SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: ১০০০ ছুঁতে আর কত গোল লাগবে মেসির? রোনাল্ডোকেই ফেলে দিলেন চাপে! ম্যাসাচুসেটসে জাদুকরের ম্যাজিক শো

১০০০ অফিসিয়াল গোলের লড়াইতে এন্টি লিয়োনেল মেসির। ম্যাজিকাল পারফরম্যান্সে ফের চর্চায় এলএম টেন।

Written By Subhapam Saha
Published: Nov 02, 2026, 03:06 PM IST | Updated: Nov 02, 2026, 03:20 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে সেরা? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিয়োনেল মেসি? এই আলোচনা সম্ভবত শেষ হওয়ার নয়। তবে এই কথা মেনে নিতেই হবে যে, দুই মহানক্ষত্রই সর্বকালের অন্য়তম সেরাদের আসনেই থাকবেন। তাঁদের মাঠের প্রতিদ্বন্দ্বিতাও হয়তো শেষ হওয়ার নয়। দুই কিংবদন্তিই এখন ধাওয়া করছেন কেরিয়ারের হাজার অফিসিয়াল গোল, মানে দেশ ও ক্লাব মিলিয়ে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃত গোলের সংখ্যা ১০০০। গত বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খোলোদের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সিআর সেভেনের ৯৮৫ গোল করা হয়ে গিয়েছে। যার মানে ১০০০ গোল করতে তাঁর আর বাকি ১৫! কম যান না কিন্তু মেসিও। সদ্য় আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলা এলএম টেন বিশ্ব ফুটবলের ইতিহাসে সোনালী অধ্যায় লিখেই চলেছেন। প্রতি ম্যাচেই প্রমাণ করছেন যে তাঁর জাদু এখনও অটুট। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ ব্যবধানের জয়ে আবারও ব্যবধান গড়ে দেওয়ার মূল কারিগর ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর দুরন্ত পারফরম্যান্সের সুবাদে পেশাদার কেরিয়ারে অফিসিয়াল গোলের অবিশ্বাস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭-এ! মানে ৬৩ গোল করলেই মেসি ছুঁয়ে ফেলবেন ১০০০ গোলের মাইলস্টোন।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা আগে তছনছ হয়ে গেল টিম! একসঙ্গে জোড়া নক্ষত্র ছিটকে গেলেন, বুধেই শুরু NZ vs IND ODI সিরিজ

মেসি মানেই ম্যাজিক

আমেরিকায় অনুষ্ঠিত এই ম্যাচে এমন এক রাতের সব উপাদানই ছিল, যা ১০ নম্বর জার্সি পরা এক GOAT ফুটবলারের শ্রেষ্ঠত্বে উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য়। বিরতির পরই তিনটি গোল হয়। ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগ নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে এগিয়ে দেওয়ার পর, ক্রিস্টিয়ান গঞ্জালেজের শিষ্যরা তাদের দলের বড় তারকাদের নৈপুণ্যে ম্যাচে ফিরে আসে। মেসির দেওয়া এক দারুণ হেডার অ্যাসিস্ট থেকে জার্মান বেরতেরামে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর লিয়ো আবারও তাঁর সহজাত প্রতিভার স্বাক্ষর রাখেন—এক অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। যা দ্য হেরনস শিবিরে বয়ে আনে আনন্দের জোয়ার। ২০২৬ সালে মেসির পরিসংখ্যান যেন যুক্তির সীমানা ছাড়িয়ে গিয়েছে। বিশ্বকাপজয়ী মহাতারকা ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দল, উভয় ক্ষেত্রেই অসাধারণ ফর্মে রয়েছেন। প্রতিটি নতুন গোল তাঁকে এমন এক মাইলফলকের আরও কাছে নিয়ে যাচ্ছে, যা একসময় অসম্ভব বলে মনে হত। রোনাল্ডোর মতো মেসিও এখন এমন এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছেন, যা পারলে তিনি ফুটবল ইতিহাসের হাতেগোনা কয়েকজন ফুটবলারের তালিকায় নাম লেখাবেন। তাঁর এই অতুলনীয় কেরিয়ারের শেষ অধ্যায়গুলি কেমন হতে পারে, তা নিয়ে পুরো ফুটবল বিশ্ব এখন নতুন করে স্বপ্ন দেখছে।

আরও পড়ুন:  সাতাশের মহাযুদ্ধে ফের ক্যাপ্টেন রোহিত! 'ও দায়িত্ব নিতে রাজি হয়েছে'... বিরাট আপডেটে নড়ে গেল ভারতীয় ক্রিকেট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES