• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

KKR IPL 2027: কলকাতা নাইট রাইডার্সের সহমালিক জয় ও জুহি ফ্র্যাঞ্চাইজিতে তাঁদের অর্ধেক শেয়ার বিক্রি করে দিচ্ছেন। কেকেআরে তাঁদের ৪৫ শতাংশ শেয়ার রয়েছে। অর্ধেক শেয়ার তাঁরা বিক্রি করবেন আমেরিকান বিনিয়োগ সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টেকে।

Written BySubhapam Saha
Published: Nov 18, 2026, 15:24 IST|Updated: Nov 18, 2026, 16:04 IST
joinshare
KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

2

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই পশ্চিমি দেশগুলিকে বিপুল চাপে ফেলে দিলেন জিনপিং ও পুতিন! কী ঘটালেন তাঁরা?

3

KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

4

হঠাৎ অচল Apple-এর একাধিক পরিষেবা! বড়সড় বিভ্রাটের কারণ সাইবার হামলা নয়, তাহলে নেপথ্যে কী?

5

রাজনীতিতে বড় চমক: ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন, ভেঙে পড়ল তৃণমূল-- রাজ্যে ফের গেরুয়া ঝড়, বিরাট ভোটে বিজেপি ক্ষমতায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল রিটেনশনের পরের দিনই কলকাতা নাইট রাইডার্সের ম্য়ানেজমেন্টে বিরাট আপডেট! কেকেআরের মালিকানা রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (শাহরুখ খান), ও মেহতা গ্রুপের (জুহি চাওলা ও জয় মেহতা)। দলের সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার শাহরুখের। বাকি ৪৫ শতাংশ শেয়ার রয়েছে জুহি-জয়ের। একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে জুহিরা তাঁদের মালিকানার ২২.৫ শতাংশ শেয়ার আমেরিকার ইনভেস্টমেন্ট ফার্ম অ্যারেস ম্যানেজমেন্টকে ৪০০ মিলিয়ন ডলারে বিক্রি করতে চলেছেন! একেবারে নগদ ৩৭ হাজার ৩৮৮ কোটি টাকায় হতে চলা লেনদেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেকেআরের সামগ্রিক বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার বলেই অনুমান করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা ১৬৬৩১ কোটি টাকা! ২০০৭ সালে বিসিসিআই আট ফ্র্যাঞ্চাইজির নিলাম করেছিল। সেই সময়ে  আইপিএল চেয়ারম্যান ছিলেন ললিত মোদী। শাহরুখ-জয়-জুহি একসঙ্গে ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড তৈরি করেছিলেন। বর্তমান চুক্তি অনুযায়ী বিক্রয়মূল্যের ৫ শতাংশ বিসিসিআইয়ের প্রাপ্য, যা প্রায় ২০ মিলিয়ন ডলার বা প্রায় ২০০ কোটি টাকার সমান।

আরও পড়ুন: ১০০২০৫০০০০০ টাকা খরচ রিটেনশনেই! ব্যালেন্স ২৯৭.৯৫ কোটি, নিলামে কার হাতে কত? গোয়ায় কে করবে গর্জন? কী করবে KKR!


অ্যারেস ম্যানেজমেন্ট কারা?  

আমেরিকান বিনিয়োগ সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট বিশ্বের প্রধান প্রধান খেলায় ধীরে ধীরে নিজেদের পোর্টফোলিও গড়ে তুলেছে। প্রিমিয়র লিগের চেলসি এবং এনএফএলে মিয়ামি ডলফিন্সে ইতিমধ্যেই তাদের শেয়ার রয়েছে।  কেকেআরের সঙ্গে লেনদেন হলে তারা ফুটবল এবং রাগবির পর ক্রিকেটেও ভালো করে পা রাখবে। কারণ সংস্থা ইতোমধ্যেই কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ ভাবে দ্য হান্ড্রেডের টিম নটিংহ্যাম-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ট্রেন্ট রকেটসের সহমালিক। ক্রিকেটের  প্রতি অ্যারেস ম্যানেজমেন্টের বিশেষ এবং ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন ঘটায়। স্পোর্টিকো কেকেআরের স্বাধীন মূল্যায়ন ১.৭৩৮ বিলিয়ন ডলারে নির্ধারণ করেছিল, যা অ্যারেস চুক্তিতে উল্লিখিত ১.৭৮ বিলিয়ন ডলারের কাছাকাছি। সূত্রের ইঙ্গিত এই লেনদেন সম্পূর্ণ নগদেই এবং যা শেষের পথে, যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক  বিবৃতি আসেনি। 

অন্যান্য ফ্র্যাঞ্চাইজির লেনদেনের তুলনায় এই চুক্তিটি কেমন?

অ্যারেসের এই বিনিয়োগের ফলে কেকেআর এমন সব আইপিএল ফ্র্যাঞ্চাইজির তালিকায় যুক্ত হবে, যারা উল্লেখযোগ্য বিদেশি প্রাতিষ্ঠানিক পুঁজি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রাজস্থান রয়্যালসের ১৫৬৬০ কোটি টাকায় হাতবদল হয়েছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মূল্যায়ন ছিল ১৬৬৬০ কোটি টাকা। এর বিনিয়োগকারীদের মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস গ্রুপের পাশাপাশি আমেরিকার ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চার্সের মতোও প্রতিষ্ঠানও রয়েছে। ২০২২ সালে সিভিসি ক্যাপিটাল গুজরাত টাইটান্সকে কিনে নিয়েছিল এবং পরে এর নিয়ন্ত্রণকারী অংশ টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়, তবে তারা ফ্র্যাঞ্চাইজিটিতে ৩৩ শতাংশ সংখ্যালঘু অংশীদারিত্ব নিজেদের কাছে রেখে দিয়েছে। কেকেআর ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে—মোট তিনবার আইপিএল জিতেছে। এছাড়া ২০২১ সালে দল ফাইনালে উঠেছিল, যা প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে তাদের ধারাবাহিক ক্ষমতারই প্রমাণ দেয়। অ্যারেসের নতুন ইতিহাস লেখা সময়ের অপেক্ষা শুধু।  

আরও পড়ুন: '১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL