• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /গোল নষ্টের প্রদর্শনী! ওড়িশার বিরুদ্ধ ২ বার এগিয়ে গিয়েও কষ্টার্জিত জয় মোহনবাগানের

গোল নষ্টের প্রদর্শনী! ওড়িশার বিরুদ্ধ ২ বার এগিয়ে গিয়েও কষ্টার্জিত জয় মোহনবাগানের

Mohun Bagan: শেষ বেলায় জয়সূচক গোল করলেন লি আরউইন। মোহনবাগান জিতল ৩-২ গোলে।

Written ByTanumoy Ghosal
Published: Nov 05, 2026, 11:26 PM IST|Updated: Nov 05, 2026, 11:32 PM IST
joinshare
গোল নষ্টের প্রদর্শনী! ওড়িশার বিরুদ্ধ ২ বার এগিয়ে গিয়েও কষ্টার্জিত জয় মোহনবাগানের

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
গোল নষ্টের প্রদর্শনী! ওড়িশার বিরুদ্ধ ২ বার এগিয়ে গিয়েও কষ্টার্জিত জয় মোহনবাগানের

গোল নষ্টের প্রদর্শনী! ওড়িশার বিরুদ্ধ ২ বার এগিয়ে গিয়েও কষ্টার্জিত জয় মোহনবাগানের

2

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইসিএল ফাইন্যান্স! CoC-তে অন্তর্ভূক্তিকে জারি নিষেধাজ্ঞা

3

পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ নভেম্বরের বদলে কবে? জারি নির্দেশিকা

4

'ধ্রুবজ্যোতিই কিংপিন'! দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে নেওয়া হবে গোপন জবানবন্দি?

5

রঘুডাকাতের হাতে প্রায় ৭৫০ বছর আগে শুরু এই কালীপুজো! এখানে মিশেছে শক্তিসাধনা আর বিপ্লবের সুর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল  ব্যুরো: এভাবে আর কতদিন! গোলের বুট কি হারিয়ে ফেলেছেন মোহনবাগান ফুটবলাররা? ম্যাচজুড়ে একের পর এক সুযোগ নষ্ট। ওড়িশা এফসির বিরুদ্ধে কোনওমতে তিন পয়েন্ট ঘরে তুললেন সবুজ মেরুন ব্রিগেড।  দু’বার এগিয়ে গিয়েও ড্র। শেষ বেলায় জয়সূচক গোল করলেন লি আরউইন। মোহনবাগান জিতল ৩-২ গোলে।

আরও পড়ুন: Cristiano Ronaldo Retires: বিদায় CR7! আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা রোনাল্ডোর! 'বাজা তোরা, রাজা যায়'...

খেলা শুরু ২ মিনিট থেকে সুযোগ নষ্টের খেলাও শুরু। প্রথমে  ২ গজ দূর থেকে বারপোস্টে বল মারলেন লিস্টন। পরের মিনিটে ফের সুযোগ এবং আবার নষ্ট। এভাবে চলতে থাকল। কখনও লিস্টন, তো কখনও মনবীর সিং। এমনকী, লি এরউইনের শটও বারে উপরে। প্রথমার্ধ গোলশূন্য। অথচ সুযোগ কাজে লাগাতে পারলে কমপক্ষে ২ গোলে এগিয়ে থাকার কথা মোহনবাগানে।

দ্বিতীয়ার্ধে শুরুতে অবশ্য গোল করে মোহনবাগান দ্রাজিচ। দুর্দান্ত গোল। ওড়িশা সেভাবে খেলতে না পারছিল না ঠিকই। কিন্তু মাঝমধ্যে কিন্তু তারাও বিপদজনক জায়গায় চলে যাচ্ছিল। ৫২ মিনিটে খেলার সমতা ফেরে। ওড়িশায় হয়ে গোল শোধ করেন মহমুদ ইদ। লিস্টনকে তুলে  ছাংতে-কে নামান প্যানোস। ৭৪ মিনিটে ছাংতের বাড়ানো পাস থেকেই ফের গোল করলেন দ্রাজিচ। কিন্তু পাঁচেকের মধ্যেই রক্ষণের ভুলে ফের গোল শোধ করল ওড়িশা। ৮৭ মিনিটে গোল করে মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দেন লি আরউইন। 

আরও পড়ুন: BIG BREAKING: অর্জুনজয়ী অধিনায়কের মাথায় বাজ! বাড়িতে ভয়াবহ চুরিতে খোয়া গেল অলিম্পিক্স সোনা! সঙ্গে এশিয়াড রুপো ও ব্রোঞ্জ
 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Mohun Bagan