SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১০০২০৫০০০০০ টাকা খরচ রিটেনশনেই! ব্যালেন্স ২৯৭.৯৫ কোটি, নিলামে কার হাতে কত? গোয়ায় কে করবে গর্জন? কী করবে KKR!

IPL 2027: আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইডিই রিটেনশনেই ১০০০ কোটির উপর খরচ করে ফেলল। মিলিত ভাবে আর ২৯৭.৯৫ কোটি টাকা আছে। নিলামে কোন দলের হাতে কত? গোয়ায় কে করবে গর্জন?

Written By Subhapam Saha
Published: Nov 18, 2026, 13:10 IST | Updated: Nov 18, 2026, 13:22 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েক মাস ধরে চলা ধরা-ছাড়ার খেলা শেষ! ডেডলাইন মেনেই ১৭ নভেম্বর হয়ে গেল আইপিএল ২০২৭ রিটেনশন ডে। ১০ ফ্র্য়াঞ্চাইজি ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিয়েছে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের পুরো তালিকা। এরপর ১৬ ডিসেম্বর গোয়ায় রয়েছে আইপিএল নিলাম। সেদিন চলবে নতুন করে খেলোয়াড় কেনার প্রক্রিয়া।রিটেনশনের মোট খরচ হয়েছে ১০০২.০৫ কোটি টাকা। মানে খেলোয়াড় ধরে রাখতে গিয়ে ১০ দলের এই টাকাই বেরিয়েছে। নিলামের জন্য তাদের হাতে মোট ২৯৭.৯৫ কোটি টাকা রয়েছে। আসন্ন আইপিএলের আগে নিজেদের টিমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে এখন মোট ৬৬টি স্লট রয়েছে। মানে শূন্যস্থান পূরণের সুযোগ। যার মধ্যে ২৫ স্লট রয়েছে বিদেশি খেলোয়াড়দের জন্য।

আরও পড়ুন: আলবিদা ক্রিকেট! IPL থেকেও অবসর, CSK-র হয়ে এবার নতুন ভূমিকায় ধোনি

কার হাতে কত টাকা আছে

ট্রেডিংয়ের শেষ দিনে বেশ কিছু উল্লেখযোগ্য নামের জার্সিবদল হয়েছে। এর মধ্যে লখনউ সুপার জায়ান্টস তাদের দল থেকে মহম্মদ শামি ও  বাঁহাতি স্পিনার মণিমারণ সিদ্ধার্থকে ছেড়ে দিয়েছে এবং বিনিময়ে রাজস্থান রয়্যালস থেকে স্যাম কারানকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। এছাড়া দুবারের পার্পল ক্যাপজয়ী হর্ষল প্যাটেল সানরাইজার্স হায়দরাবাদ থেকে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন। গুজরাট টাইটান্স সর্বোচ্চ ২২ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছে সর্বাধিক সাত বিদেশি। চেন্নাই সুপার কিংস পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস ১৯ জন করে খেলোয়াড় ধরে রেখেছে। লখনউ সুপার জায়ান্টস ১৮ জন খেলোয়াড় ধরে রাখার পর নিলামে সবচেয়ে বেশি ৪৭.৪৫ কোটি টাকা নিয়ে নামবে। এরপর থাকছে কলকাতা নাইট রাইডার্স। পকেটে আছে ৪১.৬৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৪০.১৫ কোটি টাকা এবং দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৯.৫ কোটি টাকা আছে। গুজরাট টাইটান্সের হাতে সবচেয়ে কম টাকা আছে। মাত্র ৮.৭৫ কোটি টাকা আছে আর। দলের মাত্র তিনটি স্লট পূরণ করারই সুযোগ।

আরও পড়ুন: বিয়ের চারদিনের মধ্যেই মাথায় আকাশ ভেঙে পড়ল কাব্যর! প্রাক্তন তারকা মুখ খুলতেই অপ্রত্যাশিত জোড়া ধাক্কায় সব তছনছ

১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা:


চেন্নাই সুপার কিংস: আকিল হোসেন*, অংশুল কাম্বোজ, আয়ূষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস*, গুরজপনীত সিং, জ্যাক এডওয়ার্ডস* (ট্রেডিং), জেমি ওভারটন*, কার্তিক শর্মা, লিয়াম লিভিংস্টোন* (ট্রেড), মুকেশ চৌধুরী, নূর আহমেদ*, রাহুল চাহার, রামকৃষ্ণ ঘোষ, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সরফরাজ খান, শিবম দুবে, শ্রেয়স গোপাল ও উরভিল প্যাটেল।

