জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন। ফ্রান্স ফুটবলের দেওয়া এই ঐতিহ্য়বাহী 'গোল্ডেন বল' জিতেই কেনে তৈরি করলেন মাইলস্টোন। বায়ার্ন মিউনিখের সঙ্গে করলেন রেকর্ড ভাঙা চুক্তি! কাগজে-কলমে ইতিহাস লিখেই এমবাপে-হাল্যান্ড ও ভিনিসিয়াসদের হারিয়ে কেন হয়ে গেলেন ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার! কেন জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। এই চুক্তি বায়ার্নের ইতিহাসে সবচেয়ে লোভনীয় অঙ্কের চুক্তি। ৩৩ বছর বয়সী ইংরেজ তারকা ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে জার্মান বায়ার্নে যোগ দিয়েছিলেন। এরপর থেকে তিনি ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন এবং ভিনসেন্ট কোম্পানির দলের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। নতুন চুক্তির পর কেন বলেছেন, 'এফসি বায়ার্নে আমি নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এই ক্লাব, ক্লাবের সমর্থক এবং মিউনিখ শহরকে ভালোবাসি। আমাদের চমৎকার দল রয়েছে। ভিনসেন্ট কোম্পানির মতো একজন দারুণ ম্যানেজারকে পেয়েছি। এই ক্লাবের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমার পুরো পরিবারই এখানে খুব সুখে আছে। আমি এখানেই থেকে যেতে চেয়েছিলাম। এখন আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি এবং এই গ্রেট ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই।'
ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রথম ১০ ফুটবলার
(সাপ্তাহিক নির্ধারিত বেতন অনুযায়ী, পারফরম্যান্স বোনাস ও ইমেজ রাইটস বাদে)
১) হ্যারি কেন বায়ার্ন মিউনিখের থেকে প্রায় ৬ কোটি ৩৬ লক্ষ ৫ হাজার টাকা পাবেন
২) কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের থেকে প্রায় ৬ কোটি ২৯ লক্ষ ৬৯ হাজার টাকা পান
৩) আরলিং হালান্ড ম্যাঞ্চেস্টার সিটির থেকেপ্রায় ৬ কোটি ১০ লক্ষ ৬১ হাজার টাকা পান
৪) ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের থেক প্রায় ৬ কোটি ৪ লক্ষ ২৫ হাজার টাকা পান
৫) রড্রি ম্যান সিটির থেকে প্রায় ৫ কোটি ৪০ লক্ষ ৬৪ হাজার টাকা পান
৬) জামাল মুসিয়ালা বায়ার্নের থেকে প্রায় ৪ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার টাকা পান
৭) লামিন ইয়ামাল বার্সেলোনা থেকে প্রায় ৪ কোটি ৬৩ লক্ষ ৪ হাজার টাকা পান
৮) ভার্জিল ভ্যান ডাইক লিভারপুল থেকে প্রায় ৪ কোটি ৪৫ লক্ষ ২৩ হাজার টাকা
৯) ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড রিয়াল থেকে প্রায় ৪ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার টাকা
১০) এনজো ফার্নান্দেজ চেলসি থেকে প্রায় ৪ কোটি ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা
কীভাবে ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক কেনের?
ফুটবলে গ্যারেন্টেড ওয়েজেস বলতে বোঝায় নিশ্চিত মজুরি বা বেসিক স্যালারি। আর সেই অঙ্কের হিসেবেই কেন সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। এমবাপে বা হাল্যান্ডের মতো কিছু ফুটবলার বিশাল সাইনিং-অন ফি কিংবা পারফরম্যান্স-ভিত্তিক বোনাস মিলিয়ে হয়তো আরও বেশি আয় করতে পারেন, তবে কোনও বিতর্ক ছাড়াই মূল বেতনের (বেস রেট) দিক থেকে হ্যারি কেন সবার চেয়ে এগিয়ে আছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)