গোল নষ্টের প্রদর্শনী! ওড়িশার বিরুদ্ধ ২ বার এগিয়ে গিয়েও কষ্টার্জিত জয় মোহনবাগানের
Mohun Bagan: শেষ বেলায় জয়সূচক গোল করলেন লি আরউইন। মোহনবাগান জিতল ৩-২ গোলে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এভাবে আর কতদিন! গোলের বুট কি হারিয়ে ফেলেছেন মোহনবাগান ফুটবলাররা? ম্যাচজুড়ে একের পর এক সুযোগ নষ্ট। ওড়িশা এফসির বিরুদ্ধে কোনওমতে তিন পয়েন্ট ঘরে তুললেন সবুজ মেরুন ব্রিগেড। দু’বার এগিয়ে গিয়েও ড্র। শেষ বেলায় জয়সূচক গোল করলেন লি আরউইন। মোহনবাগান জিতল ৩-২ গোলে।
খেলা শুরু ২ মিনিট থেকে সুযোগ নষ্টের খেলাও শুরু। প্রথমে ২ গজ দূর থেকে বারপোস্টে বল মারলেন লিস্টন। পরের মিনিটে ফের সুযোগ এবং আবার নষ্ট। এভাবে চলতে থাকল। কখনও লিস্টন, তো কখনও মনবীর সিং। এমনকী, লি এরউইনের শটও বারে উপরে। প্রথমার্ধ গোলশূন্য। অথচ সুযোগ কাজে লাগাতে পারলে কমপক্ষে ২ গোলে এগিয়ে থাকার কথা মোহনবাগানে।
দ্বিতীয়ার্ধে শুরুতে অবশ্য গোল করে মোহনবাগান দ্রাজিচ। দুর্দান্ত গোল। ওড়িশা সেভাবে খেলতে না পারছিল না ঠিকই। কিন্তু মাঝমধ্যে কিন্তু তারাও বিপদজনক জায়গায় চলে যাচ্ছিল। ৫২ মিনিটে খেলার সমতা ফেরে। ওড়িশায় হয়ে গোল শোধ করেন মহমুদ ইদ। লিস্টনকে তুলে ছাংতে-কে নামান প্যানোস। ৭৪ মিনিটে ছাংতের বাড়ানো পাস থেকেই ফের গোল করলেন দ্রাজিচ। কিন্তু পাঁচেকের মধ্যেই রক্ষণের ভুলে ফের গোল শোধ করল ওড়িশা। ৮৭ মিনিটে গোল করে মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দেন লি আরউইন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)