দিল্লি ক্যাপিটালস: আশুতোষ শর্মা, আকিব দার, অক্ষর প্যাটেল, ডেভিড মিলার*, কেএল রাহুল, কাইল জেমিসন*, লুঙ্গি এনগিডি, মাধব তিওয়ারি, মুকেশ কুমার, পৃথ্বী শ, ঋষভ পন্থ (ট্রেডিং), সমীর রিজভি, ত্রিপুরানা বিজয়, ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম ও জিশান আনসারি (ট্রেডিং)।

গুজরাট টাইটান্স: অনুজ রাওয়াত, অশোক শর্মা, গ্লেন ফিলিপস*, গুরনুর সিং ব্রার, হর্ষল প্যাটেল (ট্রেডিং), জেসন হোল্ডার*, জয়ন্ত যাদব, জস বাটলার*, কাগিসো রাবাডা, কুমার কুশাগ্র, মানব সুতার, মহম্মদ সিরাজ, মহম্মদ আরশাদ খান, নিশান্ত সিন্ধু, প্রসিদ্ধ কৃষ্ণ, আর সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই সুদর্শন, শুভমন গিল, টম ব্যান্টন* ও ওয়াশিংটন সুন্দর

কলকাতা নাইট রাইডার্স: অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, ক্যামেরন গ্রিন*, ফিন অ্যালেন*, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মনীশ পাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, রামনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল*, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন*, টিম সেইফার্ট*, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

লখনউ সুপার জায়ান্টস: আব্দুল সামাদ, আইডেন মাক্রম*, আকাশ সিং, অক্ষত রঘুবংশী, অর্জুন তেন্ডুলকর, অর্শিন কুলকার্নি, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠি, জশ ইংলিস*, কুলদীপ যাদব (ট্রেডিং), ময়ঙ্ক যাদব, মিচেল মার্শ*, মহসিন খান, মুকুল চৌধুরী, নিকোলাস পুরান*, প্রিন্স যাদব, স্যাম কারেন* (ট্রেডিং) ও শাহবাজ আহমেদ।

মুম্বই ইন্ডিয়ান্স: অর্শদীপ সিং (ট্রেডিং), অশ্বনী কুমার, করবিন বশ*, জসপ্রীত বুমরা, মিচেল স্যান্টনার*, নমন ধীর, কুইন্টন ডি কক*, রঘু শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রোহিত শর্মা, রায়ান রিকেলটন*, শার্দূল ঠাকুর, শেরফেন রাদারফোর্ড*, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও উইল জ্যাকস*।

পঞ্জাব কিংস: আজমতউল্লাহ ওমরজাই*, বেন ডোয়ারশুইস*, কুপার কনোলি, হার্দিক পাণ্ডিয়া (ট্রেডিং), হরনুর পান্নু, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, মার্কাস স্টইনিস*, মুশির খান, প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, শ্রেয়স আইয়ার, সূর্যাংশ শেডগে, বিষ্ণু বিনোদ, ব্যাশক বিজয়কুমার, জেভিয়ার বার্টলেট*, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

রাজস্থান রয়্যালস: অমন রাও পেরালা, ব্রিজেশ শর্মা, দাসুন শানাকা, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, জোফ্রা আর্চার*, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস*, মণিমরণ সিদ্ধার্থ (ট্রেডিং), মহম্মদ শামি (ট্রেডিং), নান্দ্রে বার্গার*, রবি বিষ্ণোই, রবীন্দ্র জাদেজা, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, শুভম দুবে, সুশান্ত মিশ্র, বৈভব সূর্যবংশী, যশ রাজ পুনজা ও যশস্বী জয়সওয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অভিনন্দন সিং, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পাড়িক্কল, জেকব ডাফি, জিতেশ শর্মা, জর্ডন কক্স, জশ হ্যাজেলউড*, কণিষ্ক চৌহান, ক্রুনাল পাণ্ডিয়া, নুয়ান তুষারা, ফিল সল্ট, রজত পতিদার, রসিখ দার, রোমারিও শেফার্ড*, সুযশ শর্মা, টিম ডেভিড*, ভেঙ্কটেশ আইয়ার, ভিকি ওস্তওয়াল, বিরাট কোহলি ও যশ দয়াল।

সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, ব্রাইডন কার্স*, ঈশান মালিঙ্গা, হর্ষ দুবে, হেনরিখ ক্লাসেন, ঈশান কিষান, খালিল আহমেদ (ট্রেডিং), ক্রেইনস ফুলেত্রা, নাথান এলিস* (ট্রেডিং), নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স*, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, সলিল অরোরা, শিবাং কুমার, স্মরণ রবিচন্দ্রন ও টি নটরাজন (ট্রেডিং)।
 
(দ্রষ্টব্য: *মার্ক মানে বিদেশি খেলোয়াড়)

আরও পড়ুন: WATCH: ১৩ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ১৩৫! অবিশ্বাস্য! অকল্পনীয়! রুদ্ধশ্বাস রজতের বিধ্বংসী প্রলয়ে তছনছ সব রেকর্ড

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES