্থকদের দুর্দান্ত উপহার! বিশেষ ঘোষণায় সবার হৃদয় জিতলেন সঞ্জীব গোয়েঙ্কা

কী জানা যাচ্ছে

সূত্রকে উদ্ধৃত করে সেই মিডিয়ার রিপোর্ট- 'রোহিত শুরুতে তিলক ভার্মার নাম প্রস্তাব করেছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি রোহিতকেই দায়িত্ব নেওয়ার অনুরোধ জানায়, যাতে তিনি শেষ পর্যন্ত সম্মত হয়েছেন। নিউ জিল্যান্ড সফরের আগে রোহিতের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং নতুন কোচ নিয়োগের ক্ষেত্রেও রোহিতের মতামতই নেওয়া হয়েছিল।' আগামী মরসুমে রোহিতের অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মুম্বই ইন্ডিয়ান্সের এক সূত্র বলেছে, 'এগুলো কেবলই জল্পনা। ট্রেড উইন্ডো এবং রিটেনশন শেষ না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেব না। আর শুধু এক মরসুমের কথা কেন বলছেন? তিনি এখনও খেলছেন এবং যতদিন খেলতে চাইবেন, ততদিন এমআইয়ের হয়েই খেলবেন।' নিলাম সংক্রান্ত সিদ্ধান্তের সময় কোচ ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মিলে অধিনায়কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  

আরও পড়ুন: ভাঙা সংসার রাতারাতি জুড়তে দলে পঞ্চপাণ্ডব! উথাপ্পাকে ফিরিয়ে চারের বদলে চার! মুম্বইয়ে সব মহারথীরাই কোচ

হার্দিকের কী অবস্থা

রোহিত ফের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলায়, ফ্র্যাঞ্চাইজিতে হার্দিকের ভবিষ্যৎ সবার চর্চায়। গত মরসুম থেকেই এই অলরাউন্ডারকে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে ট্রেড করার গুঞ্জন শোনা যাচ্ছে। যদি হার্দিকের ট্রেড সম্পন্ন না হয়, তবে জানা গিয়েছে যে তিনি রোহিতের অধিনায়কত্বে খেলতে সম্মত। ২০২৪ মরসুমের আগে গুজরাত টাইটানস থেকে সম্পূর্ণ নগদ অর্থের বিনিময়ে হার্দিককে দলে নিয়ে তাঁকেই অধিনায়ক করা হয়। যে সিদ্ধান্তের পর ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনকী ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে দর্শকদের বিদ্রুপ ও টোন-টিটকিরির মুখেও পড়েন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rohit sharma