• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /আলবিদা ক্রিকেট! IPL থেকেও অবসর, CSK-র হয়ে এবার নতুন ভূমিকায় ধোনি

আলবিদা ক্রিকেট! IPL থেকেও অবসর, CSK-র হয়ে এবার নতুন ভূমিকায় ধোনি

Dhoni Retirement: গত মরশুমে চোটের কারণে IPL-এ একটি ম্য়াচও খেলেননি ধোনি। তবে প্রতিটি ম্য়াচে দলের সঙ্গে আসতেন স্টেডিয়ামে।

Written ByTanumoy Ghosal
Published: Nov 17, 2026, 16:34 IST|Updated: Nov 17, 2026, 16:39 IST
joinshare
আলবিদা ক্রিকেট! IPL থেকেও অবসর, CSK-র হয়ে এবার নতুন ভূমিকায় ধোনি

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আলবিদা ক্রিকেট। ব্যাট হাতে আর দেখা যাবে না! IPL-এ এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর মহেন্দ্র সিং ধোনি। CSK-র তরফে সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, আগামী আইপিএলে আর খেলবেন না প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:  '১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার IPL থেকেও অবসর নিলেন ধোনি। আজ, মঙ্গলবার বিবৃতি দিয়ে দলে তাঁর নতুন ভূমিকার কথা ঘোষণা করল চেন্নাই সুপার কিংস। এক্স হ্যান্ডেলে পোস্ট, 'চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসাবে দায়িত্ব নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। আমাদের যাত্রাপথের শুরু থেকে হৃদয়ে রয়েছেন তিনি। চেন্নাইকে গর্বিত করা থেকে শুরু করে পরের প্রজন্ম তৈরি, সুপার কিংসের সঙ্গে থালা চিরকাল থাকবে। চেন্নাই সব সময়ই ওঁর ঘর হয়ে থাকবে'।

OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : https://t.co/YKsoHYE51A #WhistlePodu

— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 2026

IPL-র প্রায় দু'দশকের কেরিয়ারের ইতি। ২০০৮ সালে IPL-র শুরু থেকে চেন্নাই সুপারকিংসে ধোনি। মাঝে ২ বছরের জন্য IPL থেকে চেন্নাইকে ব্যান করা হয়েছিল, তখন অবশ্য় রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন কপিল দেবের পর ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক। ধোনির নেতৃত্বকে ৫ বার IPL চ্যাম্পিয়ন হয় চেন্নাই। অধিনায়ক হিসেবে শেষবার ট্রফি জিতেছিলেন ২০২৩ সালে। এরপর চেন্নাইয়ে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

গত মরশুমে চোটের কারণে IPL-এ একটি ম্য়াচও খেলেননি ধোনি। তবে প্রতিটি ম্য়াচে দলের সঙ্গে আসতেন স্টেডিয়ামে। এবারও চেন্নাইয়ে সেই চিরপরিচিত হলুদ জার্সিতেই দেখা যাবে 'ক্যাপ্টেন কুল'কে। ডাগ আউটে থাকবেন মেন্টর ধোনি।

আরও পড়ুন: WATCH: ১৩ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ১৩৫! অবিশ্বাস্য! অকল্পনীয়! রুদ্ধশ্বাস রজতের বিধ্বংসী প্রলয়ে তছনছ সব রেকর্ড

সিএসকে-র হয়ে রেকর্ড সংখ্যক ২৭২ ম্যাচ খেলেছেন ধোনি। চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও তিনি(৫,৩১৪)। IPL-র ইতিহাসে ধোনি আর চেন্নাই সমার্থক হয়ে উঠেছিল। বস্তুত, ধোনিকে যাতে কম দামে ধরে রাখতে পারে চেন্নাই, সেকারণে আনক্যাপড খেলোয়াড়ের নিয়ম বদলে ফেলে আইপিএল কর্তৃপক্ষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL